editor
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে মন্ত্রীসভার সদস্য ও বিশিষ্টজনের শোক
নিউজ ডেস্ক: বরেণ্য অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ভাষাসৈনিক, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত’র মৃত্যুতে সরকারের মন্ত্রীসভার সদস্য সহ দেশের বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছানRead More
বাহরাইনে সিলেট জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে সিলেট জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাররক জিয়ানী হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি মতিউর রহমান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জালালাবাদ কমিনিটির সভাপতি আখতার হোসেন কাচা মিয়া। সাধারণ সম্পাদক হাজী আব্দুল নুর কামাল ও সজ্জাদ জাকারিয়া শিকদার এর যৌত পরিচালনায় গেষ্ট অব অনার হিসেবে উপস্তিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের প্রতিষ্টাতা সভাপতি কয়েছ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রজব আলী, সহ সভাপতি আজাদুর রহমান, ছানু মিয়া, আরিফুর রহমান, কালা মিয়া চৌধুরী, সায়েম আহমেদ লিটন, আবুলRead More
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই: জানাজা রোববার
নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বার্ধক্যের নানা জটিলতায় সাবেক অর্থমন্ত্রী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায়Read More
কলকাতায় আটক বাংলাদেশি ১৫ নাবিককে নিয়ে যা বলছে বাংলাদেশ দূতাবাস
নিউজ ডেস্ক: একটি ভিডিও বুধবার রাত থেকে বাংলাদেশের অনেকেই শেয়ার করছেন ফেসবুক ও ইউটিউবে। যাতে দেখা যাচ্ছে একটা ছোট ঘরে রঙ চটে যাওয়া দেয়ালের সামনে দাড়িয়ে রয়েছেন পনের জনের মতো মানুষ। তাদের মধ্যে একজন দুর্দশার বর্ণনা করছেন। একপর্যায়ে তারা সবাই একসাথে বলে ওঠেন, “আমাদের বাঁচান, আমরা দেশে ফিরতে চাই”। বুধবার রাত আটটা নাগাদ কলকাতায় আটকে পড়া পনের জন নাবিককে নিয়ে ফেসবুকে লাইভ করেন মেরিন ট্রাষ্ট ওয়ান নামের জাহাজের ফার্স্ট এনজিনিয়ার ফাহিম ফয়সাল। সেখানে তিনি বলছিলেন, “গত ২০শে মার্চ আমরা চট্টগ্রাম থেকে কোলকাতার উদ্দেশ্যে রওয়ান দেই। এরপর তেইশে মার্চ আমরা এসেRead More
শবে কদরের নামাজের নিয়ত ও নিয়ম
ধর্ম ডেস্ক: ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ (বৃহস্পতিবার)। রমজান মাসের বিশেষ মর্যাদার অন্যতম দিক ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত, যার অপর নাম শবে কদর। আল্লাহ মহিমান্বিত এই রাতে কোরআন নাজিল করেছেন এবং রাতকে হাজার মাসের চেয়ে মর্যাদাবান ঘোষণা করেছেন। এই রাতের কোনো এক সময় পৃথিবীর সকল অচেতন পদার্থ, বৃক্ষ-লতা ইত্যাদি আল্লাহ্র উদ্দেশ্যে সিজদাহ্ করে থাকে। এই রাতে ফেরেশতাগণ পৃথিবীতে এসে মানুষের ইবাদত পর্যবেক্ষণ করেন এবং তাদের শান্তি কামনা করেন। তাই এই রাতে জেগে থেকে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, দোয়া-দুরূদ, জিকির ইত্যাদি ইবাদত বেশি করেRead More
সালাতুত তাসবিহ পড়ার নিয়ম
ধর্ম ডেস্ক: সালাতুত তাসবিহ অত্যন্ত ফযিলতপূর্ণ। সালাতুত তাসবিহ, তাসবিহের নামাজ নামেও পরিচিত। এই নামাজে তিনশতবার তাসবিহ পাঠ করা হয়। আর তাসবিহ বলতে ‘সুবাহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার’ এ শব্দগুলো বোঝানো হয়েছে। যে নামাজে এসব তাসবিহ পড়ানো হয় তাই সালাতুত তাসবিহ। হাদীস শরীফে ‘সালাতুত তাসবিহ’র অনেক ফজিলত বর্ণিত আছে। এই নামাজ পড়লে পূর্বের গুনাহ বা পাপ মোচন হয় এবং অসীম সওয়াব পাওয়া যাবে। সালাতুত তাসবিহ বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত নামাজের মতো নয়। আমাদের নবী হযরত মোহাম্মদ (সা.) তার অনুসারীদেরকে এ নামাজ পালনে উৎসাহিত করছেন। জীবনে একবার হলেও মুসলমানরা যেনRead More
এক মিনিটেই গায়েব হতো ট্রেনের সব টিকিট
নিউজ ডেস্ক: গত ৬ বছর ধরে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিংয়ের সঙ্গে জড়িত রেজাউল করিম। কর্মী হওয়ার সুবাদে অনলাইন টিকিটের সার্ভারে প্রবেশে তার কোনো বাধা ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে প্রতি ঈদ মৌসুমে ২-৩ হাজার টিকিট অবৈধভাবে সরিয়ে নিতেন রেজাউল। আর এসব টিকিট কালোবাজারে ১০-১২ লাখ টাকায় বিক্রি করতেন তিনি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। তিনি জানান, বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকেRead More
মোবাইল ইন্টারনেটে মেয়াদহীন প্যাকেজ, কীভাবে কিনবেন, কত দাম?
নিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আজ বৃহস্পতিবার থেকেই দেশে মোবাইল অপারেটরগুলোর আনলিমিডেট (মেয়াদবিহীন) ডেটা এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পরপরই অপারেটরদের মোবাইল অ্যাপগুলোতে এ ধরণের প্যাকেজ অফার দেখা যাচ্ছে। তবে বিটিআরসি নিজেই বলেছে যে এ প্যাকেজগুলো নামকরণে আনলিমিটেড বা মেয়াদবিহীন বলা হলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে এর সর্বোচ্চ মেয়াদকাল হবে এক বছর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেছেন, এটি বাংলাদেশের মোবাইল ফোন গ্রাহকদের জন্য ‘ঈদ উপহার’। তিনি বলেন, এর মাধ্যমে গ্রাহকদের ডেটা ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এবং ২/৪/১০ দিনেরRead More
ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের যোগাযোগ বাড়াতে হবে। যদি দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম ও ত্রিপুরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে তারা দেশদুটির মধ্যেRead More
তাহিরপুরে ভিজিএফের চাল উদ্ধার, ইউপি সদস্যা আটক
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি মুদির দোকান থেকে সরকারি ৭ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মৃত মিছির আলীর ছেলে ইছব মিয়ার মুদি দোকান থেকে ভিজিএফের সাত বস্তা চাল উদ্ধার করে থানা পুলিশ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন উপস্থিতিত ছিলেন। জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৩১ মেট্রিক টন ৪৬০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। মঙ্গলবার সকালে তা ইউনিয়ন পরিষদে বিতরণেরRead More


