Main Menu

editor

 

দ্বোরগড়ায় ঈদ, রে‌মিট্যান্স পাঠানোর ঢেউ প্রবাসীদের

নিউজ ডেস্ক: আসছে ঈদ। ঈদকে কেন্দ্র ক‌রে বাড়‌ছে খরচের তালিকা। তাই পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠা‌চ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ‌কেন্দ্রীয় ব্যাং‌কের তথ্য বল‌ছে, চলতি এ‌প্রিল মাসের ১৩ দিনে ৯২ কো‌টি ৭৫ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা) এই অঙ্ক প্রায় ৮ হাজার কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার ছা‌ড়ি‌য়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, এ‌প্রি‌লের ১৩ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীনRead More


রমজানে যেসব সময় দোয়া কবুল হয়

মো. আবদুল মজিদ মোল্লা, অতিথি লেখক: রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য বিশেষ উপহার। এ মাসে আল্লাহ তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দুয়ার খুলে দেন এবং প্রতিটি নেক কাজের প্রতিদান বৃদ্ধি করেন। বান্দার প্রতি তার করুণা ও অনুকম্পা অধিক পরিমাণে বাড়িয়ে দেন। রমজানের এসব কল্যাণ লাভে বিশেষ তিনটি সময়ের কথা হাদিসে এসেছে। যখন বান্দার প্রতি আল্লাহর করুণাধারা বর্ষিত হয়। অথচ না জেনেই অনেকে সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয়। এক. রমজানে ফজরের পর দোয়া কবুল হয় রমজান মাসে ফজরের পর বেশির ভাগ মানুষ ঘুমিয়ে থাকে। অথচ ইবাদত-বন্দেগি ও দোয়ারRead More


মে থেকে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করবে ঢাকায়

নিউজ ডেস্ক: প্রায় ৪ মাস পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের কারণে ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। বেবিচক জানায়, থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ৬ মাস অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাসের প্রথমRead More


লাইট জ্বালিয়ে ঘুমালে বাড়ে ডায়াবেটিস, হৃদরোগ

স্বাস্থ্য ডেস্ক: লাইট না নিভিয়ে ঘুমালে ডায়াবেটিস, হৃদরোগসহ বিপাকীয় সিন্ড্রোমের মতো সমস্যা বাড়তে পারে বলে মত দিয়েছেন শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। সম্প্রতি লাইটি জ্বালিয়ে ঘুমানোর ফলে মানবদেহে কী কী বায়োলজিকাল ইফেক্ট দেখা দেয় সে বিষয়ে নিয়ে গবেষণা প্রকাশ করেন তারা। বিজ্ঞানীরা মানব শরীরে লাইটের ইফেক্ট সম্পর্কে গবেষণা করেছেন। এতে তারা দেখতে পেয়েছেন ঘুমানোর সময় লাইট জ্বালানো রাখলে হার্ট রেট বেড়ে যায় এবং পরবর্তী পরিপাকে নিয়ন্ত্রণ হারায়। বিজ্ঞানীরা বলেন, লাইট বন্ধ করে ঘুমালে তা আমাদের হৃদস্বাস্থের উপকার করে। ঘুমানোর সময় লাইট জ্বালানো রাখলে এটি ব্যাপকভাবে আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার ওপর নেগেটিভRead More


সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১৩,২৬৫ বিদেশি

নিউজ ডেস্ক: এক সপ্তাহের মধ্যে সৌদির বিভিন্ন অঞ্চলে আবাসিক ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী প্রায় ১৩ হাজার ২৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজাত) দ্বারা পরিচালিত যৌথ মাঠ অভিযানের সময় গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৮,৪৯০ জন আবাসিক আইন লঙ্ঘনকারী, প্রায় ৩,১৪৭ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ১,৬২৮ জনেরও বেশি শ্রম আইন লঙ্ঘনকারী। খবর সৌদি গেজেটের সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় মোট ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনিRead More


সার্বিয়া প্রবাসী বাদল খন্দকারের লাশ দেশে এসেছে

বিদেশবার্তা২৪ ডেস্ক: সার্বিয়ায় গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি কর্মী বাদল খন্দকারের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। এসময় বাদল খন্দকারের স্ত্রী শাহনাজ আক্তার সাথী মরদেহটি গ্রহণ করেন এবং কান্নায় ভেঙে পড়েন। বাদল খন্দকারের ভাই সাদ্দাম জানান, মরদেহ তার নিজ বাড়ি মানিকগঞ্জ দাফন করা হবে। গত ৮ মার্চ বাদল খন্দকার মারা যান। পরে বাদল খন্দকারের মরদেহ দেশে আনতে উদ্যোগ নেন ইতালির রোমে অবস্থিত বাংলাদেশRead More


কনস্যুলেট যাবে প্রবাসীদের দুয়ারে

বিদেশবার্তা২৪ ডেস্ক: এখন থেকে প্রবাসীরা নয়, কনস্যুলেটই যাবে প্রবাসীদের দুয়ারে। প্রবাসীদের কাছে সহজে সেবা পৌছে দিতে এমনি এক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘দুয়ারে কনস্যুলেট’। চলতি রমজানে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিলসহ নানা উদ্যোগ নিয়ে নতুন এই কার্যক্রমের মহরত করেছেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এখন থেকে আমিরাতের শ্রমঘন অঞ্চলে সরাসরি প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠানসহ সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর শারজায় অবস্থানরত প্রবাসীদের সম্মানে এক ইফতারRead More


লিবিয়ায় নৌকাডুবি: ৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে একটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৫ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৬ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এই তথ্য জানায়। গত শুক্রবার নৌকাডুবির এই ঘটনা ঘটে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাটি ডুবে যায়। উত্তর আফ্রিকার এই দেশটির এই শহরটি মূলত ভূমধ্যসাগরজুড়ে বিপজ্জনক সমুদ্রযাত্রায় আফ্রিকার লোকদের প্রধান লঞ্চিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। আইওএম বলছে, নৌকাডুরি পর এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করাRead More


কাবায় সেবায় ১৭ বছর, নিজেদের ভাগ্যবান মনে করেন দম্পতি

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রায় ১৭ বছর ধরে কাবা শরিফে আসা হাজি, ওমরাহ পালনকারী, সাধারণ মুসল্লি ও দর্শনার্থীদের সেবা করছেন আশরাফ ও ফাতিমা দম্পতি। স্বামী-স্ত্রী মিলে এমন মহান সেবা করতে পেরে নিজেদের ভাগ্যমান মনে করেন শ্রীলঙ্কান এই দম্পতি। এমন কাজ করতে পেরে তারা খুবই তৃপ্ত। খবর সৌদি গেজেটের আশরাফ এবং ফাতিমা পবিত্র দুই মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী) বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির অধীনে ১২ হাজার কর্মচারীদের মধ্যে দুইজন, যারা মক্কার গ্র্যান্ড মসজিদে (কাবা শরিফ) কাজ করেন। দীর্ঘ সময় ধরে ইসলামের পবিত্রতম স্থানে সেবা করার সম্মান পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন। ওই দম্পতিRead More


করোনাকালে মেয়াদোত্তীর্ণ ভিসার নবায়ন চার্জ মওকুফ করবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক: মহামারী চলাকালীন মেয়াদোত্তীর্ণ ভিসার নবায়ন চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ট্যুরিস্ট ভিসা মার্চের ২০ তারিখ থেকে ২০২০ থেকে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে সেসব ভিসা নবায়নে কোন চার্জ নেওয়া হবে না। ট্যুরিস্ট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘ভিসার আবেদন অনলাইনে এবং পেমেন্টও সহজে ইলেকট্রনিক মাধ্যমে করা যাবে। তবে আবেদনকারীর অনুমতি নিয়ে থার্ড পার্টি যেমন ট্রাভেল এজেন্ট ও আবেদন করতে পারবে। ট্যুরিজম অস্ট্রেলিয়ার কান্ট্রি ম্যানেজার নিশান্ত কাশিকর জানায়, ‘এখানে এরকম প্রায় ৪ লাখ আবেদনকারী রয়েছে। ট্যুরিজম অস্ট্রেলিয়া ১ বছরের মধ্যে (মার্চ ২০২৩ এরRead More