Main Menu

editor

 

সিলেটে বিদ্যুতের রিচার্জ কার্ড বিক্রি ৫ দিন বন্ধ, ক্রয় করবেন যেভাবে

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ৫ দিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন গ্রাহকরা প্রি-পেমেন্ট মিটার রিচার্জ কার্ড ক্রয় করতে পারবেন না। আগামী ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এই ৫ দিন রিচার্জ কার্ড বন্ধ থাকবে। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। তবে ওই ৫ দিন মোবাইল ভেডিন্ডং (জি-পে, রবি ও বিকাশ)-এর মাধ্যমে রিচার্জ কার্ড ক্রয় করা যাবে।


ফিতরা কার ওপর ওয়াজিব?

মীর মো. গোলাম মোস্তফা, অতিথি লেখক: সদকাতুল ফিতর কী? এর উত্তর হলো- ‘সদকাতুল ফিতর’-এ দুটি আরবি শব্দ রয়েছে। সদকা মানে দান আর ফিতর মানে রোজার সমাপন বা ঈদুল ফিতর। অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা সদকাকেই সদকাতুল ফিতর বলা হয়। এটিকে জাকাতুল ফিতর বা ফিতরাও বলা হয়ে থাকে। শরিয়ত মতে, সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হলো- এক সা জব বা এক সা খেজুর। ছোট-বড়, স্বাধীন-পরাধীন সবার ওপরই এটি ওয়াজিব।’ (বুখারি শরিফ, হাদিস : ১৫১২) সদকাতুল ফিতর কেনRead More


স্পেনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ‘ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) মাদ্রিদের দেশ রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতারে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সভাপতিত্বে ও মো. হুমায়ূন কবির রিগ্যানের পরিচালনায় ইফতার পূর্ববর্তী ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। ইফতারে অংশগ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির আফসার হোসেন নিলু, সুরমান আলী, ফয়জুর রহমান সেবুল, সহীদুল ইসলাম ইকবাল, রাজা মিয়া, হারুন মিয়া, চুনু মিয়া, কামাল মিয়া, সামছুল ইছলাম, আজহার, আয়াছ মিয়া, শিপন আহমদ, রেদোয়ানRead More


শ্বশুরবাড়ি থেকে ইফতার নিলে যে গুনাহ হয়

মুফতি মুহাম্মদ মর্তুজা, অতিথি লেখক: সমাজের ধনী-গরিব ও শিক্ষিত-অশিক্ষিত— সব মহলেই নিরব ঘাতক যৌতুকের চর্চা রয়েছে। বিভিন্ন মৌসুমি খোলসে যৌতুকের দানবীয় উপস্থিতি বহু মানুষকে পিষ্ট করে চলেছে। বিয়ের দিন যে যৌতুক বরপক্ষ উশুল করে, আমাদের সমাজ সেটাকে হয়ত খাটো চোখে দেখে। আশ্চর্যজনক হলেও সত্য যে, বিয়ের কিছুদিন পর থেকে বিরামহীন যৌতুকের ধারাবাহিকতা শুরু হয়, তাকে কিন্তু সমাজ বিশাল সম্মানের বিষয়ই মনে করে থাকে। বিয়ের দিনের যৌতুক তো শুধু ভূমিকামাত্র। এরপর শুরু হয় বিভিন্ন মৌসুমি ছদ্মনামে যৌতুক আদায়ের মহোৎসব। যেমন, রমজানে ইফতারি পাঠানো, ঈদুল ফিতরে সেমাই-চিনি, ঈদুল আজহায় কোরবানির পশু, ফলেরRead More


সিলেটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪ হাজার পরিবার

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪ হাজার গৃহহীন পরিবার। ফলে ঈদের আগে এসব পরিবারের মানুষ পেলেন স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) এই ভূমিহীনদের মাঝে জমির দলিলসহ এসব ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে মহাযজ্ঞ চলছে সারা দেশে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এবার ৬৫ হাজার ৪৭৪টি পরিবার ঘর পাবে। তন্মধ্যে সিলেট বিভাগে ৪ হাজার ৬৯ ও জেলায় ৮১৭টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর। মঙ্গলবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের চারটি উপজেলায় গৃহহীন মানুষেরRead More


পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজানের শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রবাসের মাঝে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে প্রবাসী এবং কমিউনিটির জন্য কাজ করার আহবান জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত তারিক আহসান। পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ কমিউনিটির অধ্যুষিত মাতৃ মনিজের স্থানীয় টেস্ট অব লিসবন রেস্টুরেন্টে আয়োজিত ইফতার আয়োজনে সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহ সভাপতি এফ আই রনি ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদেরRead More


গোলাপগঞ্জে ‘চন্দরপুর-সুনামপুর সেতুর অ্যাপ্রোচ ভেঙ্গে বেহাল অবস্থা: দুর্ঘটনার আশঙ্কা

কে.এম.সুহেল আহমদ: ‘চন্দরপুর- সুনামপুর সেতু’ সিলেট গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর চন্দরপুর ও সুনামপুর অংশে নির্মিত এই সেতু। সেতুটি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এ দু’টি উপজেলার হাজারো মানুষের ও নিত্য যাতায়াত এই সেতু দিয়ে। কিন্তু সেতুর অ্যাপ্রোচ রোডটির অবস্থা বেহাল। রাস্তাটি ভেঙ্গে ব্লক ও নিচের মাটি চলে গিয়ে মরণকূপ গর্তের সৃষ্টি হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে সেতু পার হতে হচ্ছে শত শত যানবাহন। জানমালের ঝুঁকি থাকলেও অ্যাপ্রোচ রোড সংস্কারের কোনো উদ্যোগই এখন পর্যন্ত নেই। গোলাপগঞ্জ- বিয়ানীবাজার সড়ক দিয়ে দুই উপজেলার অন্তত ৩০-৪০টি গ্রামের মানুষ নিয়মিতRead More


ওবায়দুল কাদেরের সাথে সিঙ্গাপুর আ.লীগের সৌজন্য সাক্ষাৎ

বিদেশবার্তা২৪ ডেস্ক: করনার দীর্ঘ সময় পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফলোআপ চেকআপের জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালের ডাক্তার পিলিফকোর তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চেকআপে সম্পন্ন হয় এবং শাররিক ভাবে সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরের অবস্থন করা হোটেলে সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়ের নেতৃত্বে সিঙ্গাপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ওবায়দুল কাদেরের সাথে সৈজন্য সাক্ষাত করেন। সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওবায়দুল কাদেরের শারীরিক খোঁজ খবর নেন। এই সময় ওবায়দুল কাদের উপস্থিত সবাকেRead More


যে শর্তে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে জানালেন মার্কিন রাষ্ট্রদূত

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা ছাড়া বাংলাদেশের র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। নিরাপত্তা ইস্যুতে ঢাকার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও বাড়াতে চায় ওয়াশিংটন উল্লেখ করে তিনি বলেন, র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মানে এই নয় যে, আমরা জোরদার আইন প্রয়োগ বিষয়ে শক্তিশালী নিরাপত্তা সহযোগিতার হাত বাড়াতে পারব না। আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদের দমন, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ও সহিংস চরমপন্থা প্রতিরোধে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাব। রবিবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘বাংলাদেশ ওRead More


ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানোর জন্য ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। চলতি সপ্তাহে জয়শঙ্করের ঢাকায় আসার কথা রয়েছে। রোববার কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানোর জন্য ঢাকা সফরে আসছেন জয়শঙ্কর। জানা যায়, দুই দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে বঙ্গবন্ধুকন্যার নয়াদিল্লিRead More