Main Menu

editor

 

ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

ইসলাম ডেস্ক: ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এ রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার রাতে এশার নামাজের ওয়াক্তে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মসজিদগুলোতে এশার নামাজের পর তারাবির নামাজ পড়া হয়। এরপরই শুরু হয় কদরের নফল ইবাদত। রাজধানীর শাহবাগ চাঁদ মসজিদের খাদেম বেলাল বলেন, আজ আল্লাহকে ডাকার রাত। এ রাতে যত আল্লাহকে ডাকা যাবে, তত বান্দার ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে। তারাবির নামাজ শেষে ইমাম সাহেব বয়ান করছেন। মসজিদে মসজিদে নফল নামাজের পাশাপাশি জিকির, কোরআন তেলাওয়াত করছেন মুসল্লিরা। শবেRead More


কমলগঞ্জে ১০ হাফেজকে ঈদ উপহার প্রদান

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে এতিম কোরআনে হাফেজদের ঈদ উপহার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে সেক্রিফাইস গ্রুপের আয়োজনে প্রবাসীদের সগযোগিতায় এসব উপহার বিতরণ করা হয়। সেক্রিফাইস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী কায়েছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আকিফ চৌধুরীর পরিচালনায় উদ্বোধন করেন মুফতি মোশাহিদ কাসেমী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল বাছিত খান, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল মছব্বীর প্রমুখ। অনুষ্ঠান শেষে পতনঊষারের বিভিন্ন মাদ্রাসার ১০ জন এতিমRead More


ঈদ উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে তামাবিল স্থলবন্দর

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দর। তামাবিল চুনাপাথর কয়লা আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের ২ বা ৩ তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তাই তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক সব কার্যক্রম আগামীকাল (শুক্রবার) ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ৭ মে থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।


সিলেট সরকারী কলেজে ছাত্রলীগের মিটিংয়ে ছাত্রদলের হামলা

মিডিয়া ডেস্কঃ  ২৭ এপ্রিল ২০২২, সিলেট সরকারি কলেজের ‘কলেজ হোস্টেলের আধিপত্য বিস্তার নিয়ে’ সরকারি কলেজ ছাত্রলীগের মিটিংয়ে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, আজ ২৭ এপ্রিল ২০২২ তারিখে সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের কর্মীরা ‘কলেজ হোস্টেলের’ শৃঙ্খলা নিয়ে আলোচনা করছিলো। এমন সময় সিলেট মহানগর ছাত্রদল নেতা ফজলে রাব্বীর নেতৃত্বে ছাত্রদলের ক্যাডাররা ছাত্রলীগ কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ছাত্রদলের হামলায় আহত হোন ছাত্রলীগ কর্মী কামরুল ইসলাম, সুবহান, মোঃ শাহরিয়ার সোহান, মনিরুজ্জামান, ইউসুফ সহ অন্যান্য কর্মীরা। সরকারি কলেজের প্রফেসর আবুল আনাম রিয়াজ এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন- একটা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলRead More


বাহরাইনে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির ইফতার মাহফিল

বাহরাইন থেকে নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫এপ্রিল) দেশটির রাজধানী মানামা আল ওসরা রেস্টুরেন্টে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।   সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল হক। সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন। গেস্ট অফ অনার ছিলেন ইউনিভার্সিটি অফ বাহরাইনের প্রফেসর  ড. মো. সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটিRead More


ইউরোপগামী অভিবাসীদের ৫ যাত্রা ভন্ডুল, আরও আটক দেড় শতাধিক

বিদেশবার্তা২৪ ডেস্ক: তিউনিশিয়ার এসফ্যাক্স উপকূলে নৌকায় করে অবৈধ অভিবাসীদের ৫টি ভিন্ন ভিন্ন যাত্রা ব্যর্থ করে দেয়া হয়েছে। এ ঘটনার পর শরণার্থী এবং অভিবাসীদের ৩ টি লাশ এবং ১৫৫ জন আফ্রিকান জাতীয়তার অবৈধ অভিবাসীকে আটক করেছে তিউনিশিয়া পুলিশ। দেশটির রাষ্ট্রীয় নিউজ সংস্থা এ তথ্য জানিয়েছে। এছাড়া রবিবারের আরেক রিপোর্টে সংবাদ সংস্থাটি জানিয়েছে, তিউনিসিয়ার মাহদিয়া শহরের উপকূলে দুটি পৃথক দুর্ঘটনায় ৭৬ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে কোর্টের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানায়, চারটি নৌকা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে যায়। এরপর ১৭ লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ। ভূমধ্যসাগর পাড়ি দিতে চাওয়াRead More


হজযাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকায়, সৌদিতে নেমে সরাসরি গন্তব্যে

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবের বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশনের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের গন্তব্যে যেতে পারবেন। এ বছর যারা হজে যাবেন তাদের সবার ইমিগ্রশন প্রক্রিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হবে। সোমবার (২৫ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এ তথ্য জানানো হয়। চলতি বছরের হজের প্রস্তুতির বিষয়ে অনুষ্ঠিত এ বৈঠকের সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান। এর আগে ২০১৯ সালে সীমিত সংখ্যক হজযাত্রীদের ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শাহজালালে সম্পন্ন হয়েছিল। তার আগে সৌদি আরবে অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হজযাত্রীদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেRead More


লন্ডনে ঘরে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বাড়িতে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, সোমবার (২৫ এপ্রিল) ভোরে দক্ষিণ-পূর্ব লন্ডনে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ বছর বয়সী এক যুব‌ক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। লন্ড‌নের সাউথ বারমন্ড‌সি স্টেশনের কা‌ছে এক‌টি বাড়িতে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে। ঘটনাস্থলে উপস্থিত লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা জানান, ঘ‌রের ভেত‌রেই চারজন প্রাণ হারান। পুলিশ জা‌নি‌য়ে‌ছে, ‌নিহ‌ত তিন নারীর বয়স যথাক্রমে ৬০, ৪০ ও ৩০-এর কোঠায়। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের চীফ সুপা‌র ক‌লিন উইন‌গ্রেভRead More


প্রবাসীদের জোর করে শ্রম, তোপের মুখে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক: কলিং ভিসা চালুসহ মালয়েশিয়াতে অভিবাসী শ্রমিকদের জিম্মি করে শ্রম আদায় ইস্যুতে তোপের মুখে পড়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুকসেরি এম সারাভানান। জানুয়ারিতে কলিং ভিসার সিন্ডিকেট প্রশ্নে এবং সম্প্রতি প্রবাসী শ্রমিকদের জোর করে শ্রম আদায় ইস্যুতে মন্ত্রীর সমালোচনা করছেন বিশিষ্টজনরা। সোমবার দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, মালয়েশিয়ায় প্রবাসীদের জোর করে শ্রম বন্ধের জন্য অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজ থেকেই পদ্ধতিগত ব্যবস্থা অবলম্বন করার জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছেন দেশটির পেনাং রাজ্যের উপমুখ্যমন্ত্রী পি রামাসামি। এক বিবৃতিতে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন,Read More


লিবিয়ায় ৫০০ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক: ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শত বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয় বলে খবর প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা। বিষয়টি নিয়ে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বলেন, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদের ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটির মিসরাতা সৈকত থেকে ইউরোপ যাত্রার প্রস্তুতিকালে ৫৪২ জন অভিবাসীকে আটক করে ত্রিপোলির নিরাপত্তাকর্মীরা। লিবিয়ার রাজধানী থেকে প্রায়Read More