সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি শনিবার
নিউজ ডেস্ক:
সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের কুলখানি শনিবার (৭ মে)অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এদিন বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে এই মিলাদ ও দোয়ায় অংশ নেওয়ার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সবার দোয়া প্রত্যাশা করেছেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দসহ তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত গত ৩০ এপ্রিল মারা যান।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


