Main Menu

editor

 

সীমান্তে আটকে পড়া অভিবাসীদের ‘উদ্ধার করছে না’ গ্রিস

নিউজ ডেস্ক: গ্রিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এভ্রোস সীমান্তে ১৮ এপ্রিল থেকে আটকে থাকা একটি অভিবাসী দলকে উদ্ধার না করার অভিযোগ এনেছে গ্রিক কাউন্সিল ফর রিফিউজিস (সিজিআর)। এনজিওটির অভিযোগ, তুরস্কের সাথে থাকা সীমান্তে এভ্রোস নদীতে আটকা পড়া অভিবাসীদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়ার পরেও কোনো আগ্রহ দেখায়নি গ্রিক কর্তৃপক্ষ। গ্রিক কাউন্সিল ফর রিফিউজিস (সিজিআর) এক বিবৃতিতে বুধবার জানিয়েছে, তারা চলতি সপ্তাহের সোমবার গ্রিক কর্তৃপক্ষকে দেশটির উত্তরে এভ্রোস নদীর একটি দ্বীপে আটকা পড়া ১০ নাবালকসহ ৪৬ অভিবাসীকে উদ্ধারের জন্য বারবার অনুরোধ করলেও সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেয়া হয়নি। খবর ইনফোমাইগ্রেন্টসের সিজিআর আরও জানায়,Read More


জমজমাট ঈদ বাজার, যানজটে দুর্ভোগ

নিউজ ডেস্ক: ঈদুল ফিতর যতই এগুচ্ছে ততই জমে উঠছে সিলেটে ঈদের বাজার। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। ক্রেতাদের চলাচল যতই বাড়ছে, ততই বেড়ে চলছে নগরীতে যানজট। দুপুর থেকে ইফতারের আগ পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ সড়ক সহ অলিগলি পাড়া-মহল্লায়ও প্রতিনিয়ত লেগে থাকছে যানজট। যানজটের কারণে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ঈদের কেনাকাটা করতে মার্কেটমুখী মানুষের চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে দেখা যায়, নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, দরগা মহল্লা, আম্বরখানা, মীরাবাজার, সোবহানীঘাট, ধোপাদীঘিরপার, উপশহর, যতরপুর, শিবগঞ্জ, সুবিদবাজার, পাঠানটোলা, কাজলশাহ, সুরমা মার্কেট, কালীঘাট, লালদীঘিরপার, তালতলাসহ অর্ধশতাধিক স্থানে প্রতিদিন যানজট তীব্র আকারRead More


কে হচ্ছেন জেলা পরিষদের প্রশাসক?

দেবব্রত রায় দিপন : সবার কৌতুহল এখন জেলা পরিষদকে ঘিরে। কে হচ্ছেন প্রশাসক ? এই তালিকায় একাধিক নাম যুক্ত হলেও বারবার উঠে আসছে শফিকুর রহমান চৌধুরীর নাম। শফিকুর রহমান চৌধুরী বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য। গত দুইবার প্রশাসক পদে মনোনীত হন তিনি। পরিসংখ্যান বলছে, তৃতীয়বারও এর ব্যত্যয় ঘটবে না এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিই হতে পারেন জেলা পরিষদের নতুন প্রশাসক। ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণের পর জেলা পরিষদে প্রশাসক বসানোর সুযোগ সৃষ্টি করে সরকার। সব ধাপ শেষ করে সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট গতRead More


ছাতকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক ৪

নিউজ ডেস্ক:  ছাতকে নিখোঁজের ৪ দিন পর সুরমা নদী থেকে মতিউর রহমান (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে (২২-এপ্রিল) তার লাশ পাওয়া যায়। সে নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আফতাব মিয়ার পুত্র। জানা যায়, গত মঙ্গলবার (১৯-এপ্রিল) রাতে একই গ্রামের জাবির মিয়ার সাথে সুরমা নদীতে মাছ ধরার কথা বলে নদীতে গিয়ে নিখোঁজ হয় মতিউর রহমান। একসাথে নদীতে মাছ ধরতে গিয়ে ওই রাতে জাবির মিয়া বাড়ি ফিরে এলেও মতিউর রহমান আর বাড়ি ফিরেনি। তখন থেকেই মতিউর রহমান নিখোঁজ রয়েছে। পরিবার সুত্র থেকে জানা গেছে, গ্রামের আব্দুর রহিমের পুত্রRead More


‘বিদেশি নারীকর্মী পাঠানো অর্থনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে’

নিউজ ডেস্ক: দক্ষ নারী কর্মীদের নিরাপদ অভিবাসন দেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। আজ বৃহস্পতিবার ‘নারী অভিবাসীদের সম্মিলিত কণ্ঠস্বর’ নামে একটি জোটের উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নারী অভিবাসীদের নিয়ে অনেক সম্ভাবনা আছে। জার্মানি, জাপানসহ আরও অনেক দেশে দক্ষ নারী শ্রমিক পাঠানো প্রয়োজন। এই জোট নারী অভিবাসীদের শারীরিক, মানসিক, আর্থিক ও যৌন নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার ও প্রতিরোধ নিয়ে কাজ করবে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং সহযোগী নারী অধিকার সংগঠন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিল্ড্রেন স্টাডিজ (সিডাব্লিউসিএস)-সহ নারী অধিকারভিত্তিকRead More


আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে চায় ডেনমার্কও

নিউজ ডেস্ক: ইউরোপমুখী আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে এবার পূর্ব আফ্রিকার দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশ ডেনমার্ক৷ অনিয়মিত উপায়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের পাঠাতে রুয়ান্ডার সঙ্গে গত সপ্তাহে এরকম একটি চুক্তি করেছে ব্রিটেন৷ অনিয়মিত পথে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে অনেক দিন ধরেই পরিকল্পনা করে আসছিল ডেনমার্ক৷ এবার তা বাস্তবায়নে রুয়ান্ডার সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটি৷ চুক্তি হলে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের জোটের অভিবাসী ও আশ্রয় প্রক্রিয়া পাস কাটানোর প্রথম ঘটনা হবে এটি৷ রুয়ান্ডার সঙ্গে আলোচনা শুরুর বিষয়টি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ডেনমার্কের অভিবাসনমন্ত্রীRead More


ইউক্রেন যুদ্ধের শরণার্থীর সংখ্যা ৫০ লাখ পার

নিউজ ডেস্ক: ইউক্রেনের যুদ্ধ থেকে ইতিমধ্যেই ৫০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দপ্তর (ইউএনএইচসিআর)। এছাড়া দেশটিতে অবস্থানরত প্রায় ৭১ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ইউক্রেনের কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে আশ্রয় নিয়েছেন। ইউএনএইচসিআর বুধবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর দুই মাস পার হওয়ার আগেই দেশটি থেকে ৫০ লাখেরও বেশি মানুষ অন্যদেশে পালিয়ে গেছেন। জাতিসংঘের এই সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত ৫,০৩৪,৪৩৯ ইউক্রেনীয় নিজ দেশ ছেড়েছেন। তাদের অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন৷ ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার কেলি ক্লেমেন্টস এই বিষয়ে সতর্ক করে বলেন, “আমরা এখনRead More


পদ্মা সেতুর সঙ্গে দিতে হবে রাস্তার টোলও: কোন গাড়িতে কত টাকা দেখুন

নিউজ ডেস্ক: পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে। তবে দেশের সবচেয়ে দীর্ঘতম এই সেতু পার হতে লাগবে বড় অঙ্কের টোল। সেতু বিভাগের নির্ধারণ করা টোলের হার অনুসারে, বর্তমানে ফেরিতে পদ্মা নদী পার হতে যে টাকা লাগে, সেতু পার হতে এর চেয়ে গড়ে দেড় গুণ বেশি টাকা খরচ করতে হবে। আর দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুর টোলের সঙ্গে তুলনা করলে তা হবে প্রায় দ্বিগুণ। পদ্মা সেতুতে প্রস্তাবিত টোলহার কার্যকর হলে বড় বাসে ২ হাজার ৪০০ টাকা এবং মাঝারি ট্রাকে লাগবে ২ হাজার ৮০০ টাকা। পদ্মা সেতুRead More


যেসব কারণে ইতিকাফ ভেঙে যায়

ধর্ম ডেস্ক: ইতিকাফের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে এসে নিবিড় সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেয়। আল্লাহর রাসুল (সা.) মদিনায় হিজরত করে প্রতিবছরই ইতিকাফ করতেন। শেষ দশকের সুন্নাত ইতিকাফকারীর জন্য মানবীয় ও শরয়ি বিশেষ প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়, বের হলে ইতিকাফ ভেঙে যাবে। সুতরাং ফরজ গোসল ছাড়া গরম ও গায়ের দুর্গন্ধের কারণে গোসল করার জন্য বের হওয়া জায়েজ নেই। হ্যাঁ, যদি অতীব প্রয়োজন হয় এবং মসজিদে গোসলের সুব্যবস্থা থাকে, তাহলে মসজিদেই গোসল করবে অথবা ভেজা গামছা দিয়ে শরীর মুছে ফেলবে। আর ইস্তেঞ্জা করতে গিয়ে অজু পরিমাণRead More


বাংলাদেশে প্রবেশে মানতে হবে নতুন বিধিনিষেধ

নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রবেশে নতুন বিধিনিষেধ মানতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রবেশ করার তিন দিন আগেই প্রত্যেক যাত্রীকে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। আগামী ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। বুধবার (২০ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বেবিচক। এতে বলা হয়েছে, বিমান যাত্রীদের দেশে আসার তিন দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। তারা http://healthdeclaration.dghs.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করবেন। ফরমটি পূরণ করার পর কিউআর কোড যুক্ত একটি হেলথ কার্ড আসবে। সেটি প্রিন্ট করে কিংবা সফটRead More