editor
প্রতিদিন আসছে ৬০০ কোটি টাকার রেমিট্যান্স
নিউজ ডেস্ক: আগামী সপ্তাহে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে কেন্দ্র করে চলছে কেনাকাটার ধুম। তাই পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন দেশের বাইরে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। রোববার প্রকাশ হওয়া কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি এপ্রিল মাসের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা) এ অর্থের পরিমাণ ১২ হাজার ১৩০ কোটি টাকা। এ হিসেবে রোজায় প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকার মতো রেমিট্যান্স দেশে আসছে। চলমান ধারা অব্যাহত থাকলে এপ্রিল মাস শেষেRead More
২ টাকার ইফতার নিয়ে ‘দি হেল্পিং উইং’
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ২ টাকায় ইফতারি বিতরণ করেছে ‘দি হেল্পিং উইং’ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার বিকালে শ্রীমঙ্গল পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ৫০০ দরিদ্র মানুষের মধ্যে এসব ইফতারি বিতরণ করা হয়। দুই টাকা ইফতার বিতরনে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। ইফতারির মধ্যে রয়েছে খেজুর, আখনি, পেয়াজু, ছানা এবং এক বোতল কোমল পানি। পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা ‘দি হেল্পিং উইং’ নামে একটি সামাজিক সংগঠন। গেল বছর করোনাকালীন সময়ে পুরো রমজান মাস জুড়ে ছিন্নমূল দরিদ্র মানুষদেরRead More
বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ৮৫ শিক্ষক-শিক্ষার্থী
নিউজ ডেস্ক: অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যার্কি-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৮৫ শিক্ষক-শিক্ষার্থী। শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের দুই হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৮৫ জনRead More
শুধু ২৭ রমজান ইতিকাফ করলে হবে কি?
ধর্ম ডেস্ক: রমজানের শেষ দশকে ইতিকাফ নেহাত গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। মূলত শবে কদর লাভ ইতিকাফের অন্যতম উদ্দেশ্য। কিন্তু কারও মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু ইতিকাফের মূল উদ্দেশ্য শবে কদরের তালাশ, তাই যারা চাকরিজীবী তারা যদি শুধু ২৭ তারিখ অথবা শেষ তিন দিন ইতিকাফ করে তবে সুন্নত আদায় হবে? জেনে রাখা উচিত যে, শবে কদর সম্পর্কে সর্বাধিক বিশুদ্ধ ও বিতর্কমুক্ত অভিমত হলো- শবে কদর শেষ দশকের বেজোড় রাতগুলোতেই হওয়ার সম্ভাবনা বেশি। শেষ দশকের বেজোড় রাতগুলোতে কারো জন্য ইবাদত করা সম্ভব না হলে ২৭তম রাতে কিছুতেই উদাসীন থাকা উচিত নয়। বিশেষ করেRead More
সিলেটে ট্রেনের টিকেটের কালোবাজারিদের থামাতে অভিযানে র্যাব
নিউজ ডেস্ক: সিলেটে কিছুতেই থামছে না ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের অপতৎপরতা। দীর্ঘদিন ধরে সিলেটের মানুষকে জিম্মি করে এই চক্র কালোবাজারে বেশি দামে টিকেট বিক্রি করে যাচ্ছে। মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর হাতে দু-একজন ধরা পড়লেও আড়ালেই রয়ে যায় মূল হোতারা। তাই থামে না এদের দৌরাত্ম্য। বিশেষ করে দুই ঈদ ও বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে বেড়ে যায় তাদের অপতৎপরতা। তবে এবার সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্যদের ধরতে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমা থেকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছেRead More
বাহরাইনে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে হামদ-নাত, কোরাআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ বাংলাদেশী শ্রমিকদের নিয়ে হামদ-নাত, কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২এপ্রিল) স্থানীয় তুবলিতে বিভিন্ন কোম্পানীতে চাকরিরত শ্রমিকদের মাঝে কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নাজির আহমেদ এর সভাপতিত্বে ও সহ সভাপতি হুমায়ুন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ( শ্রম ) মো. মাহফুজুর রহমান। সহ সাধারণ সম্পাদক হামীম বশিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের সেক্রেটারী (৩য়) মো. তাসির উদ্দিন, আইন সহকারী ড. নাজমুল হাসান,Read More
মে থেকে মজুরি বাড়াচ্ছে গ্রিস
নিউজ ডেস্ক: আগামী মাস থেকে ন্যূনতম মজুরি বাড়াচ্ছে গ্রিস। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো বেতন বাড়ানোর ঘোষণা দিল ইউরোপীয় দেশটি। খবর রয়টার্স। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেশটির নিম্ন আয়ের পরিবারগুলোর ব্যয়ের সক্ষমতা কমিয়ে দিয়েছে। এ অবস্থায় পরিবারগুলোকে একটু স্বস্তি দিতে এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাইকিস বলেন, ১ মে থেকে মূল মজুরি মাসে ৫০ ইউরো বেড়ে ৭১৩ ইউরো হবে। এর আগে জানুয়ারিতে গ্রিস সরকার ন্যূনতম মজুরি প্রায় ২ শতাংশ বাড়িয়ে ৬৬৩ ইউরোয় উন্নীত করেছিল। বর্তমানে এ বেতন বাড়ছে ৯ দশমিক ৭ শতাংশ। গত মাসে দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতি ৮Read More
বাংলাদেশ থেকে এবার হজে যাবেন ৫৭ হাজার ৫৮৫ জন
নিউজ ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রতিটি দেশের জন্য হজ কোটা প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত কোটায় ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ হজে যেতে পারবেন বলে জানানো হয়েছে। এরপর রয়েছে পাকিস্তান, ভারত। চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ইন্দোনেশিয়া থেকে এক লাখ ৫১ জন হজে যেতে পারবেন। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২ জন, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন হজে যাবেন। চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে এবার হজে যাওয়ার সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এছাড়া নাইজেরিয়া থেকে ৪৩ হাজারRead More
৯৯ শতাংশ বাংলাদেশির আশ্রয়ের আবেদন বাতিল করেছে সাইপ্রাস
নিউজ ডেস্ক: গত বছর প্রায় সব বাংলাদেশিরই আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত করেছে সাইপ্রাস৷ পাশাপাশি অনিয়মিত উপায়ে আসা অভিবাসীদের ঠেকাতে আরো কঠোর হচ্ছে দেশটির সরকার৷ সম্প্রতি সীমান্তে ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা বসানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনয়নভুক্ত দেশটি৷ ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চলের সঙ্গে সীমান্তে কড়া নজরদারি ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইইউভুক্ত রিপাবলিক অব সাইপ্রাস৷ এর অংশ হিসেবে বসানো হবে ইলেকট্রনিক নজরদারি প্রযুক্তি৷ পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক শেষে গত মঙ্গলবার সরকারের মুখপাত্র মারিওস পেলেকানোস এমন সিদ্ধান্তের কথা জানান৷ এর মাধ্যমে দ্বীপের তুরস্ক নিয়ন্ত্রিত উত্তরাঞ্চল থেকে প্রয়োজনীয় কাগজ ছাড়া অভিবাসীদের দক্ষিণাংশে আগমন ঠেকানো যাবেRead More
অস্ট্রেলিয়ার পার্ক থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় সিডনির সেন্টেনিয়াল পার্ক থেকে বর্ণিল বোরহান (৩৪) নামে একজন বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এক সন্তানের জনক বোরহান সিডনির বাংলা টাউন হিসেবে পরিচিত ওয়ালি পার্কের বাসিন্দা। বোরহানের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, তার স্বামী পার্টটাইম ট্যাক্সি চালাতেন। কাজ শেষে বাড়ি না ফেরায় তিনি ট্যাক্সি কোম্পানিতে ফোন করেন। ট্যাক্সি কোম্পানি গাড়ির জিপিএস ব্যবহার করে পার্কের বাইরে পার্ক করা গাড়ি শনাক্ত করে পুলিশকে ফোন দেয়। ভোর ৪টায় পুলিশ পার্কে গিয়ে ৩ জনকে খুঁজে পায়। যাদের মধ্যে বোরহান ছিলেন মৃত। অন্য দুজনও বাংলাদেশিRead More


