Main Menu

editor

 

জাতীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত

নিউজ ডেস্ক: করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় জানানো হয়, আবহাওয়া জনিত কারণে বা কোনো কারণে ঈদগাহে জামাত করা সম্ভব না হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩Read More


প্রবাসী বন্ডে কমলো মুনাফার হার, যত খুশি তত বিনিয়োগের সুযোগ

নিউজ ডেস্ক: ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফার হার কমিয়ে নতুন মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। নতুন মুনাফার হারে তিন স্তরে দুই থেকে চার শতাংশ কমানোর পাশাপাশি বন্ড দুটিতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে এসব বন্ডে যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন প্রবাসীরা। মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ডলারে তিন বন্ডে বিনিয়োগ করতে পারেন। এগুলো হলো— ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এসব বন্ডRead More


সৌদি আরবে সড়কে প্রাণ গেল বাংলাদেশির

নিউজ ডেস্ক: সৌদি আরবে প্রাইভেটকার ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে গুরুতর আহত হন সাইফুল। সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবদুল নবী হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সাইফুলের ভাগ্নে রিফাত জাহান অপু জানান, বড় বোনের জামাই মাইনুদ্দিনের সঙ্গে সৌদি আরবে থাকতেন সাইফুল। গতকাল ১১ এপ্রিল রাতে হাইল শহরেRead More


সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত পর্তুগাল প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পর্তুগাল প্রবাসী তারেক আহমদ রাজু (৩২) মারা গেছেন। সোমবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) জানা যায়, গত বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ৭নং কুপের সামনে বাসের সাথে ব্যাটারিচালিত টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়৷ আহত হন বাসের যাত্রীসহ ২০জন। তাদের মধ্যে নব বিবাহিত স্ত্রী সহ পর্তুগাল প্রবাসী তারেক গুরুতর আহত হন৷ স্থানীয়রা থাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ৷ চিকিৎসাধীন অবস্থায়Read More


যুক্তরাষ্ট্রে ১০ লাখ কোরআন শরীফ বিতরণ করবে মুনা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর ১০ লাখ পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ‘মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা’ (মুনা)। এরই মধ্যে কর্মসূচির কাজ এগিয়ে চলছে পুরোদমে। বাংলা, ইংরেজি, চাইনিজ ও স্প্যানিশ- এই চার ভাষায় মুদ্রিত মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ বিতরণের পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করছে ‘মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা’। লস অ্যাঞ্জেলেসে সংগঠনটির বার্ষিক ইফতার মাহফিলে প্রধান অতিথি ন্যাশনাল এসিসটেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর শায়ক আবু আহমাদ আবু উবায়দা তার বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন।


সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা

মুফতি আতাউর রহমান: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো তাদের ভালোবাসে। কিন্তু যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায় তারা সুদৃঢ়। ’ (সুরা বাকারা, আয়াত : ১৬৫) মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কেননা তারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনে, সবচেয়ে বেশি জানে, সবচেয়ে বেশি সম্মান করে এবং তাঁকে এক ও অদ্বিতীয় প্রতিপালক হিসেবে বিশ্বাস করে। মুমিনরা আল্লাহকে ভালোবাসে। কেননা সে জানে আল্লাহই তার সবচেয়ে দয়ালু অভিভাবক, তিনিই তাকে জীবিকা দান করেন এবং তাকে সমূহ বিপদ থেকে রক্ষা করেন। অর্থাৎRead More


দেখতে নয়ন জুড়ালেও বোরো ধানের ভেতরে চিটা

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের হাওর অঞ্চলের মানুষের একমাত্র উৎপাদিত ফসল বোরো ধান। এর ওপর নির্ভর করেই চলে এখানকার মানুষের জবীন-সংসার। ধানের টাকায় মেটান ধার-দেনাও। কিন্তু চলতি মৌসুমে বোরো চাষে দীর্ঘ মেয়াদী খরা ও পানি সেচের সুবিধা না থাকায় রোপণ করা ব্রি-২৮ জাতের ধানে চিটা ধরেছে। ফলে লোকসান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওরপাড়ের কয়েক হাজার প্রান্তিক ও বর্গাচাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এ বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৮০০ হেক্টর। চাষাবাদ হয়েছে ৫৭ হাজার ৫৭০ হেক্টর। এর মধ্যে ব্রি-২৮ জাতীয় আগাম ধান চাষবাদ হয়েছে ১৩ হাজারRead More


বাংলাদেশে আসার আগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ

নিউজ ডেস্ক: বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার আগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগিগির এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের দেশে আসার আহগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতেRead More


‘তৃতীয় টার্মিনালে লন্ডন-সুইজারল্যান্ডের মানের সেবা পাবেন যাত্রীরা’

নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীরা আন্তর্জাতিক মানের সেবা উপভোগ করতে পারবেন। সোমবার (১১ এপ্রিল) তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সুইজারল্যান্ড, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কিংবা থাইল্যান্ডে বিমানবন্দরে যাত্রীরা যে মানের সেবা পান, আমাদের তৃতীয় টার্মিনালেও সেই একই মানের সেবা পাবেন। মানের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় নেই। তিনি জানান, আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এই টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে। এর নির্মাণকাজ লক্ষ্যমাত্রার চেয়ে ১.৯ শতাংশ এগিয়ে আছে। তিনি বলেন, ৮ এপ্রিল পর্যন্ত তৃতীয় টার্মিনালেরRead More


যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বাড়ছে

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে টাকা পাঠানো সহজ হওয়া এবং বৈধ পথে প্রণোদনার সুবিধা পাওয়ায় করোনা মহামারির মধ্যে রেমিট্যান্স বা প্রবাসী প্রবাহ বেড়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এর পরই ছিল সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। দেশটিকে টপকিয়ে দ্বিতীয়তে এখন যুক্তরাষ্ট্র। আর তৃতীয়তে উঠে এসেছে যুক্তরাজ্য। একসময় দ্বিতীয় থাকা আরব আমিরাতের অবস্থা এখন চতুর্থ অবস্থানে। করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রের রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে বেশি বেড়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডিঙিয়ে প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। এর ধারাবাহিকতায় গত মার্চেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেনRead More