editor
ডেপুটি স্পিকারকে সংসদে চড়-ঘুসি মারলেন ইমরানের দলের সদস্যরা (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন সদ্য-ক্ষমতাচ্যুত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি তার আসন গ্রহণ করলে ইমরান খানের দলের সদস্যরা দল পরিবর্তন করায় তার ওপর হামলে পড়েন। অধিবেশনে ডেপুটি স্পিকারের আসন গ্রহণের সময় তাকে থাপ্পড়, কিল-ঘুষি মারার পাশাপাশি বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরানের দলের এমপিরা। তার চুল ধরেও টানা হেঁচড়া করেন।Read More
অজুর সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে কি?
ধর্ম ডেস্ক: রমজানে আমি একদিন দিনের বেলা রোজার কথা ভুলে গিয়ে ওযুর সময় স্বাভাবিকভাবে গড়গড়া করে কুলি করছিলাম। তখন গলার ভেতরে অল্প পানি চলে যায়। এখন জানতে চাই, আমার কি ওই দিনের রোজা ভেঙে গিয়েছে? যদি ভেঙে গিয়ে থাকে তাহলে কি আমার ওপর ওই দিনের কাজা-কাফফারা উভয়টি আবশ্যক হবে, নাকি শুধু ওই দিনের রোজার কাজা আদায় করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো- প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার রোজার কথা স্মরণ ছিল না, তাই গড়গড়া করে ওযু করার সময় গলার ভেতরে পানি চলে যাওয়াতে আপনার রোজা ভাঙেনি। সুতরাং আপনাকে ওই দিনের রোজারRead More
বিমানের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া কমছে
নিউজ ডেস্ক: প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের ভাড়া ৫ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে কর্মীদের চাপ থাকলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা এবং টিকিট সিন্ডিকেটে জড়িত ট্রাভেল এজেন্সি শনাক্ত করতে বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় কাজ করবে। মধ্যপ্রাচ্যসহ বেশকিছু দেশে যাতায়াতকারী ফ্লাইট ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ২৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এক সভা হয়। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ট্রাভেল এজেন্সি, বায়রা, বিমান বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেন। ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সূত্রে জানা যায়, মোট ৪টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো-প্রবাসীRead More
দুবাইয়ে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবাসী শামসুল আলম
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্ট্রোকে মারা যাওয়া বাংলাদেশি প্রবাসী শামসুল আলমকে দুবাইতে দাফন করা হয়েছে। এক সপ্তাহ আগে তিনি মারা যান। গতকাল ১৫ এপ্রিল (শুক্রবার) জুমা’র নামাজের পর দুবাইয়ের মাটিতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শামসুল আলমের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়। জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ও সুখের আশায় দুবাইতে যান শামসুল আলম। সেখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। গত গত ৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে স্ট্রোক জনিত রোগে দুবাইয়ে নিজ বাসায় মারা যান তিনি। দুবাই সরকারের প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১৫ এপ্রিল শুক্রবার বাদে জুমাRead More
যেসব কারণে রোজা ভাঙলে গুনাহ হবে না
ধর্ম ডেস্ক: রমজানের রোজা মুসলমানদের ওপর ফরজে আইন। শরিয়ত সমর্থিত কারণ ছাড়া ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। আর যে তা অস্বীকার করবে, সে কাফির হয়ে যাবে। কেউ বিনা ওজরে রোজা না রাখলে— ফাসিক ও কঠিন গুনাহগার হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘তোমারদের ওপর রোজা ফরজ করা হয়েছে- যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩; ফাতওয়া তাতারখানিয়া, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৫০) তবে কিছু কারণে শরিয়ত রোজা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে। কী কী কারণে বা কোন কোন ব্যক্তিরRead More
দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য টিকিয়ে রাখলেন ওবাইদুল্লাহ
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাওহিদুল ইসলাম ওবাইদুল্লাহ। আর এরইমধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করেছেন এই কোরআনের হাফেজ। ২৫ তম হোলি কোরআন প্রতিযোগিতায় শতাধিক দেশকে পিছনে ফেলে সেরা দশের খেতাব অর্জন করেছেন তিনি। এ প্রতিযোগিতায় এবার প্রথম হয়েছেন আলজেরিয়ার প্রতিযোগী আবু বকর। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে দুবাইয়ের কালচারাল অ্যান্ড সাইন্টিফিক অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখRead More
‘বেকার পড়ে আছে’ কোটি টাকার অত্যাধুনিক অ্যাম্বুলেন্স!
নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেই চোখ পড়ে জরুরি বিভাগের প্রবেশপথের পাশে। সেখানে খোলা আকাশের নিচে পাশাপাশি রাখা হয়েছে আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) সুবিধা–সংবলিত বিশেষায়িত তিনটি অ্যাম্বুলেন্স। এর মধ্যে দুটি বাংলাদেশ-ভারতের পতাকাসংবলিত। সে দুটিতে লেখা- ‘ফরম দ্য পিপল অব ইন্ডিয়া টু দ্য পিপল অব বাংলাদেশ’। এর পাশেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া আরেকটি আইসিইউ অ্যাম্বুলেন্সটি। তিনটি অ্যাম্বুলেন্সেরই বসার আসনগুলো পলিথিন দিয়ে মোড়ানো। দেখে বুঝাই যায়- এগুলো অব্যবহৃত ও নতুন। বিষয়টিও এমন। ভারত থেকে পাওয়া উপহারে অ্যাম্বুলেন্স দুটি একদিনও ব্যবহার করা হয়নি। আর ২০২০ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়Read More
সৌদি থেকে তিন প্রবাসীর মৃতদেহ দেশে পাঠাতে আবারও জটিলতা
নিউজ ডেস্ক: সৌদিতে মৃত্যু হওয়া তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরত আনতে আবারও জটিলতা দেখা দিয়েছে। তাদের মৃতদেহ কবে দেশে আসবে তাও অনিশ্চিত। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের আইনি সহকারী ফয়সাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। সামজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ২/৩/৫ মাস নানা রকম ঝামেলা আর কফিলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করে অবশেষে ৩ জন মৃতের (এরা মালিকের কাজ করত না) লাশ প্রেরনে কফিলকে বাধ্য করা হলো। কিন্তু শেষ পর্যন্ত হয়েও হলনা, তিন জনেরই ইকামার উপর টাকা পয়সা পাওনার মামলার কারণে লাশ পাঠানো যাচ্ছেনা। এটাই নিয়তি।
সুনামগঞ্জে দু’বাসের সংঘর্ষে নিহত ১
নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে নীলাদ্রী নামের একটি বাস ও একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ওয়াসিম দাস (৩০)। তিনি জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। আহত ব্যক্তির নাম আলমগীর (৩৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ টু সিলেটগামী নীলাদ্রি বাস এবং সুনামগঞ্জ টু সিলেটগামী লোকাল বাসের মধ্যে সংঘর্ষRead More
সার্বিয়ায় থেকে বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে আসছে আগামীকাল
নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার পথে রাস্তায় লরিতে মারা যাওয়া বাংলাদেশি কর্মী বাদল খন্দকারের মরদেহ শনিবার (১৫ এপ্রিল) সরকারি সহায়তায় দেশে আনা হবে বলে জানা যায়। তার মরদেহ নিজ বাড়ি মানিকগঞ্জে দাফন করা হবে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে বাদল খন্দকারের ভাই সাদ্দামের বিষয়টি নিশ্চিত করেছেন। কাজের আশায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে সার্বিয়ায় আসা মানিকগঞ্জের সিংগাইর থানার জারমিতা ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা বাদল খন্দকারের মৃত্যুর পর ইতালির রাজধানীর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তার বিষয়ে খোঁজ নিতে শুরু করেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বাদলের পরিবারেরRead More


