Main Menu

editor

 

খলিফা জায়েদের প্রতি ড. মোমেনের শ্রদ্ধা

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (১৫ মে) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানান। একইসাথে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীRead More


৬০ বছরে দ্বিতীয় বিয়ের পিড়িতে বসছেন হবিগঞ্জের সাবেক এমপি

নিউজ ডেস্ক: বাহুবল নির্বাচনী এলাকার এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেছেন। স্থানীয় আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে রবিবার (১৫ মে) বিকেলে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। নববধূ তানিয়া আক্তার (২২) নবীগঞ্জ সাতাইহাল মুকাম পাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে। স্থানীয় একটি কলেজে পড়াশুনা করেন। ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ওই আসন থেকে এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে কলেজ ছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘ দিনের পরিচয়ের সুবাদে তাদের মধ্যে সৃষ্টি হয় সখ্যতা। এ বিষয়েRead More


‘অপহৃত’ বোনকে ‘উদ্ধারে’ গিয়ে ভাই রক্তাক্ত!

স্টাফ রিপোর্ট: ‘অপহৃত’ স্কুলছাত্রী বোনকে ‘উদ্ধার’ করতে গিয়ে আপন ভাই রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধায় ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামে ঘটে। আহত আলীমরাজ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন বাবন গাঁও গ্রামের রইবুদ্দিনের ছেলে। জানা জায়, স্কুলে যাওয়ার পর বাড়ি না ফেরায় বোনের সন্ধান চেয়ে গেল ১০ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ থানায় জিডি করে স্কুলপড়ুয়া মেয়ের ভাই আলীমরাজ। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি মেয়েটির। এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর গত শনিবার পার্শ্ববর্তী দোয়ারাবাজারের এক সিএনজি অটোরিকশাচালক কর্তৃকRead More


সিলেটের তিন নদীর পানি বিপৎসীমার উপরে: চরম দুর্ভোগ

নিউজ ডেস্ক: সিলেটের প্রধান দুই নদীসহ তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরিবর্তী অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার মানুষ। নদীগুলোর পানিসীমার সর্বশেষ তথ্য আজ সোমবার সকালে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তারা জানায়, সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি তিনটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। কয়েকটি পয়েন্টে গতকালের চেয়ে আজ পানি বেড়েছে। পাউবো জানায়, আজ সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১.২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টার চেয়ে আজ সকালে এ পয়েন্টে পানি বেড়েছে ০.৩ সেন্টিমিটার।Read More


গলাকাটা তরমুজ ফেলা হচ্ছে নদীতে

নিউজ ডেস্ক: সিলেটে ক্রেতাহীন থাকায় তরমুজের দাম নেমেছে তলানিতে। দোকানে পচে নষ্ট হওয়া তরমুজ ফেলা হচ্ছে নদীতে। শনিবার এমন দৃশ্য দেখা গেছে সিলেট নগরীর সবচেয়ে বৃহৎ ফলের আড়ত কদমতলীতে। আড়তগুলোতে নষ্ট হতে চলেছে অন্তত কোটি টাকার তরমুজ। তাই ব্যবসায়ীদের মধ্যে তরমুজ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। অথচ মাস খানেক আগেও বেশি দামে তরমুজ বিক্রির কারণে জরিমানা গুনতে হয়েছে এসব ব্যবসায়ীদের। এরপরও তরমুজের গলাকাটা দাম রাখেন তারা। অনেকের সাধ্যের মধ্যে না থাকায় কেনাতো দূরে থাক, তরমুজের কাছেও যেতে পারেননি। সেই তরমুজ এখন সিলেটের ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, গেলো রমজানেRead More


সিনেমা হলে মিললো সয়াবিন তেল

নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি ডিলারের গোডাউন থেকে ১ হাজার ৭৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে তেল মজুত করায় ওই ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত তেল ১৬০ টাকা দামে জনসাধারনের কাছে বিক্রি করা হয়। গতকাল শনিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন পৌর ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা সড়কের সাবেক চিত্রমনি সিনেমান হলের একটি গোডাউন থেকে তেলগুলো জব্দ করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ভোলার জাতীয়Read More


দিল্লির তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পশ্চিমে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ইতোমধ্যে কমলা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দিল্লির তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার দিল্লির নজফগড়ের তাপমাত্রা উঠেছিল ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস। আপাতত পরিস্থিতি পরিবর্তনের আভাসও নেই। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে থাকবে। এই পরিস্থিতিতে মানুষকে ঘরের বাইরে বের হওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। এপ্রিলেও একইরকম গরমে পুড়েছে দিল্লি। এপ্রিলের গরমের মতো গরম দিল্লিতে সবশেষ দেখা গিয়েছিল ১৯৫১ সালে। এবারের এপ্রিলে বৃষ্টি হয়েছে মাত্র ০.‌৩ মিলিমিটার। মার্চে অবশ্য স্বাভাবিক বৃষ্টি পেয়েছিল দিল্লি। মূলতRead More


যেসব আয়াত শুনলে সিজদা দিতে হয়

ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনে কারিমে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলোর তেলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয়। এই সিজদাকে সিজদায়ে তেলাওয়াত বলা হয়। ♦ তেলাওয়াত শব্দ করে বা নিঃশব্দে যেভাবেই করা হোক না কেন— সিজদা করতেই হবে। তবে একই আয়াত বারবার পড়লে, তেলাওয়াত শেষে— একবার সিজদা করলে‌ যথেষ্ট হবে। ♦ এই সিজদা ওয়াজিব, না করলে গুনাহ হবে। তেলাওয়াতে সিজদার পদ্ধতি হলো- হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে এবং ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়ে আল্লাহু আকবার বলেRead More


কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফর বাতিল করল ইউজিসি

বিদেশবার্তা২৪ ডেস্ক: বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করেছে সরকার। এরই আলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফর স্থগিত করা হয়েছে। ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত সরকারি অর্থে ইউজিসির ১২ সদস্যের একটি দলের সফর করার কথা ছিল। শনিবার (১৪ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইউজিসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক দিল আফরোজা বেগম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইউজিসি’র ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসি সূত্রে জানা গেছে, ইউজিসির দুইRead More


ইবিতে ৫০ টাকায় কম্পিউটার বিক্রি!

নিউজ ডেস্ক: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্ধশত অব্যবহৃত পুরাতন কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টারসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির অভিযোগ উঠেছে। এসব কম্পিউটার ৫০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্টোর রুম পরিষ্কারের কথা বলে এস্টেট অফিস প্রধান (ভারপ্রাপ্ত) টিপু সুলতান ও তার সহযোগী উকিল উদ্দীন ও সাবু পুরাতন জিনিসপত্র বিক্রি করেন। বিক্রি করা জিনিসের মধ্যে রয়েছে কম্পিউটার, মনিটর, লোহার পাইপ, জানালার গ্রিল, ফটোকপি মেশিন, প্রিন্টার ও অন্যান্য কাগজপত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসব জিনিসপত্র বিক্রি করা হয়। প্রতিটি কম্পিউটার ৫০ টাকাRead More