Main Menu

editor

 

লিবিয়ায় গিয়ে বন্দি ছেলেকে উদ্ধার করে আনলেন মা; লৌহমর্ষক বর্ণনা

নিউজ ডেস্ক: অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে বসতভিটার একটি অংশ বিক্রি করে একমাত্র ছেলে ইয়াকুবকে লিবিয়া পাঠান মা শাহিনুর বেগম। কিন্তু অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মাফিয়ারা অপহরণ করে ইয়াকুবকে। ছয় মাস ধরে ছেলের খোঁজ না পেয়ে পাগলপ্রায় মা সুদূর লিবিয়া গিয়ে মাফিয়াদের হাতে বন্দি ছেলেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছেন। সেই সঙ্গে মাফিয়াদের কাছে আটকে থাকা আরও প্রায় ২৫০ জন বাঙালিকে উদ্ধার করা হয়েছে। মা শাহিনুরের এমন সাহসী ভূমিকা ও ভালোবাসার দৃষ্টান্ত কুমিল্লাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। গত ২১ মার্চ ছেলেকে নিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালিকাপুর নিজ গ্রামে ফেরেনRead More


রমজান মাসে সহবাস করা যাবে কি?

ধর্ম ডেস্ক: রমজানে দিনের বেলা পানাহার করা যায় না, স্ত্রী সহবাসও নিষেধ। কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকেন যে, রমজানে রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে কি? কেউ রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজার অসুবিধা হবে? এই প্রশ্নের উত্তর হলো- আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজদের সঙ্গে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরাRead More


ইতালিতে সেহরি খাওয়ার পর মারা গেলেন প্রবাসী বাংলাদেশি

নিউজ ডেস্ক: ইতালির রাজধানী রোমে সেহরি খাওয়ার পর হঠাৎ মারা গেলেন প্রবাসী বাংলাদেশি আকন সোহাগ (৩৭)। রবিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাতের পর তিনি মারা যান। (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন।) জানা গেছে, রোমের সান লরেনছো নামক এলাকা বসবাস করতেন আকন সোহাগ। দেশে স্ত্রী ও সাত বছরের এক শিশুসন্তানও রয়েছে তার। কি কারণে আকন সোহাগের আকস্মিক এই মৃত্যু হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। তবে প্রতিবেশীরা ধারণা করছেন সেহরি খাবার পর হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। এদিকে আকন সোহাগের মৃত্যুদে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকেRead More


বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্ক: বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ৫ জনসহ মোট ৭ জন আসামীকে আটক করেছে। রবিবার রাতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের দিক নিদের্শনায় এসআই ফয়সাল, এএসআই নূরনবী মোড়ল, মোঃ মুহিবুর রহমান, লিলো চন্দ্র দাস, মোফাজ্জল হোসেন তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় তারা মাথিউরার মৃত ছাদ উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন, চারখাই কছকট খাঁ এলাকার মৃত মো. রইছ আলীর ছেলে মো. মজির উদ্দিন, দুবাগ ইউনিয়নের চরিয়া দক্ষিণ গ্রামের আব্দুল মুুকিতের ছেলে খোরশেদ আলম, আদিনাবাদ মধ্যপাড়া গ্রামের মৃত আবিদুল মছব্বির আলীর ছেলে মো. আব্দুলRead More


গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার গোলাপগঞ্জ পৌর এলাকার স্বরসতী কামারগাঁও গ্রামে বসতঘর থেকে রাজুনা বেগম (২৩) নামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধুর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের আতর আলীর মেয়ে। এ ঘটনার পর নিহত গৃহবধুর পিতা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গোলাপগঞ্জ মডেল থানায় গৃহবধুর স্বামীসহ ৪ জনকে আসামী করে একটি মামলা (মামলা নং-১২, ১১-০৪-২০২২ইং) দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিহত গৃবধুর স্বামী আলাল আহমদ (৩২) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলাল আহমদ স্বরসতী কামারগাঁও এর আব্দুল শহিদের ছেলে ।Read More


জৈন্তাপুরে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু, স্বামী-ভাসুর আটক

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্দ্রীমওজা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও ভাসুরকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের ফখরুল মিয়ার ছেলে সাব্বির আহমদের বসতঘরে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় সাব্বির আহমদের স্ত্রী গোয়াইনঘাট উপজেলা মোহাম্মদপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে জাহানারা আক্তার (২২) অগ্নিদগ্ধ হয় ৷ অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় জাহানারাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে তার শারীরিক অবস্থার খারাপ হওয়ায়Read More


কাতারে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি উসামা ও আয়েশা

নিউজ ডেস্ক: কাতারের জাতীয় কুরআন প্রতিযোগিতায় দুই বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশি কিশোর উসামা ও তরুণী আয়েশা। আধুনিক কাতারের স্থপতি শেখ জাসেম বিন মুহাম্মদ আলথানির নামে প্রতিবছর জাতীয় পবিত্র কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বছর মোট তিনটি শাখাতে কুরআন প্রতিযোগিতা হয়। তার মধ্যে দুই শাখায়ই প্রথম স্থান ধরে রাখে বাংলাদেশ। তাদের একজন ১৪ বছরের উসামা এবং অন্যজন তরুণী আয়েশা। এবারের প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড় হাজার প্রতিযোগী। কাতারি ও বিদেশিদের মধ্যে অংশ নেন হাফেজ নারী ও পুরুষরা। এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে মোট ১২ লাখ কাতারি রিয়াল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।Read More


রেকর্ড পরিমান রেমিট্যান্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা

নিউজ ডেস্ক: করোনাকালের মন্দাভাব কাটিয়ে রমজানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বেড়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এরপরই ছিল সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। এবার আমিরাতকে ডিঙিয়ে দ্বিতীয় স্থানে এখন যুক্তরাষ্ট্র। আর তৃতীয়তে উঠে এসেছে যুক্তরাজ্য। এক সময় দ্বিতীয় স্থানে থাকা আরব আমিরাতের অবস্থায় এখন চতুর্থ অবস্থানে। চলতি এপ্রিল মাসের ৭ দিনেই ৫৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এবার সংযুক্ত আরব আমিরাতকে ডিঙিয়ে প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের মার্চে ৩০ কোটি ৮৮ লাখ (৩০৮.৮২ মিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রেRead More


ইফতার কখন করা ভালো?

ধর্ম ডেস্ক: ইফতার রোজাদারের জন্য বড় আনন্দের। সারাদিন রোজা রেখে ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে যায় রোজাদার। কিন্তু ইফতার সবকিছু দূর করে মনে অপার্থিব আনন্দ-উচ্ছ্বাস নিয়ে আসে। রোজাদার কেমন আনন্দানুভব করে, তা কেবল যারা রোজা রাখে তারাই অনুধাবন করতে পারেন। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ (তিরমিজি, হাদিস : ৭৬৬) কিন্তু কথা হলো- রোজাদার কখন ইফতার করবে? এই বিষয়টি অনেক রোজাদার জানেন না। মূূূলত সূর্য ডোবার সাথে-সাথে রোজাদারRead More


জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বড় মেয়ে গুরুতর আহত হয়। নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকার বাসিন্দা দেবজ্যোতি সরকারের স্ত্রী ঝুমা রাণী সরকার (৩২) ও তার ছেলে দ্বীপ সরকার (৩)। এ ছাড়া গুরুতর আহত হয়েছে তার বড় মেয়ে পূজা সরকার (৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে নতুন পাড়ার বাসা থেকে ঝুমা সরকার তার দুই সন্তান দ্বীপ ও পূজাকে নিয়ে গোসলRead More