editor
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় কামাল উদ্দিন নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা পৌরসভার মাস্টারবাড়ি। গত শুক্রবার স্প্রিংস টাউনে কামাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন কামাল উদ্দীন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, জোহানেসবার্গের স্প্রিংস টাউনে বসবাস করে আসছিলেন কামাল উদ্দিন। স্প্রিংস টাউনে ভবঘুরে অবস্থায় থাকতো; কোনো কাজকর্ম করতো না। দেশের সাথেও তার কোনো যোগাযোগ ছিলো না। প্রবাসী বাংলাদেশি তারভীর ভুুইয়া বাবু জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা মরদেহ দেশে নিতে নারাজ;Read More
বগুড়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ধনাঢ্য ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলায় ভাতিজার নেতৃত্বে একদল সন্ত্রাসী গুলি করে ও কুপিয়ে হত্য করেছে যুক্তরাষ্ট্রপ্রবাসী ধনাঢ্য ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরকারকে (৬৫)। মঙ্গলবার ঈদুল ফিতরের রাতে সদরের মহিষবাথান বন্দরে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় সন্ত্রাসীদের প্রতিহতেরও চেষ্টা চালায় গ্রামবাসী। এসময় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। ঘটনার পর পুলিশ সেখান একটি বিদেশি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নিহত রাজ্জাক সরকার মহিষবাথান গ্রামের বাসিন্দা। তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। তবে বগুড়া শহরে ও গ্রামের বাড়িতে তার ব্যবসাপ্রতিষ্ঠান এবংRead More
দুই বছর পর কুয়েতে প্রবাসী বাঙালিদের ঈদ উদযাপন
নিউজ ডেস্ক: টানা দুই বছর পর স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করল কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় সোমবার (৩ মে) ভোর ৫টা ২১ মিনিটে বাঙালি অধ্যুষিত অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় মসজিদে, খেলার মাঠে, উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয় দেশটির সরকার। ধর্ম মন্ত্রণালয়ের অনুমতিতে কুয়েতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে প্রায় ২০টির বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিদেশের মাটিতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এদিকে সকাল ১০টার দিকে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান তার বাস ভবনে প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।Read More
ট্রেন থামিয়ে মদ খেতে বাজারে গেলেন চালক!
আন্তর্জাতিক ডেস্ক: চালক এক ঘণ্টার জন্য থামিয়ে রেখেছিলেন যাত্রীবাহী একটি ট্রেন। জানা গেল, তিনি ট্রেন থামিয়ে বাজারে মদ খেয়ে ঝামেলায় জড়িয়েছিলেন। এ ঘটনা ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর রেল স্টেশনে। সাধারণত ওই ট্রেন হাসানপুর স্টেশনে দুই মিনিটের জন্য থামে। গেল ২ মে সন্ধ্যায় দাঁড়িয়েছিল এক ঘণ্টা। যাত্রীদের প্রতিবাদের পরই চালকের নেশাগ্রস্ত থাকার কথা জানতে পারেন রেলের কর্মকর্তারা। যাত্রীবাহী ওই ট্রেন বিকেল ৪টা ৫ মিনিটে সমস্তিপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে হাসানপুরে পৌঁছায়। ট্রেনের শেষ গন্তব্য ছিল সহরসা। এ স্টেশনে সাধারণত রাত সাড়ে ৮টার মধ্যেRead More
রমজানের পর আমাদের করণীয়
মো. আবদুল মজিদ মোল্লা, অতিথি লেখক: আসি আসি করে— রমজান এসে আবার চলে গেল। রমজানের সঙ্গে সাহরি, ইফতার ও আমল-আজকারের আনন্দও বিদায় নিল। রমজান বিদায় নেওয়ার পর সংযম ও সাধনার জীবন পরিহার করছে বহু মানুষ। সেই আগের মতো স্বেচ্ছাচারী জীবনযাপন শুরু করেছে। অথচ রমজানের দাবি হলো—পাপমুক্ত যে জীবনের অনুশীলন মুমিন রমজানে করেছিল, তা রমজানের পরেও অব্যাহত থাকবে এবং আল্লাহমুখী, ইবাদতমুখর যে সময় সে কাটিয়েছিল, তাতে কোনো ছেদ আসবে না। কেননা পবিত্র কোরআনের নির্দেশ হলো, ‘তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত।’ (সুরা হিজর, আয়াত : ৯৯) দৃঢ়তার পরRead More
সিলেটে পর্যটকদের পদচারণায় মুখর ‘পর্যটন কেন্দ্রগুলো’
নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে পর্যটকের ভারে মুখর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের অধর্শত পর্যটন কেন্দ্রে। বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তি পোহাতে হলেও ভুলে যাচ্ছেন প্রকৃতির কোলে গিয়ে। মঙ্গলবার ঈদের দিন সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। বিকেলের দিকে বৃষ্টি থামতেই ঘর থেকে বেরিয়ে পড়েন পর্যটকরা। মহামারি করোনার জন্য গত দুই বছরে চারটি ঈদে ছিলো সরকারি নিষেধাজ্ঞা। ফলে ইচ্ছে থাকলেও অনেকেই বেড়াতে বের হননি। তবে দু’বছর পর কোনো ধরণের নিষেধাজ্ঞা বা নিয়ম-নীতি না থাকায় এবারের পবিত্র ঈদুল ফিতরের দিন বৃষ্টি উপেক্ষা করে বিকাল থেকে সিলেটের লাক্কাতুড়া ওRead More
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকরে গেজেট প্রকাশ
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় দেশব্যাপী ঘোষিত ন্যূনতম মাসিক মজুরি ১৫০০ রিঙ্গিত কার্যকরের গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল পহেলা মে থেকে নতুন হারে মজুরি পাবেন প্রবাসী কর্মীরা। ন্যূনতম মজুরির আদেশ ফেডারেল গভর্নমেন্ট গেজেটে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অ্যাটর্নি-জেনারেল চেম্বার্সের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অনুচ্ছেদ ৪ (১) এর অধীন গেজেট অনুসারে, একজন কর্মচারী যাকে মৌলিক মজুরি দেওয়া হয় না তবে পিস রেট, টনেজ, টাস্ক, ট্রিপ বা কমিশনের ভিত্তিতে দেওয়া হয়, ১ মে, ২০২২ থেকে কর্মচারীকে প্রদেয় মাসিক মজুরি হার ১ হাজার ৫০০ রিঙ্গিতের কম হবে না। ছয়টি কার্যদিবসের জন্য, কর্মচারীকেRead More
ঈদের নামাজ আদায়ের সওয়াব
ধর্ম ডেস্ক: ঈদ মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের উৎসব। ঈদ উপলক্ষে সারা বিশ্বের খুশি ও আনন্দের আবির ছড়িয়ে পড়ে। ঈদের দিন বিশেষ নামাজ পড়া হয়। এটা ইসলামের নিয়ম ও বিধান। এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে বিপুল সওয়াবে ভূষিত করেন। বলার অপেক্ষা রাখে না, যে ব্যক্তিই আল্লাহ্র প্রতি ঈমান আনবে ও নেক আমল করবে আল্লাহ্ তাদের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে অফুরন্ত সওয়াব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ্ তাআলা বলেন, ‘মুমিন হয়ে নর ও নারী যে কেউ সৎ কাজ করবে, অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব। আর অবশ্যই আমরা তাদেরকে তারা যে আমলRead More
‘বিশেষক্ষেত্রে’ জাতীয়তার প্রমাণ ছাড়াই মিলবে জার্মানির নাগরিকত্ব
নিউজ ডেস্ক: বিশেষক্ষেত্রে জাতীয়তা প্রমাণের আনুষ্ঠানিক কাগজপত্র না থাকলেও বিদেশিরা জার্মানিতে নাগরিকত্ব পেতে পারেন। তবে জার্মানিতে নাগরিকত্ব পেতে হলে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই তার জাতীয়তা ও পরিচয়পত্রের গ্রহণযোগ্য কাগজপত্র দাখিল করতে হবে বলে জানিয়েছেন দেশটির মাইনৎস শহরের একটি প্রশাসনিক আদালত। জানা গেছে, জার্মানিতে নাগরিকত্ব পেতে হলে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই তার জাতীয়তা ও পরিচয়পত্রের গ্রহণযোগ্য কাগজপত্র দাখিল করতে হবে। অর্থাৎ জার্মান নাগরিকত্ব পাওয়ার আগে আবেদনকারী ব্যক্তি কোন দেশের নাগরিক তার বিস্তারিত কর্তৃপক্ষকে গ্রহণযোগ্য দলিলাদি দাখিলের মাধ্যমে প্রমাণ করতে হবে। সোমালিয়া থেকে আসা এক অভিবাসনপ্রত্যাশী এক দশকেরও বেশি সময় ধরে জার্মানিতে বাস করছিলেন।Read More
মসজিদ কমিটিতে পদ না পেয়ে খতিব ও সাংবাদিককে মারধর
নিউজ ডেস্ক: টেকনাফে মসজিদ কমিটিতে পদ না পেয়ে খতিবকে মারধর করার ঘটনা ঘটেছে। এ সময় মারধরের ভিডিওধারণ করায় সাইদুল ফরহাদ নামে এক সাংবাদিককেও মারধর করেছে। গতকাল সোমবার (২ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আল মাদরাসাতুল মুহিউচ্ছুন্নাহ মসজিদে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মসজিদের খতিব ওই মাদরাসার পরিচালকেরও দায়িত্ব পালন করছেন। মারধরের শিকার খতিব জসিম উদ্দিন জানান, স্থানীয় আবু তৈয়ব নামে এক ব্যক্তি প্রতিদিন মসজিদের এসে তাকে হেয় করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কিন্তু তিনি মসজিদ কমিটির কেউ নয়। তিনি আরও বলেন, রোজায় তারাবির নামাজ পড়ানোর জন্য মসজিদেRead More


