Main Menu

editor

 

কানাডার ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা

বিদেশবার্তা২৪ ডেস্ক: আসছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে কানাডার ক্যালগেরির হোয়াইটহন কমিউনিটি অ্যাসোসিয়েশনে আয়োজন করা হয় ঈদ মেলার। মেলা থেকে ঈদের কেনাকাটা শেষ করেছেন স্থানীয় প্রবাসীরা। মেলায় শাড়ি, জুয়েলারি সরঞ্জামসহ আকর্ষণীয় নতুন ডিজাইনের বিভিন্ন পোশাকের স্টল দেওয়া হয়। নারীদের পোশাকের পাশাপাশি ছিল ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া। ছোট বাচ্চাদের জন্য ছিল আলাদা কর্নার। এছাড়া মেলায় ইফতারির সুব্যবস্থাও ছিল। করোনার কারণে দীর্ঘ ২ বছর পর নতুন করে মেলা আয়োজন করা হয়। মেলায় এসে কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। অনেক স্টলেই ক্রেতাদের জন্য উপহারের পাশাপাশি ছিল ছাড়ের ব্যবস্থা। ঈদ মেলারRead More


ইতিকাফে যেসব কাজ থেকে বিরত থাকবেন

মো. আবদুল মজিদ মোল্লা, অতিথি লেখক: ইতিকাফ করা রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসুল (সা.) আমৃত্যু রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ হলো জাগতিক সব ব্যস্ততা পেছনে ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করা। শরিয়ত ইতিকাফ শুদ্ধ হওয়া এবং তার কল্যাণ লাভের জন্য কিছু করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দিয়েছে। সেগুলো এখানে উল্লেখ করা হলো। ইতিকাফে যা কিছু থেকে বিরত থাকবেন ইতিকাফকারী ব্যক্তি নিম্নোক্ত কাজগুলো পরিহার করে চলবে। তা হলো— ১. জাগতিক ব্যস্ততা ও অপ্রয়োজনীয় কথা-কাজ পরিহার করা। ২. বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া। কেননা এতে ইতিকাফ ফাসিদRead More


কাতার বিএনপির নেতা আবু ছায়েদকে গণসংবর্ধনা

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিএনপি কাতার শাখার সভাপতি মোঃ আবু ছায়েদ এর উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় গণ সংবর্ধনা দিয়েছে বিএনপি কাতার শাখা ও কাতারস্থ সম্মিলিত জাতীয়তাবাদী ফোরাম। শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর আফগান রেস্টুরেন্টে কাতারের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরদের স্বতঃস্পূর্ত অংশগ্রহনে সংবর্ধনা অনুষ্ঠানটি সমাবেশে রুপ নেয়। নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন কাতার বিএনপির এই নেতা। এসময় বিভিন্ন শাখা কমিটি, বিভিন্ন ফোরাম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আবু ছায়েদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কাতার বিএনপির যুগ্ম সম্পাদক ও কাতার যুবদলের প্রস্তাবিত সভাপতি গোলাম ছারওয়ার মিশুর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার বিএনপিরRead More


পর্তুগাল বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত রুয়া দো বেনফরমসোর “স্পাইসি হাট” রেষ্টুরেন্টে পর্তুগাল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল বিএনপির প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজের সঞ্চালনায় পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম তালুকদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন “সিআরসিআইপিটি” সভাপতি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারন সম্পাদক হাফিজ মুস্তাফিজ রহমান, লিসবন শিল্পী গোষ্ঠীর সভাপতি সোহেল আহমদ, রুবেল আহমদ, পর্তুগাল বিএনপির দপ্তর সম্পাদক অলি আহমেদ সানি, বিএনপি নেতা সাইফুল আলম খোকন, দেলোয়ার হোসেন রাফি,Read More


শবে কদর যেভাবে কাটাবেন

ধর্ম ডেস্ক: শবে কদরের বছরের সেরা রাত। এই রাতের তুলনা হয় না। শবে কদরে ইবাদত করলে ৮৪ বছর ৪ মাসে ইবাদত করার সওয়াব। কিন্তু শবে কদরের নির্দিষ্ট কোনো ইবাদত ও আমল নেই। আবার এই রাতের জন্য কোনো ইবাদত নির্দিষ্ট করাও জায়েজ নেই। শবে কদরে নির্দিষ্ট কোনো আমল না থাকলেও অত্যধিক ইবাদত-বন্দেগি, জিকির-আজকার ও দোয়া-মুনাজাত করা চাই। যাতে এ রাতের সৌভাগ্য অর্জিত হয়। তাই এ রাতের ফজিলত লাভে সচেষ্ট হওয়া প্রত্যেকের কর্তব্য। বেশি ইবাদত-বন্দেগি করা কোনো কারণে সম্ভব না হলে— অন্তত এশা ও ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করা যায়,Read More


জুলাইয়ে FSWP এবং CEC ড্র শুরু করবে কানাডা

নিউজ ডেস্ক: আগামী জুলাই থেকে FSWP এবং CEC ড্র শুরু করবে কানাডা। কানাডার অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার সবেমাত্র একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এটি জুলাইয়ের প্রথম দিকে পুনরায় শুরু হবে। যে সমস্ত আবেদনকারীরা তাদের স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করার সময় ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন তারা ২০২৪ সালের শেষ পর্যন্ত বৈধ ওয়ার্ক পারমিট পেতে সক্ষম হবেন। এটি নিশ্চিত করবে যে আবেদনকারীদের প্রয়োজনের আগে স্থায়ীভাবে বসবাসের সমস্ত আবেদন চূড়ান্ত করা হবে। পারিবারিক পুনর্মিলনকে সমর্থন করার জন্য, কানাডার বাইরে থাকা একজন প্রধান আবেদনকারীর স্থায়ী বসবাসের আবেদনে অন্তর্ভুক্ত পরিবারের সদস্যরাRead More


যুবকরা মেরে ফেললো ছেলেকে

নিউজ ডেস্ক: কয়েক দিন ধরে মায়ের সঙ্গে আরমান হোসেনের (২৫) মনোমালিন্য চলছিল। মা সতনা আক্তারের (৫০) অভিযোগ, ছেলে তার কথা শোনেন না। বিষয়টি আরমানকে বোঝাতে এলাকার কয়েকজন যুবককে অনুরোধ করেন তিনি। রোববার বেলা ১১টার দিকে আরমানের বাড়িতে তার সঙ্গে কথা বলতে যান এলাকার বড় ভাইয়েরা। এ সময় ওই যুবকদের সঙ্গে কথা-কাটাকাটি হয় আরমানের। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আরমানের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আরমান। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট শহরতলির বিআইডিসি মীরমহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান পাইপের কাজRead More


দুই বছর পর সিলেট শাহী ঈদগাহে হচ্ছে ঈদের জামাত: সময় নির্ধারণ

নিউজ ডেস্ক: সিলেটে প্রাণঘাতী করোনার দাপট ছিলো পুরো দুই বছর। ফলে করোনাকালের গত ৪টি ঈদেই সিলেট শাহী ঈদগাহে ছিলো সুনসান নিরবতা। ঈদের দিনগুলোতে মুসল্লিদের বুকে ধারণ করতে না পেরে নিরবে কাঁদছিলো যেন ধর্মীয় অনুভূতি জড়িত সিলেটের ঐতিহ্যবাহী এই ঈদগাহটি। তবে এবার অবসান হচ্ছে সেই কান্নার। সিলেটসহ সারা দেশে নেই করোনার চোখ রাঙানি। তাই আসন্ন ঈদুল ফিতরের দিনে ঈদগাহ এবং খোলা মাঠে ঈদের জামাত আদায় করতে পারবেন মুসল্লিরা। এ লক্ষ্যে সিলেট শাহী ঈদগাহ প্রস্তুত করার জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন এবং ঈদগাহ কমিটি। এ বিষয়ে রবিবার (২৪ এপ্রিল) সিসিক মেয়রRead More


লেবাননে অভিবাসীবাহী নৌকাডুবি: নিহত ১, উদ্ধার ৪৫

বিদেশবার্তা২৪ ডেস্ক: লেবাননে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত একজন নিহত হয়েছে। এই ঘটনায় ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ৬০ জন অভিবাসীকে নিয়ে সমুদ্র পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। লেবাননের গণপূর্ত ও পরিবহন মন্ত্রী আলি হামি জানান, ত্রিপোলির উত্তরাঞ্চলীয় শহরের উপকূলের কাছে শনিবার ডুবে যাওয়া নৌকা থেকে পঁয়তাল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে এবং একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অনুসন্ধান চলমান রয়েছে। লেবাননের সরকার এক বিবৃতিতে বলেছে যে, প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ত্রিপোলির দক্ষিণে কালামউন এলাকা থেকে যাত্রী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনার ওপর নজর রাখছেন।Read More


জাপানে ডুবে গেছে পর্যটকবাহী নৌকা, নিখোঁজ ২৬

বিদেশবার্তা২৪ ডেস্ক: জাপানে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় তাতে থাকা ২ শিশুসহ ২৬ জন নিখোঁজ রয়েছেন। দেশটির পূর্ব হোক্কাইডোর শিবেটেকো উপদ্বীপে এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার খবরে বলা হয়েছে, শিবেটোকো উপদ্বীপের কাছে নৌকাটি উদ্ধারের জন্য ও তল্লাশির চালাতে দু’টি হেলিকপ্টার এবং ৫টি টহল নৌকা পাঠানো হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা কাজু-১ নামের নৌকাটি খুঁজে পায়নি। উদ্ধারকাজ চলাকালে শনিবার বিকাল পর্যন্ত জাহাজে থাকা নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, দুপুরের দিকে ওই এলাকায় প্রবল ঢেউ ও প্রবল বাতাস ছিল। খারাপ আবহাওয়া থাকায় মাছ ধরার নৌকাগুলোRead More