editor
মালেয়েশিয়ায় রোহিঙ্গাদের গ্রেপ্তারে অভিযান চলছে
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালেয়েশিয়ান ডিটেনশন সেন্টার ভেঙে পালিয়েছে ৫২৮ রোহিঙ্গা। বুধবার এসব রোহিঙ্গা অভিবাসী পালিয়ে গেলেও এখনও অন্তত ১০০ এর বেশি অভিবাসী আটক করতে পারেনি দেশটির পুলিশ। তারা এখনও বাইরে মুক্তভাবেই ঘুরছে। পুলিশ তাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে। মালয়েশিয়ান অভিবাসন বিভাগ থেকে বলা হয়, বুধবার সকাল ৪ টা ৩০ এর দিকে সাঙ্গাই ডিটেনশন সেন্টারে দাঙ্গার শুরু হয়। এরপর ব্লকের দরজা এবং গ্রিল ভেঙে তারা পালিয়ে যায়। ২ জন শিশুসহ ৬ জন পালাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। পরের দিন সকাল ১০ টার মধ্যেই ৩৬২ জনকে আটক করে পুলিশ। কেদাহ পুলিশ প্রধানRead More
গ্রিসের উপকূলীয় শহরে দেয়ালহীন প্রজাপতি বাড়ি
বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্রিসের উপকূলীয় শহর ভৌলিয়াগমেনি। এই শহরেই নির্মিত হয়েছে অসাধারণ শিল্পসমৃদ্ধ একটি দোতলা বাড়ি। প্রজাপতির আকার দেওয়া নান্দনিক এ বাড়িটি তৈরি হয়েছে পাঁচ হাজার ৩৮১ বর্গফুট এলাকাজুড়ে। এরই মধ্যে বাড়িটির দাম উঠেছে ৫.২ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ৫৮ কোটি টাকা। চারটি বেডরুম, চারটি বাথরুম একটি অন্দরপুলের সঙ্গে কৃত্রিম হ্রদ এবং ঝুলন্ত রাস্তার আনন্দ উপভোগ করতে পারবেন বাড়ির মালিক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বাড়িটির উপরের তলায় কোনো দেয়াল নেই। ধারণা করা হচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তরতরিয়ে বেড়ে উঠবে এটির দাম। ডেইলি মিরর। শূন্য থেকে বাড়িটিরRead More
অভিবাসনপ্রত্যাশী-বিদেশি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে কানাডা
বিদেশবার্তা২৪ ডেস্ক: মহামারি করোনাকালেও গেল বছর ২০২১ সালে ৫ লাখের বেশি অভিবাসন আবেদন ফাইনাল করেছে কানাডা। এবার অভিবাসনপ্রত্যাশী ও অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থী, যারা স্থায়ীভাবে কানাডায় বসবাস করতে আগ্রহী— তাদেরকে বিশেষ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী সিন ফ্রেসার শুক্রবার এক ঘোষণায় জানিয়েছেন, চলতি প্রথম তিন মাসেই কমপক্ষে ১ লাখ ৪৭ হাজার আবেদন চূড়ান্ত করা হবে, যা ২০২১ সালের প্রথম তিন মাসের চেয়ে দ্বিগুণ। চলতি মাস থেকে নতুন আবেদন ট্র্যাকারের মাধ্যমে পারমানেন্ট আবেদন ট্র্যাক করা যাবে। অভিবাসনমন্ত্রী বলেছেন, কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেসব বিদেশী শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রিRead More
ইতালির ভেনিস আর্ট বিএনালে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির জলকন্যা খ্যাত ভেনিস নগরীতে ৫৯তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে (লা বিএনালে দি ভেনেযিয়া) বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। শনিবার ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, আগামী ছয়মাস-ব্যাপী এই চিত্র প্রদর্শনী চলমান থাকবে, যেটিকে চিত্রকলা বিষয়ে সারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীরা এই আসরে তাদের চিত্রকর্মসমূহ প্রদর্শন করে থাকেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সফরকারী বাংলাদেশ প্রতিনিধি দলের সমন্বয়ক সাবিহা পারভীন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকRead More
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের জন্য সুখবর
বিদেশবার্তা২৪ ডেস্ক: মহামারি কোভিডের সংক্রমণ ঠেকানোর নামে ট্রাম্পের আমলে আরোপিত আশ্রয় নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন শুক্রবার জানিয়েছে, তারা মহামারী সংক্রান্ত আইন, যা আশ্রয়ের কোন সুযোগ প্রদান ছাড়াই অভিবাসীদের বহিষ্কারের অনুমতি দেয়া হতো তা পর্যায়ক্রমে বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করতে পারবেন আশ্রয়প্রার্থীরা। মহামারী সংক্রান্ত নিয়মটি ২৩ মে তে মেয়াদোত্তীর্ণ হবে। সীমান্ত ও অভিবাসন আইনের ভারপ্রাপ্ত সহকারী হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ব্লাস নুনেজ-নেটো বিবৃতিতে বলেন, কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুয়েতেমালা, হুন্ডুরায় এবং এল সালভাদর থেকে অনেক প্রাপ্তবয়স্কদের প্রক্রিয়াকরণ করেছে। যারা আশ্রয়ের আবেদনRead More
যে যে কারণে ইতিকাফ ভেঙে যায়
ধর্ম ডেস্ক: ইতিকাফের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে এসে নিবিড় সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেয়। আল্লাহর রাসুল (সা.) মদিনায় হিজরত করে প্রতিবছরই ইতিকাফ করতেন। শেষ দশকের সুন্নাত ইতিকাফকারীর জন্য মানবীয় ও শরয়ি বিশেষ প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়, বের হলে ইতিকাফ ভেঙে যাবে। সুতরাং ফরজ গোসল ছাড়া গরম ও গায়ের দুর্গন্ধের কারণে গোসল করার জন্য বের হওয়া জায়েজ নেই। হ্যাঁ, যদি অতীব প্রয়োজন হয় এবং মসজিদে গোসলের সুব্যবস্থা থাকে, তাহলে মসজিদেই গোসল করবে অথবা ভেজা গামছা দিয়ে শরীর মুছে ফেলবে। আর ইস্তেঞ্জা করতে গিয়ে অজুRead More
প্রতিদিন আসছে ৬০০ কোটি টাকার রেমিট্যান্স
নিউজ ডেস্ক: আগামী সপ্তাহে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে কেন্দ্র করে চলছে কেনাকাটার ধুম। তাই পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন দেশের বাইরে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। রোববার প্রকাশ হওয়া কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি এপ্রিল মাসের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা) এ অর্থের পরিমাণ ১২ হাজার ১৩০ কোটি টাকা। এ হিসেবে রোজায় প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকার মতো রেমিট্যান্স দেশে আসছে। চলমান ধারা অব্যাহত থাকলে এপ্রিল মাস শেষেRead More
২ টাকার ইফতার নিয়ে ‘দি হেল্পিং উইং’
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ২ টাকায় ইফতারি বিতরণ করেছে ‘দি হেল্পিং উইং’ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার বিকালে শ্রীমঙ্গল পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ৫০০ দরিদ্র মানুষের মধ্যে এসব ইফতারি বিতরণ করা হয়। দুই টাকা ইফতার বিতরনে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। ইফতারির মধ্যে রয়েছে খেজুর, আখনি, পেয়াজু, ছানা এবং এক বোতল কোমল পানি। পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা ‘দি হেল্পিং উইং’ নামে একটি সামাজিক সংগঠন। গেল বছর করোনাকালীন সময়ে পুরো রমজান মাস জুড়ে ছিন্নমূল দরিদ্র মানুষদেরRead More
বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ৮৫ শিক্ষক-শিক্ষার্থী
নিউজ ডেস্ক: অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যার্কি-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৮৫ শিক্ষক-শিক্ষার্থী। শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের দুই হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৮৫ জনRead More
শুধু ২৭ রমজান ইতিকাফ করলে হবে কি?
ধর্ম ডেস্ক: রমজানের শেষ দশকে ইতিকাফ নেহাত গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। মূলত শবে কদর লাভ ইতিকাফের অন্যতম উদ্দেশ্য। কিন্তু কারও মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু ইতিকাফের মূল উদ্দেশ্য শবে কদরের তালাশ, তাই যারা চাকরিজীবী তারা যদি শুধু ২৭ তারিখ অথবা শেষ তিন দিন ইতিকাফ করে তবে সুন্নত আদায় হবে? জেনে রাখা উচিত যে, শবে কদর সম্পর্কে সর্বাধিক বিশুদ্ধ ও বিতর্কমুক্ত অভিমত হলো- শবে কদর শেষ দশকের বেজোড় রাতগুলোতেই হওয়ার সম্ভাবনা বেশি। শেষ দশকের বেজোড় রাতগুলোতে কারো জন্য ইবাদত করা সম্ভব না হলে ২৭তম রাতে কিছুতেই উদাসীন থাকা উচিত নয়। বিশেষ করেRead More


