editor
ভারতীয়দের ভিসা সুবিধা বাড়াবে ব্রিটেন
নিউজ ডেস্ক: ব্রিটিনে অভিবাসী হওয়ার জন্য ভারতীয় নাগরিকদের আরো বেশি করে ভিসা দিতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তির বিনিময়ে ভারতকে এই সুবিধা দেয়ার কথা বলেছেন তিনি৷ ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকের বসবাস৷ কাজের সূত্রে কিংবা পড়াশোনার জন্য প্রতি বছরই অনেক মানুষ পাড়ি দেন দেশটিতে৷ এছাড়া দশ লাখেরও বেশি ভারতীয় বংশদ্ভুত যুগ যুগ ধরে ব্রিটেনে বসবাস করে আসছেন৷ দক্ষ ভারতীয়দের ব্রিটেনে আসার আরো বেশি সুযোগ দিতে চায় দেশটির সরকার৷ ভারত সফরে যাওয়ার আগে সেই ইঙ্গিত দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও৷ সাংবাদিকদের তিনি বলেন,Read More
স্পিকারের সঙ্গে মালয়েশিয়ার সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার সংসদ সদস্য ও গভর্নমেন্টস ব্যাকবেঞ্চার্স ক্লাবের চেয়ারম্যান দাতো স্রি তাজউদ্দিন আব্দুল রহমান। বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা মালয়েশিয়া-বাংলাদেশ সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের চর্চা, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের দক্ষ জনশক্তি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা উপভোগ করছে কেননা, বর্তমানে দেশে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। মালয়েশিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি দক্ষতার স্বাক্ষর রেখেছে। মালয়েশিয়ার পরিবেশ, খাদ্যাভ্যাস, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়েRead More
ইতিকাফের গুরুত্ব ও ফজিলত
ধর্ম ডেস্ক: রমজানের প্রথম দশক রহমতের। দ্বিতীয় দশক মাগফিরাতের। তৃতীয় দশক নাজাতের। প্রথম দশকে আল্লাহ তাআলা তার বান্দাকে রহমতের বারিধারা বর্ষণ করে মাগফিরাত ও ক্ষমার উপযোগী করেন। দ্বিতীয় দশকে ক্ষমা করে তৃতীয় দশকে বান্দার জন্য নাজাতের ফয়সালা করেন। হাদিস শরিফে এ দশককে ‘ইতক্বুম মিনান নার’ বা জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যখন রমজানের শেষ ১০ রাত আসত, তখন নবী করিম (সা.) কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন। আর পরিবার-পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন।’Read More
সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই রিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুলতান চাঁনপুর গ্রামের লেচু মিয়ার ছেলে মামুন মিয়া (৩০) ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের তারিক উল্লাহর ছেলে জলফু মিয়া (৪০)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, দুই ব্যক্তি শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তারা শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলেRead More
কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
বিদেশবার্তা২৪ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির সম্মানে কাতারে রাজধানী দোহার আসিয়ানা হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়াজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী, কাতার। শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন মোঃ জসিম উদ্দিন আহমেদ দুলাল। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠান শুরুতেই ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ নূর। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক। মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দূতাবাসের কাউন্সিলর মাহবুর রহমান, বাংলাদেশRead More
রিক্যালিব্রেশন প্রোগ্রামে জালিয়াতি, মালয়েশিয়ায় তিন বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন প্রোগ্রামে জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ এপ্রিল রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ৩ জন বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৪৭ বছরের মধ্যে। মঙ্গলবার (১৯ এপ্রিল) মালয়েশিয়া অভিবাসন বিভাগ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়। এতে বলা হয়, জালিয়াতি প্রোগ্রাম কনক্যালিব্রেশন এনার্জি রিকগনিশন সিন্ডিকেট চক্রটি বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভারতের মতো বিভিন্ন দেশের মোট ২৬৪টি পাসপোর্ট আরটিকে প্রেগ্রামে নিবন্ধিত করার চেষ্টা করছিল। এ ছাড়া অভিযানের সময় নগদ ৭ হাজার ২৭০.০০ রিঙ্গিত পাওয়া গেছে। ধারনাRead More
নিউইয়র্কে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, উই যুবকের নাম ইমরান হোসেন রনি। নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন পারভেজ আলম নামের এক ব্যক্তি। এই খবরে শোক প্রকাশ করেছেন নিউইয়র্কের বাংলাদেশিরা।
ক্যাম্পাসে ফিরে গেলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
নিউজ ডেস্ক: রাজধানীর নিউমার্কেট খুলে দেওয়ার খবরে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছেন। বুধবার (২০ এপ্রিল) শিক্ষক ও পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে ফেরত পাঠায়। ফলে ওই এলাকার সব সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, ‘কিছু উৎসুক জনতা নিউমার্কেটের সামনে জড়ো হয়েছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উৎসুক জনতাকে ধাওয়া করেন। শিক্ষক ও আমরা তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক।’ এদিকে, রাত ৮টার দিকেRead More
ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশমুখী কুয়েত প্রবাসীরা
নিউজ ডেস্ক: দীর্ঘ দুই বছর করোনা সংকট কাটিয়ে স্বস্তির ও স্বাভাবিক পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অন্যান্য দেশের প্রবাসীদের মতো কুয়েত প্রবাসীরাও ছুটছেন দেশে। রমজানের মাঝামাঝি সময় থেকে শুরু করে ঈদের আগমুহূর্তে যাত্রীদের দেশে যাওয়ার চাহিদা আগ্রহ বেশি দেখা যায়। ফলে ঈদ উৎসবকে ঘিরে টিকিটের জন্য ভিড় দেখা যায় ট্রাভেল এজেন্সিগুলোতে। করোনার পূর্বে কুয়েত-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা হতো এখন ৩টি ফ্লাইট পরিচালিত হয়। যার কারণে বাধ্য হয়ে অন্যদেশে ট্রানজিট এয়ারলাইনসে ঈদের আগ মুহূর্তে দেশে ছুটছেন প্রবাসীরা। বাংলাদেশ বিমানের কুয়েত চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধRead More
জেনে নিন সদকাতুল ফিতর কী ও কেন?
নিউজ ডেস্ক: আল্লাহতায়ালার পক্ষ থেকে যেসব দান প্রদান করা বান্দার ওপর অপরিহার্য, সদকাতুল ফিতর তার অন্যতম। আর্থিক ইবাদত হিসেবে জাকাতের কাছাকাছি পর্যায়ে এর অবস্থান। অধিকাংশ ফিকহি গ্রন্থে জাকাত অধ্যায়েই সদকাতুল ফিতরের আলোচনা করা হয়েছে। দ্বিতীয় হিজরিতে রমজানুল মোবারকের রোজা ফরজ করা হয়। এ বছরেরই শাবান মাসে সদকাতুল ফিতর অপরিহার্য করা হয়। তাই সামর্থ্যবান প্রতিটি ব্যক্তিকে রমজানুল মোবারকের সিয়াম সাধনায় আত্মনিয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে এ মাসের শেষে সদকাতুল ফিতর আদায়েও যত্নবান হতে হবে। সদকাতুল ফিতর কী? সদকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি। একটি হলো সদকা, অন্যটি ফিতর। সদকা শব্দেরRead More


