editor
হবিগঞ্জে ছেলের হাতে বাবা খুন
নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে ঋণের টাকা নিয়ে দ্বন্ধে ছেলের ছুরিকাঘাতে বাবা আজদু মিয়া (৪৫) খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আজদু মিয়া হুরগাঁও গ্রামের রশিদ মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। জানা যায়, আজদু মিয়া ঋণগ্রস্থ হওয়ায় দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। গতকাল তিনি বাড়িতে আসার পর ছেলে মাসুম মিয়ার সাথে ঋণের টাকা নিয়ে দ্বন্ধ শুরু হয়। একপর্যায়ে মাসুম মিয়া উত্তেজিত হয়ে তার বাবাকে ছুরিকাঘাতRead More
আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ
বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ শনিবার এ পদের জন্য তাকে নির্বাচিত করেন দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। এর মধ্য দিয়ে আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে শুক্রবার সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের মৃত্যু হলে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, ফেডারেল সুপ্রিম কাউন্সিল শনিবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে। এই কাউন্সিলের সদস্য আমিরাতের সকল অঞ্চলের শাসকরা। প্রেসিডেন্ট নির্বাচন করায় অন্যদের ধন্যবাদ দিয়েছেন মোহাম্মদ বিন জায়েদ। তিনি তার উপরে আরোপিত এ দায়িত্বকেRead More
পি কে হালদার ভারতে গ্রেপ্তার
বিদেশবার্তা২৪ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমানো এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, শনিবার (১৪ মে) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগীদের সন্ধানে ভারতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে ভারতে এ অভিযান চালানো হয়। শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত ৯টি স্থানে একযোগে অভিযান চালায় ইডি। তারা পিকেRead More
প্রবাসীদের জোরপূর্বক শ্রম ঠেকাবে মালয়েশিয়া, সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক: জোরপূর্বক শ্রমের সমস্যা মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করবে মালয়েশিয়া। এ লক্ষ্যে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। মূলত প্রবাসীদের জোরপূর্বক শ্রমে বাধ্যকরা ঠেকাতে দুই দেশ এক সঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্র তার শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের মাধ্যমে (ইউএস সিবিপি) এ সমস্যা মোকাবিলায় মালয়েশিয়া সরকারের সাথে কাজ করতে সম্মত হয়েছে। শুক্রবার ( ১৩ মে ) ওয়াশিংটনে সফররত মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, কমিটি তথ্য আদান-প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ রাখবে। যার মধ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। যা জোরপূর্বক শ্রম রোধে দেশেরRead More
গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৭
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। এছাড়াও আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা যায়। শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আমরা এ পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করেছি। গাড়ির নিচে আরও একজনের লাশ থাকতে পারে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ৩০ জনের মতো আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ সংখ্যা আরওRead More
প্রবাসী আয়ে বিশ্বে ৭ম বাংলাদেশ, এশিয়ায় তৃতীয়: বিশ্বব্যাংক
নিউজ ডেস্ক: গেল বছর ২০২১ সালে প্রবাসী আয়ে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে সপ্তম অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। গত মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘অভিবাসন ও উন্নয়ন’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ ছয়ে থাকা দেশগুলো হলো-ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন, মিশর ও পাকিস্তান। তবে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই অবস্থান বাংলাদেশের। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বাংলাদেশে প্রবাসী আয়ে মাত্র ২ দশমিক ২ শতাংশ (২২ বিলিয়ন ডলার) প্রবৃদ্ধি হয়েছে। মূলত সরকারি প্রণোদনা এবং দেশে পরিবারের কাছে অর্থ পাঠানোর কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। এRead More
ডা. মুরাদের মাথার ওপর ভেঙে পড়ল সিলিং ফ্যান
নিউজ ডেস্ক: শনির দশা যেন কাটছেই না সমালোচনার মুখে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের। এবার ঘটল আরেক বিপত্তি। মাথার ওপর সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত হয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডান দিকে কেটে গেছে।Read More
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীনকে লন্ডনে নাগরিক সংবর্ধনা
নিউজ ডেস্ক: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মৌলভীবাজারের আলোকিত সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ শাহীন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক মযদায়) মনোনিত করায় প্রবাসী মৌলভীবাজারবাসী ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী নাগরিকবৃন্দের পক্ষ থেকে লন্ডন শহরে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা সভা হলেও এক সময় বিশাল সমাবেশে রুপ নেয়। সভা শুরুর আগেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বিশাল হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেকে ফিরে যেতে দেখা গেছে। লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতিRead More
বরকত লাভের সহজ আমল
মুফতি মুহাম্মদ মর্তুজা, অতিথি লেখক: জীবন কল্যাণময় ও বরকতময় হোক— এটা প্রতিটি সচেতন মানুষের কামনা থাকে। জীবনে বরকত লাভে ও কল্যাণ অর্জনে কিছু আমল করতে হয়। এতে ব্যক্তিজীবনের প্রতিটি স্তরে বরকতের ফল্গুধারা বয়ে যায়। মানুষ নিজের জীবনে কল্যাণ বা করকতের জন্য মেধা, শ্রম, সম্পদ সব কিছুই ব্যয় করে দেয়। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন তারাই পায়, মহান আল্লাহ যাদের দান করেন। এখানে এমন কিছু বিষয় তুলে ধরা হলো, যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় করে— ঈমান আনা ও বিশ্বাস করা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরRead More
টাওয়ার হ্যামলেটসের স্পিকার আহবাব হোসেনকে সংবর্ধনা
নিউজ ডেস্ক: লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন বলেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাথে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের একটা গভীর সম্পর্ক আছে। এই সম্পর্ক হচ্ছে আদর্শ ও নৈতিকতার। এটি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এজন্য লিখিত কোনো দলিলের প্রয়োজন নেই, এ সম্পর্ক আত্মার। এর মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী বাঙালি ও সিলেট তথা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সিলেট জেলা প্রেসক্লাব কর্তৃক তাকে দেওয়া সংবর্ধনার জবাবে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার এসব কথা বলেন। মোহাম্মদ আহবাব হোসেন আরও বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের এই আয়োজন আমার জীবনেRead More


