Main Menu

editor

 

হজযাত্রা : ঘণ্টায় ৭ হাজার ডলারে বিদেশি উড়োজাহাজ ভাড়া!

নিউজ ডেস্ক: হজযাত্রী বহনে বিদেশি উড়োজাহাজ ভাড়া করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লিথুনিয়ার হেস্টন এয়ারলাইন্সের দুটি ‘এয়ারবাস এ-৩৩০ এস’ মডেলের উড়োজাহাজ ওয়েট লিজিংয়ে (স্বল্প সময়ের জন্য ভাড়া) আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, হেস্টনের উড়োজাহাজ দুটি আনলে অতিরিক্ত খরচ পড়তে পারে ২০০ কোটি টাকা। অন্য যেকোনো দেশ থেকে উড়োজাহাজ লিজে আনলে খরচ আরও কম পড়ত।   বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এপ্রিলের ৩০ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের ২৭৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬৬ আসনের ওই দুটি উড়োজাহাজ ওয়েট লিজিংয়ে আনার সিদ্ধান্ত হয়। বোর্ড সভায় বিমানের চেয়ারম্যান-এমডি, বিমানেরRead More


শারীরিকভাবে সুস্থ থাকার দোয়া

ধর্ম ডেস্ক: সুস্থতা মানুষের বড় সম্পদ। এটি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। সুস্থতা যে কত মূল্যবান— অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তা কেউ অনুধাবন করতে পারে না। তাই সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি সতর্কতাও কাম্য। সুস্থ থাকার বিভিন্ন দোয়া অনেক হাদিসে বর্ণিত হয়েছে। এখানে একটি দোয়া ও হাদিস পাঠকদের জন্য উল্লেখ করা হলো। আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি, ‘হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুনRead More


বড়লেখায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৯ মে) সন্ধ্যা ৭টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।   নিহত ফখরুল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এসময় ঘাতক বাস ও এর চালককে আটককে করেছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সোমবার রাত আটটায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস ওRead More


সিলেটে পর্যটক কমে যাওয়ার শঙ্কা!

নিউজ ডেস্ক: সিলেটে নিয়মিত ঘটছে পর্যটক হয়রানির ঘটনা। পর্যটকদের কাছ থেকে বিভিন্নভাবে ‘চাঁদা’ আদায়ের পাশাপাশি তাদেরকে করা হচ্ছে শারিরীকিভাবে লাঞ্ছিত। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণ না ঘটালে সিলেটের ক্ষেত্রে পর্যটকদের আস্থার সঙ্কট তৈরি হবে এবং নৈসর্গিক লীলাভূমির এ অঞ্চলে পর্যটক সমাগম কমে যাবে- এমন আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।   পর্যটনের জন্য আদর্শ স্থান দেশের উত্তরপূর্বাঞ্চল সিলেট। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর স্থানগুলো নয়ন ভরে দেখতে দুই ঈদসহ বিভিন্ন ছুটিতে ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটকরা। সিলেটও তাদের বরণ করে হয় ধন্য। এবারেও এর ব্যতিক্রম ঘটেনি। প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছরের চারRead More


লাশবাহী অ্যাম্বুলেন্স ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে লাশবাহী অ্যাম্বুলেন্স ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও ১৫ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় ছাতক-সিলেট সড়কের কালারুকা ইউপির মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে দোয়ারাবাজারের চন্ডিপুর এলাকার জসিম উদ্দিনের ৮ দিন বয়সী শিশুপুত্র মোহাম্মদের লাশ নিয়ে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কের পৌঁছামাত্র মাধবপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাধে। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী ৪ বছর বয়সী শিশু তানহার ঘটনাস্থলে মৃত্যু হয়। সে কোম্পানিগঞ্জ উপজেলার ইছাকলস ইউপির টুকেরগাঁও গ্রামের আকিব মিয়ারRead More


টয়লেটের কমোডে সন্তান প্রসব, যেভাবে উদ্ধার করলেন বাবা

নিউজ ডেস্ক: সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন এক মা। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টয়লেটের কমোডে সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি তিনি প্রথমে বুঝতে পারেননি। তবে তার সঙ্গে থাকা আত্মীয় কমোডে কিছু একটা পড়ে যেতে দেখেন। তিনি বলার আগেই ফ্লাশ করায় কমোডের ভেতর থেকে পাইপে ঢুকে যায় নবজাতক। এরপর পৌনে দুই ঘণ্টা চেষ্টার পরে পাইপ কেটে নবজাতককে উদ্ধার করেন তার বাবা। শনিবার (০৭ মে) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের তৃতীয় তলায় প্রসূতি ওয়ার্ডে এমনই ঘটনা ঘটেছে। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচRead More


‘টাওয়ার হ্যামলেটসে’ ইতিহাস গড়লেন সিলেটের লুৎফুর

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সিলেটের লুৎফুর রহমান। এবারের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী জন বিগসকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছেন তিনি। ব্রিটেনে স্থানীয় এ নির্বাচনে সারাদেশে লেবার পার্টির জয়জয়কার হলেও কাউন্সিল টাওয়ার হ্যামলেটসে জয়যাত্রা অব্যাহত রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর। শুক্রবার (৬ মে) স্থানীয় সময় বিকেলে লন্ডনের ক্যানারি ওয়ার্ফে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ৪০ হাজার ৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। যা মোট প্রদত্ত ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। তারRead More


যুক্তরাষ্ট্র প্রবাসীর আত্মহত্যা, পলাতক স্ত্রীর প্রেমিক গ্রেফতার

বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজধানীর বনানী এলাকার শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শেখ সোহেব সাজ্জাদ। স্ত্রীর অনৈতিক সম্পর্ক এবং মানসিক নির্যাতনে বাধ্য হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ওই প্রবাসীর স্ত্রী সাবরিনা শারমিন (৩০) ও তার প্রেমিক কাজী ফাহাদের (২৭) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই শেখ সোহেল সায়াদ আহমেদ। দায়েরকৃত মামলায় ইতোমধ্যে শুক্রবার (৬ মে) মামলার দুই নম্বর আসামি কাজী ফাহাদকে ওয়ারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে পলাতক রয়েছেন এক নম্বরRead More


৪ গুদামে মিলল ৫৭ হাজার লিটার সয়াবিন তেল

নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে এক ব্যবসায়ীর পৃথক ৪টি গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুতের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে রামগড়ের সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. ফজলুল করিম পাটোয়ারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একই অপরাধে ওই বাজারের মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (৬ মে) অভিযান চালিয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন ওই দুই ব্যবসায়ীকে এ জরিমানা করেন। জানা গেছে,Read More


সিলেটে সড়ক কাঁপিয়ে নাচ-গান ওয়ালাদের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ

নিউজ ডেস্ক: ঈদ উপলক্ষে গত কয়েকদিন ধরে সিলেটের পর্যটন স্পগুলোতে প্রতিদিনই সমাগম ঘটছে লাখো পর্যটক ও প্রকৃতিপ্রেমীর। তবে ঈদ আনন্দের নামে প্রায়ই রাস্তা কাঁপিয়ে ট্রাক বা পিকআপে চড়ে কিছু উশৃঙ্খল যুবককে লাউড স্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে এর তালে তালে উদ্যম নাচ করে ছুটতে দেখা যায়। ঈদের পরদিন থেকে সিলেটের বিভিন্ন রাস্তায় দেখা গেছে এমন দৃশ্য। বিশেষ করে সিলেট-ভোলাগঞ্জ ও সিলেট-জাফলং সড়কে উশৃঙ্খল যুবকরা এমন কাণ্ড ঘটাচ্ছেন বেশি। বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই অ্যকশনে নামে পুলিশ। এমন ট্রাক বা পিকআপ যেখানেই পাচ্ছে, সেখানেই গাড়ি থামিয়ে এসব উশৃঙ্খল যুবককে পুলিশ ফিরিয়ে দিচ্ছে।Read More