editor
পারমিট ছাড়া ওমরাহ নয়, রমজানে রওজা শরীফে প্রবেশের অনুমতি ৫ লাখ মানুষের
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে ওমরাহ পালন করতে আসছেন ইসলাম ধর্মাবলম্বীরা।বুকিং অনুযায়ী নির্দিষ্ট সময়ে ওমরাহ পালনকারী ও মুসলিমদের প্রবেশে সর্বোচ্চ সহযোগিতা করছে রওজা শরীফের জেনারেল প্রেসিডেন্সির কর্মীরা। এরই সাথে হযরত মুহাম্মদ (সাঃ) এবং তার দুসঙ্গীর কবর জিয়ারত নামাজসহ অন্যান্য কাজে সবধরণের সহযোগিতা দেয়া হচ্ছে। রমজানে রওজা শরীফে জিয়ারতের ইয়াতমারনা এবং তাওয়াক্কালনামায় আবেদন ইস্যু করছে কর্মীরা। আগামী ২০ রমজান পর্যন্ত দৈনিক ১৬ হাজার ৯৮০ টি আবেদন ইস্যু করা হয়েছে। শেষ ১০ দিনে দৈনিক ১১ হাজার ৯৫ টি আবেদন ইস্যু করা হবে। সব মিলিয়ে রমজানসহ ঈদে মোটRead More
একের পর এক ডুবছে হাওর
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের আরও একটি বড় হাওরের বাঁধ ভেঙে ফসলহানি ঘটেছে। জেলার দিরাই উপজেলার চাপতির হাওরের বৈশাখী এলাকার ফসল রক্ষা বাঁধটি বুধবার রাত দেড়টার দিকে ভেঙে হাওরে ঢলের পানি ঢুকতে থাকে। এতে তলিয়ে যায় হাওরের কাঁচা ধান। সুনামগঞ্জে গত দুই দিন কোনো বৃষ্টি হয়নি। কড়া রোদ ছিল। তারপরও হাওর এলাকার নদ-নদীতে পানি বাড়ছে। মূলত উজানের ঢল নামা অব্যাহত থাকায় পানি বাড়ছেই। সুনামগঞ্জে হাওরে একের পর এক বাঁধ ভাঙছে, ডুবছে কৃষকের শ্রমে-ঘামে ফলানো সোনার ধান। গত ১ সপ্তাহে অন্তত ১০টি হাওরে ফসলহানি ঘটেছে। তবে ডুবে যাওয়া হাওরগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতিবারRead More
রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কি?
ধর্ম ডেস্ক: রোজা পালন অবস্থায় রোগীর ওষুধপত্র সেবন ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে। কিন্তু রোজা রেখে ওষুধপত্র খাওয়া ও পরীক্ষা-নিরীক্ষা করা নিয়ে অনেকের মনে এ সময় সংশয় দেখা দেয়। তারা জেনে রাখার জন্য এই লেখা। জ্ঞাতব্য যে, কোনো কোনো ক্ষেত্রে রোগী এসব ব্যবস্থাপত্র নিলে রোজার ক্ষতি হয় না বা রোজা নষ্ট হয় না। রোজা থাকাবস্থায় বেশ কয়েকটি পন্থায় ওষুধ সেবন ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে রোজা নষ্ট হবে না বলে— সমসাময়িক ইসলামিক স্কলাররা সিদ্ধান্ত দিয়েছেন। রোজার এমন কিছু আধুনিক মাসয়ালা নিয়ে আমরা আজ আলোচনা করব। রোজা রেখে ইনজেকশন নেওয়া শারীরিক শক্তিRead More
বানিয়াচংয়ে ২ শতাধিক অসহায়ের পাশে আল-খায়ের ফাউন্ডেশন
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভাটি অঞ্চল মুরাদপুর গ্রাম। গ্রামটির চারপাশেই হাওর আর জলাশয় অবস্থিত। এখানকার মানুষের প্রধান কাজই হচ্ছে কৃষি। আর এই কৃষি নির্ভর এলাকাটির অনেক মানুষ রয়েছে গরীব ও অসহায়। আর এসব অসহায় মানুষদের মুখে হাসি ফুটাল আল খায়ের ফাউন্ডেশন। পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ-এর যৌথ আয়োজনে ২ শতাধিক অসহায়দের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসনRead More
ছাতকে বালুর স্তূপ ধসে দুই শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে বালুর স্তূপ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টুক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে বালুর স্তূপে কাজ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে স্তূপ ধসে দুই শ্রমিকের ওপর পড়ে । অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভ্রমণ ভিসায় স্থলপথে ভারতে যাতায়াত শুরু
নিউজ ডেস্ক: দুই বছর বন্ধের পর অবশেষে গতকাল থেকে স্থলপথে বেনাপোল চেকপোস্ট দিয়ে আবারও ট্যুরিস্ট ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত শুরু হলো। গতকাল বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারতে গেছেন ২০ যাত্রী। করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের ১৩ মার্চ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় ভারত। সংক্রমণ কমে এলে মেডিকেল ও বিজনেস ভিসা চালু হলেও এতদিন বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসায় যাতায়াত। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন অফিস ট্যুরিস্ট ভিসা চালু করলেও সেসব ভিসায় বিমানে যাওয়ার অনুমতি ছিল। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে বন্ধ ছিল ভ্রমণ ভিসার যাত্রী চলাচল। মঙ্গল ও বুধবার দুপুর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোলRead More
লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক দগ্ধ ৫ বাংলাদেশি
নিউজ ডেস্ক: লিবিয়ার তবরুক শহরে বাংলাদেশিদের একটি আবাসস্থলে ইফতারি তৈরির সময় ভয়াবহ গ্যাস স্টোভ বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। গতকাল এ দুর্ঘটনার সময় রুমে অবস্থান করছিলেন দগ্ধ বাংলাদেশিরা। তাদেরকে তবরুক মেডিকেল সেন্টারের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। মারাত্মভাবে দগ্ধ বাংলাদেশিরা হচ্ছেন ঝিনাইদহের রিজন (আইসিইউতে চিকিৎসাধীন), টাঙ্গাইলের রফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মোঃ রিপন হোসেন ও জামালপুরের সোজাউদ্দৌলা। লিবিয়ার তবরুক শহরে গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি নাগরিকদেরRead More
কর্মী সংকট: যুক্তরাজ্যে ফ্লাইট বাতিলের হিড়িক
নিউজ ডেস্ক: কর্মী সংকটে বুধবারও (৬ এপ্রিল) চারটি ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রো। এর আগে কোম্পানিটি ৭৪টি ফ্লাইট বাতিল করে। করোনা সম্পর্কিত কারণে কর্মী সংকট দেখা দেওয়ায় কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ব্রিটিশ এ কোম্পানিটি তাদের ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা জানায়। মে পর্যন্ত শিডিউল কমানোর পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সম্প্রতি বেশ কিছু কর্মী করোনার কারণে অনুপস্থিত থাকায় আরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত আসে। তাছাড়া ইজিজেটও এদিন গ্যাটউইক বিমানবন্দরের ৩০টি ফ্লাইট বাতিল করে। ব্রিটিশ এয়ারওয়েজ মঙ্গলবার একদম শেষদিকে ছয়টি ফ্লাইট বাতিলRead More
বাংলাদেশ থেকে ১ হাজার কর্মী নেবে রোমানিয়া
নিউজ ডেস্ক: রোমানিয়ার বিখ্যাত কোম্পানি এসসি ট্রান্স গ্রুপ অ্যাগাপিয়ার বিভিন্ন খাতে আরও ১ হাজার বাংলাদেশি কর্মী নেবে। এ লক্ষ্যে বাংলাদেশি রিক্রটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। গত সোমবার (৪ এপ্রিল) রাজধানীর উত্তর বারিধারায় এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি কার্যালয়ে রোমানিয়ান কোম্পানি এসসি ট্রান্স গ্রুপের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সফররত নারসিস গুস্তো রোমানিয়ান কোম্পানি এসসি ট্রান্স গ্রুপ অ্যাগাপিয়ারে’র পক্ষে এবং এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও লোকমান শাহ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি বিষয়ে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপেরRead More
মানবপাচারের অভিযোগে গ্রিসে গ্রেপ্তার ২
নিউজ ডেস্ক: মানবপাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। একই সাথে ৬৮ জন অভিবাসীর জীবন বিপন্ন করার অভিযোগও আনা হয়েছে দুই ব্যক্তির বিরুদ্ধে৷ গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তুরস্ক থেকে নৌকায় করে ইতালি যাচ্ছিল অভিবাসীর একটি দল। পশ্চিম গ্রিসে এসে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে নৌকাটি৷ এসময় নৌকাটিকে জব্দ করা হয়। ওই নৌকাটিতে ইরাক, সিরিয়া এবং ইরানের অভিবাসীরা ছিলেন৷ নৌকাটিতে ৫২ জন পুরুষ, নয় জন নারী এবং নয়টি শিশু ছিল৷ অভিবাসী নৌকাটি উদ্ধারের পর সেটিকে গ্রিসের দক্ষিণ-পশ্চিমে পাইলস বন্দরে পাঠানো হয়েছে৷ মঙ্গলবার গ্রিস উপূকলরক্ষী বাহিনী জানায়, এই ঘটনায় ইরাক এবংRead More


