Main Menu

editor

 

জমিতে সেচ দেয়া নিয়ে সংঘর্ষে তরুণ নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সেচ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। নিহত মোশাহিদ বানিয়াচং গ্রামের সবুর মিয়ার ছেলে। রোববার দুপুরে উপজেলার সুজাতপুরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করে জানান, সবুর মিয়া ও গ্রামের কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জRead More


রমজানে যাদের আমল কবুল হয়

মো. আবদুল মজিদ মোল্লা, অতিথি লেখক: রমজান মাসে আল্লাহ বান্দার আমলের প্রতিদান বৃদ্ধি করেন। এ জন্য রমজানে মুসলিমরা ইবাদত-বন্দেগিতে আরো বেশি মনোযোগী হয়। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি ইবাদত করার চেষ্টা করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আদম সন্তানের প্রতিটি কাজের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বর্ধিত হয়। আল্লাহ বলেন, তবে রোজা ছাড়া। কেননা তা শুধু আমার জন্য এবং আমিই তার পুরস্কার দেব। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩৮২৩) কিন্তু অজ্ঞতার কারণে বহু মানুষের ইবাদত নিষ্ফল হয়ে যায়। নিম্নে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার কিছু কারণ তুলেRead More


যুক্তরাজ্যপ্রবাসী শিক্ষিকা সাবিনার হত্যাকারীর সাজার রায়ে খুশি স্বজনরা

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরের মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী স্কুল শিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যাকারীর যাবজ্জীবন কারাদ-ের আদেশে খুশি হয়েছেন দেশে থাকা তাঁর স্বজনরা। শনিবার(৯ এপ্রিল) উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের বাড়িতে গিয়ে রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেন। সাবিনা নেসার চাচা সেলিম আহমেদ বলেন, দ্রুততম সময়ে ভাতিজির হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদ- দেওয়ায় আমরা খুশি। তিনি বলেন, লন্ডনের মতো একটি উন্নত রাষ্ট্রে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে। আমাদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সাবিনা নেসার ফুফু লুৎফা বেগম বলেন, কয়েক বছর আগে সাবিনা নেসা কেRead More


যেভাবে সিলেটে পুলিশে চাকরি পেলেন ৯৫জন

নিউজ ডেস্ক: মাত্র ১৩০ টাকায় ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি হয়েছে সিলেটের ৯৫জন তরুন-তরুণীর। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। পূরণ হয়েছে পিতৃহীন গরিব পরিবারের সন্তানের স্বপ্ন। পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন ৯৫ জন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ১১ জন নারী। সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, ‘চাকরি নয় সেবা’ এ স্লোগানে গত ২০ থেকে ২২ মার্চ ৩ দিনব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পুরুষ/নারী পদে নিয়োগের জন্য শারিরীকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। শনিবার (৯ এপ্রিল) রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্যRead More


সিলেটে নাজিম হত্যা: ১০ জনের নামে মামলা, রিমান্ডে জুয়েল

নিউজ ডেস্ক: সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ছুরিকাঘাতে এক যুবক খুন হন। সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে ওসমানী মেডিকেলের সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকার মীর কাশেমের ছেলে জুয়েল আহমদকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (১০ এপ্রিল) বিকেলে জুয়েলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ছেলে হত্যার ঘটনায় বাদি হয়ে রবিবার বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেছেন নাজিমের পিতা নুর মিয়া। মামলার এজাহারেRead More


লন্ডনে ‘সিক্রেট ডকুমেন্টস অন বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ লন্ডন বইমেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’র ৮, ৯ ও ১০ম খন্ডের আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, টেলর অ্যান্ড ফ্রান্সিসের পরিচালক জেরেমি নর্থ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও হাক্কানিRead More


এবারের রমজান যেরকম কষ্টে কাটছে ইউক্রেনের মুসলিমদের

নিউজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত আছে। দেশটিতে হামলার দেড় মাস হলেও থামার কোন লক্ষণ নেই। এরই মধ্যে ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ নিহত কিংবা আহত হয়েছে। চলমান এই যুদ্ধের ফলে ইউক্রেনের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়াও দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রই মধ্যে দেশটিতে বেসামরিক নাগরিকদের হত্যার ভয়ঙ্কর তথ্যও উঠে এসেছে। ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সহায়তার ঢল অব্যাহত রয়েছে। যুদ্ধের এই সময়ে বিশ্বজুড়ে চলছে রমজান মাস। ইউক্রেনেও রয়েছে মুসলিমদের বসবাস। এই রমজানে তারা কিভাবে রোজা রাখছেন, ইফতারRead More


‘নোমাড ভিসা’ চালু করছে ইতালি, কারা পাবেন?

নিউজ ডেস্ক: ইতালির গ্রাম থেকে দূরবর্তীভাবে কাজ করার জন্য সরকার একটি নতুন ‘ডিজিটাল নোমাড’ ভিসা চালু করার পরিকল্পনা করছে। পরিকল্পিত বিশেষ ভিসা বর্তমান ভিসা বিকল্পগুলোর তুলনায় ইতালিতে কাজ করতে চাইলে দূরবর্তী শ্রমিকদের জন্য আরও সহজ হবে। এর আগে ফ্রিল্যান্সার এবং দূরবর্তী কর্মীদের জন্য ভিসা পাওয়া সম্ভব ছিল না। অনুমোদিত ডিক্রি অধীনে, অ-ইইউ নাগরিকদের এক বছরের পারমিট দেওয়া যেতে পারে। শ্রমিকরা একটি এক্সটেনশনের জন্য আবেদন করতে সক্ষম হবেন। অত্যন্ত যোগ্যতাসম্পন্ন কর্মীদের বিভাগ, আবেদনকারীদের সর্বনিম্ন আয় সীমা এবং পারমিট প্রদানের বিষয়গুলো নিয়ে কাজ করছে সরকার। এমপি লুকা কারবেটা বলেন, ‘আমরা প্রস্তাবটি অনুমোদনRead More


আশ্রয় প্রার্থীদের বহিষ্কার করতে অভিবাসীদের ব্যবহার করছে গ্রিস

নিউজ ডেস্ক: গ্রিক সিকিউরিটি বাহিনী তৃতীয় দেশীয় নাগরিকদের নিয়োগ করছে, যারা মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হতে পারে, তারা গ্রিস-তুরস্ক সীমান্তে আশ্রয় প্রার্থীদের বহিষ্কার করার জন্য কাজ করে। হিউম্যান রাইটস ওয়াচ একথা জানিয়েছে। এ বিষয়ে ২৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। তাতে বলা হয়েছে, সীমান্তে আশ্রয় প্রার্থীদের আটকাতে বিভিন্ন বেআইনি পদ্ধতি ব্যবহার করা হয়। এমনকি তাদের কাছে থাকা টাকা, ফোনসহ অন্যান্য সম্পদ কেড়ে নেয়া হয়। তারপর এসব আশ্রয়প্রার্থীদের ছৌট নৌকায় করে এভরোস নদীর মাঝামাঝি নিয়ে বিপরীত দিকে চলে যেতে জোর করে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এসব আশ্রয়প্রার্থীদের আবেদনRead More


এক্সিট ও রি-এন্ট্রি ভিসা বাতিলে ফি ফেরত দেবে না সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা বাতিল করতে চাইলে এজন্য পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। দেশটির দ্য জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এ তথ্য জানিয়েছে। খবর সৌদি গেজেটের। জাওয়াজাত থেকে আরও বলা হয়, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার জন্য পরিশোধ করা ফি অফেরতযোগ্য। শুধু ব্যাক্তি সুবিধার জন্য এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা সংশোধন করাও সম্ভব নয়। তবে আবসার প্লাটফর্মের মাধ্যমে বাতিল করা যেতে পারে। এক্সিট এবং রিএন্ট্রির ভিসা ফি বাতিল হওয়ার ক্ষেত্রে ফেরত দেওয়া যাবে না, এমনকি যদি সুবিধাভোগী একই ভিসা পুনরায় পেতে চান। এটা উল্লেখ্য যে, জাওয়াজাতRead More