Main Menu

editor

 

প্রবাসীদের কাঁদিয়ে প্রশংসায় ভাসছেন পলাশ

বিনোদন ডেস্ক: নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশের মোবাইল ফোন হঠাৎ বেজে উঠল। তাকিয়ে দেখলেন, হোয়াটসঅ্যাপে কল এসেছে। নম্বর দেখে বুঝলেন বিদেশের কেউ। তিনি রিসিভ করে হ্যালো বললেন। কিন্তু কোনো জবাব পেলেন না। ক্ষণিক পর শুনতে পেলেন, ফোনের ওপাশের মানুষটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। এরপর কান্নাজড়িত কণ্ঠে মানুষটা বললেন, ‘ভাই, খেপসা-ই খাচ্ছি এখন। কী করলেন পলাশ ভাই! আজ আপনাকে নতুনভাবে চিনলাম।’ এই একটা নয়, এমন অসংখ্য ফোন আসছে পলাশের নম্বরে। আর অগণিত মেসেজে ভরে গেছে ফেসবুকের ইনবক্স। এসবের প্রায় সবগুলোই প্রবাসীদের। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে পলাশ এতোটাই মুগ্ধতা ছড়িয়েছেন যে, দর্শক আপ্লুতRead More


ইমামকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন মুসল্লিরা

ধর্ম ডেস্ক: স্পেনের লেইদা শহরের একটি মসজিদের মুসল্লিরা ঈদের দিন তাদের ইমামকে একটি বিলাসবহুল অডি-৬ গাড়ি উপহার দিয়েছে। রমজান মাসে তার নিরলস দ্বীনি-দাওয়াতি কাজ ও তারাবিসহ অন্যান্য প্রচেষ্টার জন্য উপহার হিসেবে গাড়িটি দেওয়া হয়েছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আলোচিত এই মসজিদের নাম মসজিদ আল-রাহমাহ। মসজিদের ইমাম ওসামা বোনাসাব এমন সুন্দর ও ভালোবাসাময় আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ একটি মহান আনন্দ ছিল, কারণ তারকা মসজিদের মুসল্লিরা আমাকে একটি দামি, মার্জিত ও বরকতপূর্ণ উপহার দিয়ে অবাক করে দিয়েছে; একটিRead More


মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশকোচচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (০৮ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টেRead More


ফিলিপাইনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আনোয়ার হোসেন (৬৩) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে মেট্রো ম্যানিলা টাফট অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের বাসিন্দা। আনোয়ারের প্রতিবেশী ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, আনোয়ার হোসেন ১৯৯৬ সালে ফিলিপাইনে যান। পরে তিনি ওই দেশে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। ফিলিপাইনে আমাদের গার্মেন্টস ব্যবসার একটা অ্যাসোসিয়েশন আছে। আনোয়ার সেই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি আমাদের ব্যবসায় সার্বিক সহযোগিতা করতেন। তিনি ফিলিপাইনের পাসপোর্টধারী ছিলেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।Read More


ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের চাচা-ভাতিজি

নিউজ ডেস্ক: সিলেটের হাউজিং এস্টেট নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমেদ চৌধুরীর এক ভাই ও এক ভাতিজি ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ভাই ফারুক চৌধুরী লং ব্রিজ ওয়ার্ড এবং নাসিথা চৌধুরী মায়েসব্রুক ওয়ার্ড বার্কিং এন্ড ডেগেনহাম বরো থেকে নির্বাচিত হন। ফারুক চৌধুরী এ নিয়ে পর পর তিনবার কাউন্সিলর নির্বাচিত হন। ভাতিজি নাসিথা চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।


সিলেট সদরে টুকেরবাজার তেমুখি পয়েন্টকে মুহিত চত্বর করার দাবি

নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আাসনের সংসদসদস্য আবুল মাল আবদুল মুহিত স্মরণে সিলেট সদরবাসির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার সন্ধ্যায় টুকেরবাজার জাঙ্গাইলস্হ একটি কমিউনিটি সেন্টারে সিলেট সদরবাসির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অধ্যক্ষ সুজাত আলী রফিক এর সভাপতিত্বে দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। সভায় বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদসদস্য, সিলেট তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সফল কাণ্ডারি মরহুম আবুল মাল আবদুল মুহিত এর অবদান ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিলেট সদরেরRead More


যে খবরে ২৬ বিলিয়ন ডলার খোয়াল আলিবাবা!

আন্তর্জাতিক ডেস্ক: ‘মা’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার অল্প সময়ের মধ্যে ২৬ বিলিয়ন ডলার খুইয়েছে জ্যাক মা’র মালিকানাধীন ই-কমার্স জায়ান্ট আলিবাবা। বৃহস্পতিবার (৫ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়-জাতীয় নিরাপত্তার লঙ্ঘনের অভিযোগে হাংঝু শহর থেকে ‘মা’ পদবিধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির এই এক বাক্যের সংবাদ চীনের নিজস্ব সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে হংকং পুঁজিবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবর প্রচারিত হওয়ার পর হংকং পুঁজিবাজারে ই-কমার্স প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৯ দশমিক ৪ শতাংশ কমে যায়।Read More


সুইডেনের দুই সাংসদের সাথে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মতবিনিময়

নিউজ ডেস্ক: সুইডিশ পার্লামেন্টের লেফ্ট পার্টির সংসদ সদস্য জন্স হোল্মস এবং লোরেনা দেলগাদো এর সাথে মতবিনিময় করেেছেন দেশটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। গতকাল ৪ই মে সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ সুইডিশ পার্লামেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রতিনিধিত্ব করেন। সভায় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় সুইডেনে বসবাসরত বাঙালিদের পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরা হয়। সেই সাথে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানানো হয়। মতবিনিময়কালে তথ্য উপাত্তসহ বিএনপি-জামাত এর ধ্বংসাত্মক রাষ্ট্রবিরোধী জঙ্গিRead More


মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের ভিসার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের ভিসার মেয়াদ দেড় বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। তবে সকল ধরণের অভিবাসীদের জন্য এই সুবিধা দেয়া হয়নি। শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক অভিবাসীকে এই সুবিধা দেওয়া হয়েছে। যেসব অভিবাসী এইচ ওয়ান ভিসাধারী এবং গ্রিন কার্ড পাওয়ার চেষ্টা করছেন (মার্কিন স্থায়ী বাসিন্দা কার্ডের অফিসিয়াল নাম) খুঁজছেন এবং এমন ভিসাধারীদের এই সুবিধার আওতাভুক্ত হবেন। নতুন ঘোষণা অনুযায়ী ওয়ার্ক পারমিটধারী এসব অভিবাসীকে পরবর্তী ১৮ মাসের জন্য তাদের মেয়াদোত্তীর্ণ কাজের ভিসা ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। যারা কর্মসূত্রেRead More


সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি শনিবার

নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের কুলখানি শনিবার (৭ মে)অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এদিন বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে এই মিলাদ ও দোয়ায় অংশ নেওয়ার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সবার দোয়া প্রত্যাশা করেছেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দসহ তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত গত ৩০ এপ্রিল মারাRead More