Main Menu

editor

 

পঞ্চগড়ে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত

নিউজ ডেস্ক: পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (১৬), তারেক বিল্লালের ছেলে শিশির (১৮) ও পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেলযোগে মডেলহাট বাজার থেকে মহারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতRead More


প্যান্ডোরা পেপার্সের চূড়ান্ত তালিকায় আরও ৩ বাংলাদেশি

নিউজ ডেস্ক: বিশ্বের এ যাবৎ কালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি প্যান্ডোরা পেপার্সের চূড়ান্ত তালিকায় আরও অন্তত ৩ বাংলাদেশির নাম পাওয়া গেছে। ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক কনসোর্টিয়াম ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করেছে। এই বাংলাদেশিদের আর্থিক গোপনীয়তার আশ্রয়স্থল ব্যবহার করে সম্পত্তি কেনা-বেচা, সম্পদ লুকানো, কর ফাঁকি এবং বিচারিক কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে কোম্পানি বা ব্যাংকিং খাত এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্যান্ডোরা পেপার্সের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের যাদের নাম রয়েছে, তারা হলেন— এস হেদায়েত উল্লাহ, এস রুমি সাইফুল্লাহ এবং শাহেদা বেগম শান্তি। প্রথম দুইRead More


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ মে) তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। এছাড়া করোনা শনাক্তের পর এখন আপাতত বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক। বৃহস্পতিবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বেশ কয়েক দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনRead More


বিশ্বে বেড়েছে দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দুই হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, রাশিয়া, কানাডা ও ফ্রান্স। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১ কোটি ৫২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখRead More


যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক: বগুড়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসী চাচা আবদুর রাজ্জাক সরকারকে (৬৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঈদুল ফিতরের রাতে সদরের মহিষবাথান বন্দরে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দিবাগত রাত দেড়টার দিকে তাদের শহরের দত্তবাড়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজ্জাকের ভাতিজা ওমর খৈয়ম রুপম (৪৫), সীমান্ত (২০), লিমন শেখ (২২) হিফযুল হক জনি (২৬) ও আল আমিন (২২)। তাদের মধ্যে জনি ও আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেRead More


আল-আকসা মসজিদের অবমাননা হলে সমীকরণ বদলে যাবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদের ব্যাপারে ঘোষিত রেড লাইনগুলো অতিক্রমের ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের পুরনো অংশে অবস্থিত এই মসজিদে সমবেত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনারা দমনপীড়ন অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি দিল হামাস। জর্ডান নদীর পশ্চিম তীরে হামাসের ন্যাশনাল রিলেশন্স দপ্তরের প্রধান জাসের আল-বারগুতি এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি অ্যারিয়েলে একজন ইসরাইলি গার্ডকে হত্যা করার মাধ্যমে তেল আবিবকে এই বার্তা দেয়া হয়েছে যে, আল-আকসা মসজিদের কোনোরকম অবমাননা করা হলে সব রকম সমীকরণ বদলে দেয়া হবে।” হামাসেরRead More


রংপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন-ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। ছেয়াদুল তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি। হতাহতের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেলRead More


যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ঈদুল ফিতর উদযাপন

নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বিশ্ব জুড়েই মুসলিমরা আক্রান্ত হতে হচ্ছে বলে সংবর্ধনা অনুষ্ঠানে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসাথে তিনি জানান, আমেরিকাকে প্রতিদিন মজবুত করে তুলছেন মুসলিমরাই। যদিও আমেরিকায় প্রতিনিয়ত সত্যিকারের সামাজিক চ্যালেঞ্জ ও হুমকির সাথে লড়াই করতে হয় মুসলিমদের। এ সময় বাইডেন জানান, তিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রথম কোনো মুসলিমকে নিয়োগ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের বিশ্বে মুসলিমদের আমরা অনেক সময়ই নিগৃহীত হতে দেখছি। কখনোই কাউকে তার ধর্মীয় বিশ্বাসের জন্য নিগ্রহRead More


আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনায় মহানগর আওয়ামী লীগের দোয়া

নিউজ ডেস্ক: সিলেটের কৃতি সন্তান সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, দেশবরেণ্য অর্থনীতিবীদ, রাজনীতিবিদ, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (৪ মে) বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচ তলায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। মরহুম আবুল মাল আবদুল মুহিতRead More


মোমেন-জয়শঙ্কর বৈঠক আসামের গৌহাটিতে?

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকটি চলতি মাসের শেষ দিকে আসামের রাজধানী গৌহাটিতে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, এ বৈঠক আসামের রাজধানী গৌহাটিতে করা হোক। প্রাথমিকভাবে বাংলাদেশও ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে সব ঠিকঠাক থাকলে চলতি মে’র ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি গৌহাটিতেই হতে যাচ্ছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের দেশের উত্তর-পূর্বাঞ্চলকে ফোকাস এরিয়া হিসেবে তুলে ধরার যে উদ্যোগ সরকার নিয়েছে, বৈঠকের ভেন্যু হিসেবে গৌহাটির নাম প্রস্তাব করার সেটাওRead More