Main Menu

editor

 

বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়

নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই ডায়রিয়ায় প্রকোপে শিশুসহ সব বয়সীদের ভিড় বাড়ছে হাসপাতালে। জেলার ৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগী বেড়েছে ৩৩ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন, গত রোববার ভর্তি হয় ৪০ জন। এর মধ্যে ১৮ এপ্রিল মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে ১১, রাজনগরে ২, কুলাউড়ায় ৩, বড়লেখায় ৪, কমলগঞ্জে ৫, শ্রীমঙ্গলে ৫ ও জুড়ি উপজেলায় ৩ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১৯৫ জনRead More


অটোভ্যান চালিয়ে অন্ধ স্বামী ও মেয়ের মুখে খাবার তুলে দেন মর্জিনা

নিউজ ডেস্ক: মর্জিনা বেগম (৫৫)। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের পুখুরিয়া দেউপুর মধ্যপাড়া গ্রামের অন্ধ সুলতান মিয়ার স্ত্রী। অভাবের সংসারের হাল ধরতে ব্যাটারিচালিত অটোভ্যান চালাচ্ছেন। অটোভ্যান চালিয়ে যা উপার্জন করেন, তাই দিয়ে তিনবেলা অসুস্থ স্বামী ও মেয়ের মুখে খাবার তুলে দেন। জানা গেছে, কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর মধ্যপাড়া গ্রামের অন্ধ সুলতান মিয়ার সঙ্গে ৩০ বছর আগে বিয়ে হয় একই উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের সরাতৈল গ্রামের মৃত হারুন মন্ডলের মেয়ে মর্জিনা বেগমের। অভাব অনটনের সংসার হওয়ায় অন্ধ ছেলের সঙ্গেই বিয়ে দেওয়া হয় মর্জিনাকে। মর্জিনার দুই মেয়ে ও এক ছেলে। একRead More


বদর দিবস থেকে আমাদের যা কিছু শিক্ষণীয়

সাইফুল ইসলাম তাওহিদ, অতিথি লেখক: ১৭ রমজান। ঐতিহাসিক বদর দিবস। ৬২৪ খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির ১৭ রমজানে বদর প্রান্তরে সংঘটিত হয় ঐতিহাসিক যুদ্ধ। প্রতিপক্ষ ছিল মক্কার মুশরিক ও মদিনার মুসলিম। এতে মুসলমানদের সেনা সংখ্যা ছিল মাত্র ৩১৩। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হয়েও কাফিরদের বিশাল বাহিনীর ওপর বিজয় লাভ করেছে। কোরআন কারিমে এই যুদ্ধকে সত্য-মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। ইসলামের ইতিহাসে এই যুদ্ধের অসামান্য গুরুত্ব রয়েছে। নিম্নে এই যুদ্ধের কিছু শিক্ষণীয় দিক তুলে ধরা হলো— এক. পরামর্শ করে কাজ করা রাসুল (সা.)-এর সব কাজকর্ম ওহি দ্বারা নিয়ন্ত্রিতRead More


যুক্তরাষ্ট্রে মসজিদেই মৃত্যুবরণ করলেন কবি জুলহাস

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে তারাবির নামাজ আদায় করতে মসজিদেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি জুলহাস খান। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা ও সাংবাদিক জুয়েল খানের সহোদর। জুলহাস খানের ঘনিষ্ঠজনরা জানান, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের একটি মসজিদে তারাবির নামাজ আদায় করতে যান জুলহাস খান। ১২রাকাত নামাজ আদায় করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। সাথে সাথে উনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেন। বাংলাদেশ সময় রাত ২ঃ৪০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি দুই সন্তানের জনক। ব্যক্তি জীবনে দুর্দান্ত মেধাবীRead More


হবিগঞ্জে পানির নিচে কৃষকের স্বপ্ন

নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরের ৫০০ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলের কারণে আরও কয়েকশ’ একর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধাপাকা ধান কাটছেন কৃষকরা। তবে শ্রমিক সংকটের কারণে তাও ঠিকমতো ঘরে তোলা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গত শুক্রবারের পর থেকে হঠাৎ করে উজান থেকে হবিগঞ্জের হাওরগুলোতে পানি আসতে শুরু করে। গত দুই দিনে লাখাই উপজেলার স্বজন হাওরে অব্যাহত পানি বাড়ার কারণে ৫০০ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে। আরও কয়েকশ’ একর জমির ধানও দ্রুতই তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় স্থানীয়Read More


বাহরাইনে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল

বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাজধানী মানামায় আল ওসরা রেষ্টুরেন্টে অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিল এর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সেলিম দড়ি। সাধারণ সম্পাদক শেখ মো. সিয়াম শাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক পিকে আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ বাহরাইনের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন এর সেক্রেটারি (৩য়) মো. তাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মন্জুর আহমেদ, বাংলাদেশRead More


কমছে থাইল্যান্ডের জনপ্রিয়তা

নিউজ ডেস্ক: মহামারির প্রাদুর্ভাব হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন স্থবির হয়ে পড়ে। সম্প্রতি কোয়ারেন্টিন বিধিনিষেধ শিথিল হতে শুরু করায় পর্যটন খাত আবারো পুনরুদ্ধার হতে শুরু করেছে। ভিড় বেড়েছে যাত্রীদের। তবে পর্যটন খাত সম্পূর্ণ পুনরুদ্ধার হতে আরো সময় লাগবে। এছাড়া কভিডজনিত বিধিনিষেধের কারণে যাত্রীদের পছন্দের গন্তব্যের তালিকা থেকে পিছিয়ে পড়েছে থাইল্যান্ড। খবর ব্যাংকক পোস্ট। ভ্রমণ সংস্থা ফরোয়ার্ডকিজের তথ্য বলছে, গত মাসে দক্ষিণ-পূর্ব এশিয়াগামী আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর বুকিং মহামারীপূর্ব সময়ের মাত্র ৩৮ শতাংশে এসে পৌঁছেছে। ২০১৯ সালের প্রারম্ভে ১০ শতাংশেরও কম ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার গন্তব্য। তবে বুকিং বেড়েছে সিঙ্গাপুর ও ফিলিপাইনের। এ বিষয়েRead More


প্রবাসী কর্মীদের জন্য ইন্সুরেন্স চালুর সুপারিশ

নিউজ ডেস্ক: এক বছরের মাঝে ফেরত আসা প্রবাসী কর্মীদের জন্য পরীক্ষামূলকভাবে ইন্সুরেন্স ব্যবস্থা চালু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রবাসকর্মীদের বিদেশ যাত্রার খরচ কমাতে বিমান-ভাড়া কমানোর লক্ষ্যে বাংলাদেশ বিমানের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মো. সাদেক খান বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ইমিগ্রেশনRead More


সুইডেনে কোরআন পোড়ানোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অব্যাহত

নিউজ ডেস্ক: সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে এমন একটি কট্টর দক্ষিণপন্থী সংগঠনের বিরুদ্ধে পর পর তৃতীয় রাতের মতো বিক্ষোভ হয়েছে। এই সংগঠনটি আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করছে। শনিবার রাতে মালমো শহরে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত এবং এর নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং অনেকে পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে। সুইডেনের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। অন্তত ১৬ জন পুলিশ অফিসার আহত হয়েছেন এবং পুলিশের কিছুRead More


ভিজিট ভিসায় আমিরাতগামীদের হয়রানি না করতে সুপারিশ

নিউজ ডেস্ক: ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা ঢাকায় বিমানবন্দরে যেন কোনো ধরনের হয়রানির শিকান না হয় তা নিশ্চিত করতে বলেছে সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রবাসী কর্মীদের সহজে ই-পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে বলেছে সংসদীয় কমিটি। ঢাকা বিমানবন্দরে ভিজিট ভিসায় আরব আমিরাতগামী যাত্রীদের ইমিগ্রেশনে হয়রানি করা হয়-এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। দুই বছর আগে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করে হয়রানির বিভিন্ন বিষয় তুলে ধরে সংযুক্ত আরব আমিরাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৈঠক শেষেRead More