editor
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় কামাল উদ্দিন নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা পৌরসভার মাস্টারবাড়ি। গত শুক্রবার স্প্রিংস টাউনে কামাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন কামাল উদ্দীন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, জোহানেসবার্গের স্প্রিংস টাউনে বসবাস করে আসছিলেন কামাল উদ্দিন। স্প্রিংস টাউনে ভবঘুরে অবস্থায় থাকতো; কোনো কাজকর্ম করতো না। দেশের সাথেও তার কোনো যোগাযোগ ছিলো না। প্রবাসী বাংলাদেশি তারভীর ভুুইয়া বাবু জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা মরদেহ দেশে নিতে নারাজ;Read More
জেনে নিন বানিয়াচংয়ে ঈদের জামাত কোথায়, কখন
নিউজ ডেস্ক: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে উৎযাপিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় বিশ্বের বৃহত্তম গ্রাম হবিগঞ্জ জেলার বানিয়াচংয়েও আগামীকাল মঙ্গলবার (৩ মে) অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে ঈদ জামাতের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছেন বিভিন্ন ঈদগাহের দায়িত্বে থাকা কমিটিগুলো। হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে বলেন, বানিয়াচংয়ের ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল ৮ টায়। কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানাRead More
হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পাচ্ছেন সরকারি সহায়তা
নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালদীঘি (পুরাতন) হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পাচ্ছেন সরকারি সহায়তা। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যাওয়া নগরীর লালদীঘি (পুরাতন) হকার্স মার্কেট সোমবার (২ মে) দুপুর ১টার দিকে পরিদর্শনকারে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন এই আশ্বাস এবং নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। সবটুকু না হলেও যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।’ তিনি বলেন, ‘ভয়াবহ আগুন লাগার পরেRead More
রাত পোহালেই ঈদ
নিউজ ডেস্ক: রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। মাসব্যাপি সিয়াম সাধনা শেষে মঙ্গলবার দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আজ সন্ধ্যা হওয়ার আগ থেকেই কোটি কোটি মুসলমানের চোখ পশ্চিম আকাশের দিকে তাকিয়েছিল এক ফালি বাঁকা চাঁদ দেখার জন্য। অবশেষে কাঙ্ক্ষিত সেই চাঁদের দেখা পেয়েছে। দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। এক মাস সিয়াম সাধনার পর সোমবার এই খুশির ঈদ উদযাপনের জন্য প্রস্তুত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। ইতিমধ্যে দেশবাসী মেতেছেন ঈদের আনন্দে। টিভি-বেতারে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুলের কালজয়ী সেই গান ‘ও মন রমজানের ওই রোজারRead More
জেনে নিন সিলেটে ঈদের জামাত কখন কোথায়
নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহের দুয়ারে কড়া নাড়ছে খুশির দিন-পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখাসাপেক্ষে সোম অথবা মঙ্গলবার (২ অথবা ৩ মে) সিলেটসহ সারা দেশে পালিত হবে ঈদ। গত দুই বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে। তবে এবার নেই করোনার দাপট। তাই বিধি-নিষেধহীন খুশির ঈদ পালন হবে সিলেটে। জানা গেছে, সিলেট নগরীতে প্রধান ঈদের জামাত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেনRead More
মা-বাবার পাশে চিরনিদ্রায় মুহিত
নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। এ কবরস্থানে শুয়ে রয়েছেন তাঁর বাবা আবু আহমদ আবদুল হাফিজ ও মা সৈয়দা শাহার বানু চৌধুরী। তাদের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন মুহিত। রবিবার (১ মে) বেলা পৌনে ৩টায় দাফন সম্পন্ন হয়। এর আগে সাবেক অর্থমন্ত্রীর জানাযার নামাজ সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ২টা ১৮ মিনিটে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। জানাযার পরে দোয়া অনুষ্ঠিত হয়। জানাযায় আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লাখো মানুষ উপস্থিতRead More
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে মন্ত্রীসভার সদস্য ও বিশিষ্টজনের শোক
নিউজ ডেস্ক: বরেণ্য অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ভাষাসৈনিক, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত’র মৃত্যুতে সরকারের মন্ত্রীসভার সদস্য সহ দেশের বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছানRead More
বাহরাইনে সিলেট জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে সিলেট জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাররক জিয়ানী হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি মতিউর রহমান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জালালাবাদ কমিনিটির সভাপতি আখতার হোসেন কাচা মিয়া। সাধারণ সম্পাদক হাজী আব্দুল নুর কামাল ও সজ্জাদ জাকারিয়া শিকদার এর যৌত পরিচালনায় গেষ্ট অব অনার হিসেবে উপস্তিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের প্রতিষ্টাতা সভাপতি কয়েছ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রজব আলী, সহ সভাপতি আজাদুর রহমান, ছানু মিয়া, আরিফুর রহমান, কালা মিয়া চৌধুরী, সায়েম আহমেদ লিটন, আবুলRead More
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই: জানাজা রোববার
নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বার্ধক্যের নানা জটিলতায় সাবেক অর্থমন্ত্রী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায়Read More
কলকাতায় আটক বাংলাদেশি ১৫ নাবিককে নিয়ে যা বলছে বাংলাদেশ দূতাবাস
নিউজ ডেস্ক: একটি ভিডিও বুধবার রাত থেকে বাংলাদেশের অনেকেই শেয়ার করছেন ফেসবুক ও ইউটিউবে। যাতে দেখা যাচ্ছে একটা ছোট ঘরে রঙ চটে যাওয়া দেয়ালের সামনে দাড়িয়ে রয়েছেন পনের জনের মতো মানুষ। তাদের মধ্যে একজন দুর্দশার বর্ণনা করছেন। একপর্যায়ে তারা সবাই একসাথে বলে ওঠেন, “আমাদের বাঁচান, আমরা দেশে ফিরতে চাই”। বুধবার রাত আটটা নাগাদ কলকাতায় আটকে পড়া পনের জন নাবিককে নিয়ে ফেসবুকে লাইভ করেন মেরিন ট্রাষ্ট ওয়ান নামের জাহাজের ফার্স্ট এনজিনিয়ার ফাহিম ফয়সাল। সেখানে তিনি বলছিলেন, “গত ২০শে মার্চ আমরা চট্টগ্রাম থেকে কোলকাতার উদ্দেশ্যে রওয়ান দেই। এরপর তেইশে মার্চ আমরা এসেRead More


