Main Menu

editor

 

হিনা রব্বানি এবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। তবে এবার তাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। ২০১১ থেকে ২০১৩ সাল মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিনা রব্বানি খার। পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসা ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বারবার গুরুত্ব দিয়ে আসছেন হিনা রব্বানি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে এই মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন তিনি। পাকিস্তানের জিও টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা রব্বানি খার বলেছিলেন, পাকিস্তানের পক্ষে ‘যুদ্ধ করে কাশ্মীর জয় করা’ সম্ভব নয়। প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই বিষয়ে অগ্রগতি অর্জন সম্ভব।Read More


লাফার্জ হোলসিমের বিরুদ্ধে অবৈধ চুনাপাথর ব্যবসার অভিযোগ

নিউজ ডেস্ক: বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরে অবৈধভাবে চুনাপাথর ব্যবসা করছে। তারা খোলাবাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন সিলেট বিভাগের চার চেম্বারের নেতারা। তারা বলেন, খোলাবাজারে চুনাপাথর বিক্রির ফলে বৃহত্তর সিলেটের ছাতক, ভোলাগঞ্জ, তামাবিল, বড়ছড়া, বাগলি শুল্ক স্টেশনের সমস্ত আমদানিকারকগণ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাথর ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় ৫ শতাধিক ক্রাশার মিলের ব্যবসায়ীগণ প্রায় ২ হাজার কোটি টাকার মত পুঁজি হারিয়ে দেউলিয়া হওয়ার আশঙ্কার কথাও জানান নেতৃবৃন্দ। অবিলম্বে এই অবৈধ ব্যবসা বন্ধ করে সিলেটের পাথর ব্যবসায়ী এবং শ্রমিকদের জীবিকা নির্বাহের পথকেRead More


বাহরাইনে বাংলাদেশ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জুফের দ্যা স্পট রেসিডেন্সে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর ও দুতালয় প্রধান এ.কে.এম মহিউদ্দিন কায়েস। সাংবাদিক ফোরামের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদারের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মইজ চৌধুরী. বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিউদ্দিন (সি.আই.পি), বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমদ, বাংলাদেশ আওয়ামিলীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটিরRead More


অবিবাহিত দের জন্য নেককার ও পরহেজগার স্ত্রী পাওয়ার উপায়

ইসলাম ডেস্ক: অনেকেই প্রতিনিয়ত একটা প্রশ্ন পেয়ে থাকি সেটা হল কিভাবে সংসার জীবন সুখি করতে একজন পরহেজগার ও নেককার স্ত্রী পাব। তাই অবিবাহিত পাঠক দের জন্য নিচের এই লেখাটি । ★ কেউ একজন প্রতিটা মুনাজাতে আপনাকে চাইছে। ★ আপনার ভালো গুণগুলো বলে বলে রবের কাছে ফরিয়াদ করছে। ★ সুরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াত পড়ে পড়ে ক্লান্ত হয়ে পড়েছে। ★ আপনাকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখছে। ★ আপনাকে চিনে না জানে না, এমনকি কখনো দেখে নি অব্দি, তবুও আপনার জন্য টান অনুভব করছে। ★ আপনাকে পাওয়ার আগেই সে আপনাকে ভালোবেসে বসেRead More


বিনা অজুতে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে কি?

ইসলাম ডেস্ক:  প্রশ্ন : আমরা জানি যে, ওজু ছাড়া কোরআন শরিফ স্পর্শ করা জায়েজ নেই। কিন্তু জানার বিষয় হলোÑ পৃথক আয়াত কিংবা তাফসির এবং সিরাতের মতো কিতাবাদির ক্ষেত্রে এ হুকুম প্রজোয্য হবে কি না? মো. আবদুল্লাহ, টাঙ্গাইল উত্তর : পুরো কোরআন শরিফ যেমন ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই, তেমিন পূর্ণ এক আয়াতও ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। তবে, পূর্ণ এক আয়াত না হয়ে আয়াতের অংশবিশেষ হলে ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ আছে। তদুপরি তাও ওজু অবস্থায় স্পর্শ করা উত্তম। আর তাফসিরের কিতাবে আয়াতের পরিমাণ বেশি ও তাফসিরের পরিমাণRead More


অনুমতি ছাড়া স্বামীর টাকা খরচ করা যাবে কি?

ইসলাম ডেস্ক: প্রশ্ন: স্বামীর টাকা না জানিয়ে স্ত্রী তার বাবা-মা বা ভাইকে দেওয়া জায়েজ হবে? স্বামীকে জানিয়ে দিলে, স্বামী কিছু বলবেন না—এমন অবস্থায় না জানিয়ে কিছু টাকা দিলে গুনাহ হবে? দেখা যায়, স্বামী এমনিতে স্ত্রীর কাছে টাকা রেখে বলেন, প্রয়োজন মতো তুমি খরচ করতে পারো। এমন অবস্থায় অনুমতি ছাড়া খরচের সঠিক বিধান জানিয়ে বাধিত করবেন। উত্তর: অনুমতি ছাড়া স্বামীর টাকা খরচ করা স্ত্রীর জন্য জায়েজ নেই। তবে স্ত্রী যদি জানেন, নিজের মা-বাবা অথবা ভাইয়ের জন্য অল্প-স্বল্প খরচ করলে কিংবা মাঝে মধ্যে তাদের হাদিয়া দিলে স্বামী মন খারাপ করবেন না; তাহলেRead More


লিবিয়ার উপকূলে নৌকাডুবি: চলতি সপ্তাহে ৫৩ অভিবাসীর প্রাণহানি

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে গত শনিবার নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ছয় অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তজার্তিক অভিবাসন সংস্থা আইওএম। সংস্থাটি জানিয়েছে, এই ঘটনার নিখোঁজ রয়েছে আরও ২৯ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ অভিবাসীদের কেউই আর বেঁচে নেই। এই ঘটনার এক সপ্তাহ আগে লিবিয়ার উত্তর-পশ্চিমে অভিবাসীদের অন্য একটি নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু এবং ১৪ জনের নিখোঁজ হন। অভিবাসীরা একটি ছোট ট্রলারে করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। ট্রলারটি পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার সমুদ্র উপকূলে ডুবে গেছে। ট্রলারটিতে থাকা অধিকাংশ ব্যক্তিরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। এই সপ্তাহে লিবিয়া উপকূলRead More


টরন্টোতে ট্র্যাকের ওপর ধাক্কা, অল্পের জন্য বাঁচলেন নারী

বিদেশবার্তা২৪ ডেস্ক: টরন্টো সাবওয়ে স্টেশনে ধাক্কাধাক্কির ঘটনায় ৪৫ বছর বয়সী এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ অভিযুক্ত করেছে। টরন্টো পুলিশ বলছে যে, রবিবার সন্ধ্যায় একটি পাতাল রেল স্টেশনে একজন মহিলাকে ট্র্যাকের উপর ধাক্কা দেওয়ার পরে তারা সন্দেহভাজন ওই নারীকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত করেছে। পুলিশ জানিয়েছে যে, অফিসাররা ঘটনাটি সম্পর্কে একটি কলে পেয়েছি। এটি ইয়ঞ্জ এবং ব্লুর সাবওয়ে স্টেশনে রবিবার রাত ৯টার দিকে ঘটেছিল। খবর সিটিভি নিউজের জরুরি সেবা কর্মীরা সেখানে পৌঁছে ভুক্তভোগী নারীকে শ্বাস নিতে দেখে। তাকে ভীত দেখাচ্ছিল। পরে তাকে গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় ট্রমা সেন্টারেRead More


গ্রিসে অভিবাসী চোরাকারবারি চক্রের ৪ সদস্য আটক

বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্রিসের রোডস আইল্যান্ডে চোরাকারবারি সন্দেহে ৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতরা লেবানন, সিরিয়া এবং মিসরের নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোরর খবরে বলা হচ্ছে, এই মানবপাচার নেটওয়ার্কে যুক্ত থাকা আরও তিনজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটককৃতরা অভিবাসীদের সমুদ্র তীর থেকে তুলে গাড়িতে করে হোটেলে নিয়ে যায়। পরে অন্য আরেকজনের চুরি করা তথ্য বা ডকুমেন্ট দিয়ে তাদের ইউরোপীয়ান দেশে পাঠিয়ে আসছিল। যাতে তারা চলতে পারে। গ্রিস পুলিশ জানায়, এই গ্রুপটি তুর্কিতে থাকা স্মাগলারদের সাহায্য করছিল। এর আগেই অনলাইনে সক্রিয় এক গ্রুপটিকে ভেঙে ফেলার দাবি করেছিল গ্রিস কর্তৃপক্ষ। চলতি বছরেরRead More


কাবুলের স্কুলে পরপর ৩ বিস্ফোরণ, বহু হতাহত

বিদেশবার্তা২৪ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। মঙ্গলবার (১৯ এপ্রিল) পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিস্ফোরণে নিহত বা আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে থাকেন। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটেছে … আমাদের শিয়াRead More