Main Menu

editor

 

দুই দশকে সর্বোচ্চ অভিবাসী সীমান্তে, নতুন চ্যালেঞ্জের মুখে বাইডেন

নিউজ ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী মেক্সিকো বর্ডার ক্রস করার চেষ্টা করে। এসময় ২ লাখ ১০ হাজার আশ্রয়প্রার্থীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। সামনের মাসগুলোতে এটি বাইডেনের জন্য একটি চ্যালেঞ্জে পরিণত হচ্ছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। রিপোর্ট রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এ সময়ের তুলনায় এবার অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২৪ শতাংশ বেড়েছে। বর্ডার থেকে ১লাখ ৬৯ হাজার অভিবাসী তুলে নেওয়ার পর এবং আশ্রয় কেন্দ্রে হাজার হাজার অভিভাবকহীন শিশু আটকে রাখার পর এ অভিবাসী সংখ্যা বাড়তে থাকে। বাইডেন ২০২১ এ সরকার গঠন করার পরRead More


চিকিৎসাবিজ্ঞানে রোজা রাখার ৭ উপকারিতা

আবরার আবদুল্লাহ, অতিথি লেখক: বান্দা ইবাদতে মগ্ন হয় আল্লাহর নির্দেশ মান্য করার জন্য। এমনকি সে যদি বিধানের কল্যাণ ও অকল্যাণের বিষয়গুলো না জানে, তবু সে তা পালন করা থেকে পিছপা হয় না। তবে এটা নিশ্চিত যে আল্লাহর বিধান কল্যাণশূন্য নয়। আধুনিক বিজ্ঞান ইসলামের বিধানগুলোর কল্যাণের নানা দিক প্রমাণ করেছে। যেমন রোজা। স্বাস্থ্যবিজ্ঞান বলছে, রোজা মানবদেহের জন্য প্রভূত কল্যাণের ধারক। নিম্নে রোজা রাখার সাতটি অসাধারণ উপকারিতা নিয়ে আলোচনা করা হলো। ১. তারুণ্য ধরে রাখা : রোজা মানবদেহে তারুণ্য ও রোগ থেকে সুরক্ষা দেয়। জাপানের চিকিৎসাবিজ্ঞানী ইয়োশিনোরি ওহশোমি অটোফেজি নিয়ে গবেষণা করেRead More


শেষ রক্ষা পেলনা সুনামগঞ্জের গুরমার হাওরের বাঁধ

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বর্ধিতাংশের বাঁধটি ভেঙে গেছে। এতে ধর্মপাশা ও তাহিরপুরের হাজারও কৃষকের স্বপ্ন চোখের পলকে ভেসে গেছে। ১৫ দিন ধরে বাঁধটি রক্ষার চেষ্টা করছিলেন স্থানীয় কৃষক, জনপ্রতিনিধিসহ প্রশাসনের দায়িত্বশীলরা। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশের অংশে বাঁধটি ভেঙে যায়। জানা গেছে, গুরমা এক্সটেনশন বাঁধে এবার ১৩টি পিআইসি কাজ করেছে। বরাদ্দ ছিল প্রায় আড়াই কোটি টাকা। এই বাঁধে তাহিরপুর উপজেলার নোয়াল, গলগলিয়া, পানা, বলাইচাতল, উলান, জিনারিয়া, মানিকখিলা, গায়ের কিত্তা এবং ধর্মপাশা-মধ্যনগর উপজেলার কলমা ও হুরি বিলের ফসল রক্ষা হয়। বাঁধটি গুরমার হাওরেরRead More


সিলেট জেলা পরিষদ বিলুপ্ত, দায়িত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা

নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের ৬১ জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করেছে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়িত্ব দেওয়া হয়েছে। ৬১টি-এর মধ্যে সিলেট জেলা পরিষদও বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। তিনি রবিবার (১৭ এপ্রিল) রাতে  বলেন, নিয়ম অনুযায়ী নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকেই দায়িত্ব পালন করতে হয়। জেলা পরিষদ আইন সংশোধন করে পরিষদের মেয়াদোত্তীর্ণের পর প্রশাসক বসানোর সুযোগ সৃষ্টি করে সরকার। সব ধাপ শেষ করে সংশোধিত জেলাRead More


বাহরাইনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বাহরাইন প্রতিনিধি: বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সভাপতি ও বাংলাদেশ স্কুল বাহরাইনের ম্যানেজিং কমিটি’র সদস্য হামেদ কাজী হাসান এর রোগমুক্তি, পরিপূর্ণ সুস্থ্যতা ও নেক হায়াত কামনায় এবং পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী মানামার আল ওসরা রেষ্টুরেন্টে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. খোরশেদ আলম মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো ও মানামা মহানগর বি এনRead More


সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আইউসিউতে ভর্তি আরও একজন

বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হারিছ উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তার নাম শফিক আহমেদ তালুকদার। আহত শফিককে জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে জেদ্দার গারনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হারিছ উদ্দিনের ছোট ভাই শরিফ উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে ব্যবসার কাজে জেদ্দার গারনিয়া এলাকায় যাচ্ছিলে হারিছ ও শফিক। পথে একটি মালবাহী ট্রাক তাদের বহনকারী গাড়িতে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হারিছ উদ্দিনের মৃত্যু হয়। খবরে পেয়ে স্থানীয়Read More


ভ্রমণভিসার ফাঁদ: ৫০০ ভুক্তভোগীর ৩০ কোটি টাকা হাতিয়েছেন তারা

বিদেশবার্তা২৪ ডেস্ক: জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। বিভিন্ন ট্যুর ও ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করে অবৈধভাবে ভ্রমণ ভিসায় লোক পাঠানো হতো বিভিন্ন দেশে। আর এভাবেই প্রায় পাঁচ শতাধিক লোকের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা হাতিয়েছে মানবপাচার চক্র। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ এ মানবপাচার ও প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ চক্রের মূলহোতা কামরুল (৪২)। এ মানবপাচার চক্রের বাকিরা হলেন- খালেদ মাসুদ হেলাল (৩৬), তোফায়েল আহম্মেদ (৩৮) ও মো. জামাল (৪২)। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবRead More


যেভাবে অস্ট্রেলিয়ার পিআর ভিসার আবেদন করবেন

বিদেশবার্তা২৪ ডেস্ক: অস্ট্রেলিয়া দীর্ঘকাল ধরে অভিবাসীদের পছন্দসই গন্তব্য। দেশটির ইতিবাচক দিকও রয়েছে। অস্ট্রেলিয়া উচ্চতর জীবনযাত্রার পাশাপাশি একটি বহুসাংস্কৃতিক শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য উদাহরণ। অস্ট্রেলিয়ান স্থায়ী আবাসিক ভিসার কিছু সুবিধা রয়েছে সেগুলো হলো- – দেশের যেকোন এলাকায় বসবাস, কাজ, বসতি স্থাপন করা যায়। – আপনার সাথে যোগ দেওয়ার জন্য পরিবারের সদস্যদের অফিসিয়াল ক্লিয়ারেন্স দেয়া হয়। – একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত অল্পবয়সীরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে। – স্থায়ী বসবাসের জন্য পরিবারকে স্পনসর করার সম্ভাবনা থাকে। – নিজের এবং পরিবারের জন্য কাজ এবং স্বাস্থ্য সুবিধা গ্রহণ করা যায়। অস্ট্রেলিয়ান পিআর ভিসার বিকল্প- অস্ট্রেলিয়ায়Read More


মালয়েশিয়ায় নতুন মজুরিতে ঐক্যমত্য, কার্যকর মে থেকেই

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় আসছে পহেলা মে থেকে নতুন মজুরি কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। ইতোমধ্যে দেশটির নিয়োগকর্তা ও শিল্প মালিকরা ন্যূনতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৫ এপ্রিল) সারাভানান এক বিবৃতিতে বলেন, ‘মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত ৫ লাখেরও বেশি বিদেশী শ্রমিকের প্রবেশের চাহিদা ছাড়াও তাদের কোম্পানি বা সংশ্লিষ্ট সেক্টরের বর্তমান উন্নয়নের ভিত্তিতে এটি করা হয়েছে। বৃক্ষরোপণ খাত অত্যন্ত ভাল করছে। অর্থনীতি ভালো না হলে ৫ লাখ ১৯ হাজার বিদেশি শ্রমিকের চাহিদা কীভাবে? মালয়েশিয়ার অর্থনীতি এখন ভালো স্থানে দাবি করে তিনি বলেন, এRead More


সৌদি প্রবাসীদের ইকামা নবায়নে নতুন সিদ্ধান্ত

বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের ইকামা (পারমিট কার্ড) নবায়নের নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত)। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে নতুন নিয়মের কথা জানায় জাওয়াজাত। জাওয়াজাতের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানের মালিকের কম্পিউটার সার্ভিস বন্ধ হয়ে যায়, তারপরেও তার অধীনে থাকা প্রবাসী কর্মীরা নিজেদের ইকামা নবায়ন করতে পারবেন। এতদিন নিয়োগকারী প্রতিষ্ঠান বা মালিকের (কফিল) মাধ্যমে ইকামা নবায়ন করতে হতো। প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানের মালিকের ডিজিটাল সার্ভিস সাসপেন্ডেড থাকলেও তার অধীনে কর্মরত প্রবাসী কর্মীরা তাদের ইকামা নবায়নRead More