editor
সিলেটে পরিবহন ‘ধর্মঘট’ স্থগিত
নিউজ ডেস্ক: আগামী রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ‘ধর্মঘট’র ডাক দিয়েছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিআরটিএ সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবিতে সিলেটে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। তবে শনিবার (৯ এপ্রিল) বিআরটিএ সিলেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচRead More
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যা: একজনের যাবজ্জীবন
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেসা (২৮) খুনের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। রায়ে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে কমপক্ষে ৩৬ বছরের সাজা ভোগ করতে হবে। শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করেন। সাবিনা নেসার পৈতৃক বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের একটি ছোট্ট শহরে স্যান্ডিতে থাকেন তার পরিবার। বাবা আবদুর রউফ কাজ করেন স্যান্ডির একটি রেস্টুরেন্টে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোচি সেলামাজ (৩৬)। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন তিনি। নিহত সাবিনাRead More
ভারতে মুসলমানদের ওপর অত্যাচারে বাইডেনের হস্তক্ষেপ চান কংগ্রেসওমেন
আন্তর্জাতিক ডেস্ক: সমর্থনের পরেও ভারত তার দেশের মুসলিম সংখ্যালঘুদের ওপর অত্যাচার কেন করছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চেয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর। ভারতে চলমান মুসলিম বিদ্বেষের বিষয়ে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একজন শীর্ষ কূটনীতিক কর্মকর্তার কাছে তিনি এ বিষয়টি জানতে চেয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে। মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর একজন মুসলিম। তিনি বাইডেন প্রশাসনের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের কাছে জানতে চান, কিভাবে যুক্তরাষ্ট্র ভারতের মোদি সরকারকে সমর্থন করতে পারে, যেখানে তারা (সংখ্যালঘু মসলিমদের সাথে) যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এ সময়Read More
গুনাহ মাফের মাস রমজান
মোহাম্মদ ইরফানুল ইসলাম, অতিথি লেখক: ১১ মাস পর এলো ফিরে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে ইবাদতের মাস মাহে রমজান। অফুরন্ত রহমতের বারিধারায় সিক্ত হবে রোজাদারের রুহ। বরকতের জোয়ার লেগেছে ফুলফল ফুটতে থাকবে মনের জমিনে। নাজাতের সওগাত বিতরণ হবে সারা জাহানে। বন্দি হয়েছে শয়তান শৃঙ্খল- জিঞ্জিরে। সাহাবি আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন রমজানের প্রথম রাত আসে তখন বিতাড়িত শয়তান ও দুষ্টু জিনদের শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন- হে সৎকর্মশীল! অগ্রসর হও।Read More
পূর্ব লন্ডনে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: বাবা- মা বাংলাদেশে, আর ছেলে তারাবীর পর বন্ধুদের সাথে বের হয়েছিলো লং ড্রাইভে। ভাগ্যের নির্মম পরিহাসে ১৯ বছর বয়সী নাভিদ গাড়ি দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। বাবা সিলেটের চৌকিদেখির বাসিন্দা ইকরাম আহমেদ বাবলু ও মা ৭ এপ্রিল সকালে লন্ডনে ফেরার আগ পর্যন্ত জানতেন না তাদের বুকের ধন আর নেই। গাড়িতে থাকা বাকি ৪ জন প্রানে বেচে গেলেও মারাত্মক আহত হয়েছে। এই ৪ জনই বেথনালগ্রীনের বাসিন্দা। ঘটনাটি ঘটে এসেক্সের এ টুয়েন্টি ওয়ান মোটরওয়ে লন্ডন রোডে, ৬ এপ্রিল মধ্যরাতে , রাত ১ টা ৫০ এর দিকে। বেপরোয়া গতির কারনেই দূর্ঘটনা হয়েছেRead More
সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সিলেট নগরীর জিন্দবাজারস্হ এক অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। এতে ক্লাবের বার্ষিক সাধারণ সম্পাদকের রির্পোট উপস্থাপনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ। ক্লাবের ২০২১ সালের আয়-ব্যয় এর হিসাব পাঠ করেন ক্লাবের কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার।কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী। ক্লাব সাধারন সম্পাদক তাঁর রির্পোটে বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব- ক্লাব সদস্যদের পেশাদারীত্ব নিশ্চিত করতে বদ্ধ পরিকর।Read More
সিকাগোয় বন্দুকের মুখে গর্ভবতী নারীর গাড়ি ছিনতাই, ২ কিশোর আটক
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিকাগোর দ্য লুপে গর্ভবর্তী এক নারীকে বন্দুকের মুখে জিম্মি করে গাড়ি ছিনতাই করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় রাতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এই ঘটনায় দুই কিশোরকে হেফাজতে নিয়েছে এবং গাড়িটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে যে, ২৬ বছর বয়সী ওই নারী রাত ১০টার ঠিক আগে নর্থ ডিয়ারবর্ন স্ট্রিটের ১০০ ব্লকে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। তখন দুই জন লোক বন্দুক নিয়ে এসে গাড়ির দাবি করে। পরে চাবি নেয়ার পর গাড়িটি নিয়ে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনায় ওই গর্ভবতী নারী আহত হননি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুইRead More
সৌদিতে এক সপ্তাহে প্রায় ৪ হাজার ভিক্ষুক আটক
নিউজ ডেস্ক: সৌদি আরবে এক সপ্তাহে অভিযান চালিয়ে অন্তত ৩ হাজার ৭১৯ ভিক্ষুককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গত ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। পাবলিক প্রসিকিউশন কর্মকর্তারা গ্রেপ্তারকৃত ভিক্ষুকদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা তদন্ত করছেন। খবর সৌদি গেজেটের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট টুইট বার্তায় ভিক্ষাবৃত্তিকে আর্থিক জালিয়াতি এবং অবৈধ উপার্জনের অন্যতম পদ্ধতি হিসাবে বর্ণনা করেছেন। তিনি ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকা ব্যক্তিদের সতর্ক করেছেন। পাবলিক সিকিউরিটি জোর দিয়েছিল যে, ভিক্ষা করলে কোনো অজুহাতেই ছাড় দেয়া হবে না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। যারাRead More
বিদেশিদের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ হচ্ছে কানাডায়!
নিউজ ডেস্ক: কানাডা বেশিরভাগ বিদেশিদের ক্ষেত্রে দুই বছরের জন্য বাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা জারি করবে। বাড়ির দাম ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে বসবাসের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় এই দেশটি। এছাড়া ক্রমবর্ধমান রিয়েল-এস্টেট বাজারকে ঠান্ডা করার জন্য আরও বেশি বাড়ি নির্মাণে উৎসাহিত করতে বিলিয়ন ডলার প্রদান করবে সরকার। নতুন বছরের বাজেটে এই বিষয়গুলোর উল্লেখ করবেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একথা জানিয়েছেন। খবর ব্লুমবার্গের এই পদক্ষেপটি ইঙ্গিত দেয় যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবাসনের ক্ষেত্রে যে ভয়াবহ মূল্যবৃদ্ধি হয়েছে তা নিয়ন্ত্রণ করতেRead More
সৌদিতে ভিক্ষা করলেই গ্রেপ্তার, জেলসহ ১০ হাজার রিয়েল জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ভিক্ষুকদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে ভিক্ষাবৃত্তির অভিযোগে প্রায় চার হাজারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জন নিরাপত্তায় ট্রেনিং প্রাপ্তরা ভিক্ষুকদের আটক করা শুরু করেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জননিরাপত্তা বিভাগের মুখপাত্র জেন সামি আল শুয়াইরেখ বলেন, ভিক্ষাবিরোধী আইন লঙ্ঘন করে ভিক্ষা করা প্রত্যেককে আটক করবে নিরাপত্তা বিভাগ। আটক করার পর ভিক্ষুককে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর তার ভিক্ষার কারন জানতে তদন্ত করা হবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শাস্তি হিসেবে ১ বছরের জেল বা ১০ হাজার সৌদি রিয়েল জরিমানা অথবাRead More


