Main Menu

editor

 

যুক্তরাজ্যে কুমিল্লা সমিতি লেস্টারের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদেশবার্তা২৪ ডেস্ক: বৃহত্তর কুমিল্লা সমিতির লেস্টার, যুক্তরাজ্য উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ড. মোহাম্মদ আলী। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মহাসীন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক বৃহত্তর কুমিল্লার সম্মতি লেসটার যুক্তরাজ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মহসিন মিলন। এতে আরও উপস্থিত ছিলেন মুক্তার হোসেন খোকন,নুরুন্নবী তালুকদার, দিন মোহাম্মদ দিন, কাউসার ইসলাম,শফিকুল ইসলাম, মুক্তার হোসেনসহ বৃহত্তর কুমিল্লার সকল নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে বৃহত্তর কুমিল্লার সকলের জন্য দোয়া করেন।


সাহরি দেরিতে খেলে যে লাভ হয়

ধর্ম ডেস্ক: শেষ রাতের খাবারকে সাহরি বলা হয়। সাহরি শব্দের অর্থ ভোরের খাবার। রোজার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয়, সেটাকে ইসলামের পরিভাষায় সাহরি বলে। রোজা রাখার নিয়তে সাহরি খাওয়া সুন্নত। সাহরি খাওয়ার অনেক ফজিলত হাদিস শরিফে বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সাহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সাহরি খায় না আর আমরা সাহরি খাই।’ (মুসলিম, হাদিস : ১৮৪৩; তিরমিজি, হাদিস : ৬৪২) আল্লাহ তাআলা সাহরি খাওয়ার সময় সম্পর্কে বলেন— …তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে প্রভাতেরRead More


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের চক্ষু বিশেষজ্ঞের মৃত্যু

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের রচস্টার বাফেলোর কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী ও শ্যালক মারাত্মকভাবে আহত হয়েছেন। শ্যালক গাড়ি চালনায় ছিলেন। ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রে সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন।


ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ গবেষক, সৌদি প্রিন্সের শুভেচ্ছা

নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশক সৌদি আরবে অবস্থানের পর ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ গবেষক ড. মার্ক সি থমপসন। গত ৮ এপ্রিল (শুক্রবার) রমজান মাসের সপ্তম দিন এ ব্রিটিশ গবেষক ইসলাম গ্রহণ করেন। এরপর গত ১২ এপ্রিল সৌদি প্রিন্স ও সাবেক কুটনীতিবিদ তুর্কি আল ফয়সাল তাকে উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এক টুইট বার্তায় জানা যায়, কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ এর পরিচালনা পর্ষদের সভাপতি প্রিন্স তুর্কি আল ফয়সাল ড. মার্ক সি থমপসনকে শুভেচ্ছা জানান। এ সময় তার পক্ষ থেকে ড. মার্ককে পবিত্র কোরআনের সপ্তদশ শতাব্দির প্রাচীন পাণ্ডুলিপি উপহার দেওয়া হয়। মূল্যবানRead More


সাহরি না খেলে কি গুনাহ হবে?

ধর্ম ডেস্ক: পবিত্র রমজান মাসে সাহরি খাওয়ার ব্যাপারে মসজিদে যে হাদিসগুলো পড়া হয়— সেখানে শুনি যে, সাহরিতে বরকত রয়েছে। কিন্তু দেরিতে রাতের খাবার খাওয়ার কারণে অনেক সময় সাহরি খাওয়ার রুচি থাকে না। ফলে এই বরকতময় খাবার খাওয়া হয় না। কিন্তু সাহরি না খাওয়ার কারণে কি আমাদের কোনো ধরনের গুনাহ হবে? একটু জানাবেন। এই প্রশ্নের উত্তর হলো- সাহরি অত্যন্ত বরকতময় খাবার। আর নিঃসন্দেহে সাহরি খাওয়া সুন্নত ও ইবাদত। কেননা আল্লাহর রাসুল (সা.) সাহরি খাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে।’ (বুখারি, হাদিস : ১৯২৩) রাসুল (সা.)Read More


বাহরাইনে সিলেট বিভাগীয় পরিষদের ইফতার-দোয়া মাহফিল

নিউজ ডেস্ক : পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সালমাবাদ গালফ এয়ার ক্লাব হলরুমে আয়োজন করা হয়। এসময় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের সভাপতি মো. ছমির মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কথা বলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি তাজউদ্দীন সিকান্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী খন্দকার আশফাক আহমদ, প্রকৌশলী মফিজুর রহমান, ড. এম. শহিদুল ইসলাম, ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের উপদেষ্টা শামসুল হক, সিলেট বিভাগীয় পরিষদের উপদেষ্টা আব্দুল হামিদ, কবির উদ্দিন, জসিম উদ্দিন, বশির আহমদ, আব্দুলRead More


সিলেট বিভাগে কালবৈশাখী ও বজ্রপাতে নিহত ৮

নিউজ ডেস্ক: সিলেটের আকাশে যেন ভেসে বেড়াচ্ছে মৃত্যুদূত! রাত পোহাতেই সেই দূত একে একে কেড়ে নিয়েছে ৮টি তাজা প্রাণ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছচাপায় মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। আর শাল্লায় বজ্রপাতে মারা গেছেন বাবা ও ছেলে। প্রায় একই সময় হবিগঞ্জে বজ্রপাতে মারা গেছেন তিনজন। তথ্যগুলো নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর ও শাল্লা থানার ওসি এবং হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা। জগন্নাথপুরের পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে গাছচাপার ঘটনাটি ঘটেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শুশঙ্কর পাল জানান, ভোররাতে ঝড় শুরু হলে সোলেমানপুরে গাছ ভেঙে একটিRead More


শাহজালালে মে মাস থেকে চালু হবে রাতের ফ্লাইট

নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গত (১০ ডিসেম্বর) থেকে রাতের ফ্লাইট বন্ধ আছে। কাজ শেষ করতে আগামী (১০ জুন) পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় এক মাস আগেই মে মাস থেকে আবারো চালু হচ্ছে রাতের ফ্লাইট। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, শাহজালালে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সময়সূচি অনুযায়ীই হচ্ছে। হাইস্পিড কানেক্টিং ট্যাক্সি ট্র্যাক দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। তৃতীয় টার্মিনাল উদ্বোধন হলে এই বিমানবন্দরে অনেক উড়োজাহাজRead More


ব্রুনাইয়ে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

নিউজ ডেস্ক: ব্রুনাইয়ে সড়ক দুর্ঘটনায় নুর মোস্তফা (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। তারা সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের চাচাতো ভাই নুর আলম জানান, বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে ব্রুনাই যান মোস্তফা। রাত ৮টার দিকে ব্রুনাই থেকে নুর মোস্তফার এক বন্ধু ফোন করে তার স্ত্রীকে দুর্ঘটনার খবর দেন। ভাইয়ের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র দফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তিনি। নিহত নুর মোস্তফা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকারRead More


সৌদিতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত অনেক

নিউজ ডেস্ক: সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে হাসান ও জুনায়েদ নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আহত হয়েছেন আরও কয়েকজন। গেল সোমবার (১১ এপ্রিল) মক্কা-মদিনা হাইওয়ে রুটে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবােই বাংলাদেশি। তারা মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন। পথে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় দুজন। আরো কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। দুর্ঘটনায় আহতদেরকে মক্কা ও মদিনা হাইওয়ে পুলিশ এবং সিভিল ডিফেন্সের সহযোগিতায় কাছের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধিন অবস্থায় আছেন। দুর্ঘটনাকবলিত বাসের সকলেই বাংলাদেশি ওমরাহ হজযাত্রী ছিল বলেRead More