Main Menu

editor

 

‘বেকার পড়ে আছে’ কোটি টাকার অত্যাধুনিক অ্যাম্বুলেন্স!

নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেই চোখ পড়ে জরুরি বিভাগের প্রবেশপথের পাশে। সেখানে খোলা আকাশের নিচে পাশাপাশি রাখা হয়েছে আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) সুবিধা–সংবলিত বিশেষায়িত তিনটি অ্যাম্বুলেন্স। এর মধ্যে দুটি বাংলাদেশ-ভারতের পতাকাসংবলিত। সে দুটিতে লেখা- ‘ফরম দ্য পিপল অব ইন্ডিয়া টু দ্য পিপল অব বাংলাদেশ’। এর পাশেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া আরেকটি আইসিইউ অ্যাম্বুলেন্সটি। তিনটি অ্যাম্বুলেন্সেরই বসার আসনগুলো পলিথিন দিয়ে মোড়ানো। দেখে বুঝাই যায়- এগুলো অব্যবহৃত ও নতুন। বিষয়টিও এমন। ভারত থেকে পাওয়া উপহারে অ্যাম্বুলেন্স দুটি একদিনও ব্যবহার করা হয়নি। আর ২০২০ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়Read More


সৌদি থেকে তিন প্রবাসীর মৃতদেহ দেশে পাঠাতে আবারও জটিলতা

নিউজ ডেস্ক: সৌদিতে মৃত্যু হওয়া তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরত আনতে আবারও জটিলতা দেখা দিয়েছে। তাদের মৃতদেহ কবে দেশে আসবে তাও অনিশ্চিত। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের আইনি সহকারী ফয়সাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। সামজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ২/৩/৫ মাস নানা রকম ঝামেলা আর কফিলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করে অবশেষে ৩ জন মৃতের (এরা মালিকের কাজ করত না) লাশ প্রেরনে কফিলকে বাধ্য করা হলো। কিন্তু শেষ পর্যন্ত হয়েও হলনা, তিন জনেরই ইকামার উপর টাকা পয়সা পাওনার মামলার কারণে লাশ পাঠানো যাচ্ছেনা। এটাই নিয়তি।


সুনামগঞ্জে দু’বাসের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে নীলাদ্রী নামের একটি বাস ও একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ওয়াসিম দাস (৩০)। তিনি জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। আহত ব্যক্তির নাম আলমগীর (৩৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ টু সিলেটগামী নীলাদ্রি বাস এবং সুনামগঞ্জ টু সিলেটগামী লোকাল বাসের মধ্যে সংঘর্ষRead More


সার্বিয়ায় থেকে বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে আসছে আগামীকাল

নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার পথে রাস্তায় লরিতে মারা যাওয়া বাংলাদেশি কর্মী বাদল খন্দকারের মরদেহ শনিবার (১৫ এপ্রিল) সরকারি সহায়তায় দেশে আনা হবে বলে জানা যায়। তার মরদেহ নিজ বাড়ি মানিকগঞ্জে দাফন করা হবে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে বাদল খন্দকারের ভাই সাদ্দামের বিষয়টি নিশ্চিত করেছেন। কাজের আশায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে সার্বিয়ায় আসা মানিকগঞ্জের সিংগাইর থানার জারমিতা ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা বাদল খন্দকারের মৃত্যুর পর ইতালির রাজধানীর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তার বিষয়ে খোঁজ নিতে শুরু করেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বাদলের পরিবারেরRead More


রমজানে ক্ষমা লাভের যে ৩ সুযোগ রয়েছে

মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন, অতিথি লেখক: রমজান ক্ষমা, করুণা ও মাগফিরাতের মাস। জীবনের গুনাহগুলো মাফ করানোর মাস। যে ব্যক্তি এই মাসে নিজের গুনাহ মাফ করাতে না পারে, তার মতো বড় অভাগা আর কেউ হতে পারে না বলে হাদিসে এসেছে। কেননা এই মাসে গোনাহ মাফ করানোর জন্য যে সুবর্ণ সুযোগ রয়েছে, তা অন্য মাসে নেই। এই মাসে নিজেকে পবিত্র করার তিনটি সুবর্ণ সুযোগ রয়েছে। প্রথমটা মিস করলে দ্বিতীয়টা কাজে লাগানো যাবে। দ্বিতীয়টা মিস করলে তৃতীয়টা কাজে লাগানো যাবে। আর যে তৃতীয়টা মিস করবে, সে হলো কপালপোড়া! কেননা এই মাস ফের পাবেRead More


সম্পর্কে টানাপোড়েন, আমিরাতের কাছে ক্ষমা চেয়েছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: সম্পর্কে টানোপোড়েনের জেরে সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষমা চেয়েছে বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে ক্ষমা চেয়েছেন বলে প্রতিবেদনে দাবি করেছে অ্যাক্সিওস নিউজ, আনাদোলু এজেন্সি, দ্য নিউ আরাব ও মিডল ইস্ট মিররসহ বিভিন্ন গণমাধ্যম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে চালানো হামলা প্রতিহতে আমেরিকার পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।Read More


ডিএসিএ অভিবাসীদের নাগরিকত্ব নবায়ন এখন থেকে অনলাইনে

বিদেশবার্তা২৪ ডেস্ক: ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল অথবা ডিএসিএ প্রোগ্রামের আওতাধীন নাগরিকত্ব এবং অভিবাসন নবায়নের আবেদনগুলি এখন থেকে অনলাইনে গ্রহন করা হবে। এটি প্রেসিডেন্ট ওবামা-যুগের নীতি। প্রায় ৮ লাখ নথিপত্রবিহীন অভিবাসীকে শিশু হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ওয়ার্ক পারমিট এবং নির্বাসন থেকে অস্থায়ী সুরক্ষা দেয়। ডিএসিএ গ্রহীতাদের দুই বছর পরপর স্টাটাস নবায়নের জন্য আবেদন করতে হয়। এতে প্রায় ৫০০ ডলার খরচ লাগে। এর আগে কাগজপত্র এজেন্সিতে ইমেইল করতে হত। যা প্রক্রিয়াকরন হতে কয়েক মাসের মত সময় লেগে যেত। ফোনিক্সের বাসিন্দা জোস প্যাটিনো কয়েক বছর আগে ডিএসিএ নবায়ন করতে দেরি হওয়ায় তাকেRead More


ভারতের ভিসার জন্য দীর্ঘ লাইন

নিউজ ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর ভ্রমণ ভিসা দেয়া শুরু করেছে ভারত। সাথে সড়ক, রেল যোগাযোগও স্বাভাবিক হচ্ছে। এই অবস্থায় চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) ভিড় বেড়েছে। গত রোববার থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কের নিচ তলায় ভারতীয় ভিসা কেন্দ্রে অসংখ্য মানুষের ভিড় করছেন। রাজধানীর বাইরে সিলেট ও চট্টগ্রামের ভিসা আবেদন কেন্দ্রেও প্রায় একটি অবস্থা। ভোরে এসে রাত পর্যন্ত লাইনে দাড়িয়েও অনেকে ভিসার আবেদন জমা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। যমুনা ফিউচার পার্কে এমনই একজনের সাথে কথা হয়। যার নাম মোস্তাফিজুর রহমান। তিনি ভারতের সিকিম-গ্যাংটক-দার্জিলিং যেতেRead More


মরক্কোর অনিয়মিত অভিবাসী ফেরত পাঠাচ্ছে স্পেন

বিদেশবার্তা২৪ ডেস্ক: গত সপ্তাহে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে স্পেন ও মরক্কো৷ এর আওতায় আরো অর্থনৈতিক সহযোগিতা, আকাশপথে নতুন যোগাযোগ এবং দুই দেশের মধ্যে উষ্ণ রাজনৈতিক সম্পর্ক নিশ্চিত করা হবে৷ বিনিময়ে আশ্রয়ের উপযুক্ত নন এমন সব মরক্কোর অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে চায় স্পেন৷ স্পেনের সরকারি সূত্রগুলো জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জে আসা মরক্কোর নাগরিকদের মধ্যে যারা স্পেনে আশ্রয় পাওয়ার উপযুক্ত নন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রিদ৷ অনলাইন সংবাদপত্র ইউরোপা প্রেসসহ একাধিক গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে৷ দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ইতি ঘটিয়ে সম্প্রতি রাবিবRead More


ইউরোপ-আমেরিকা প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করতে হবে না

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউরোপ, আমেরিকা, জাপান, কানাডাসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকত্ব গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের আর বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করতে হবে না। সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতেই সেবা পাবেন তারা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে মাঠ কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন থেকে জানানো হয়, সম্প্রতি প্রবাসী নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি কঠিন করার ভাবনা থাকলেও সেখান থেকে সরে এসেছে কমিশন। প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকিRead More