Main Menu

editor

 

মিশরে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব কবরস্থানে প্রথম দাফন

বিদেশবার্তা২৪ ডেস্ক: মিশরে বাংলাদেশ দূতাবাস ও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির সহযোগিতায় কেনা কবরে প্রথম বাংলাদেশির মরদেহ দাফন করা হয়েছে। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মিশরে বেশ কিছু বাংলাদেশি বসবাস করছে। স্বাভাবিকভাবেই, দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যেও কেউ কেউ রোগে-ভুগে মৃত্যুবরণ করেন। প্রবাসীদের মধ্যে যারা মিশরে মৃত্যুবরণ করেন তাদের স্থানীয়ভাবে দাফনের কোনো ব্যবস্থা এতদিন ছিল না। ফলে বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটিকে নানা ধরনের সমস্যায় পড়তে হতো। বেশি টাকা জোগাড় করে তাদের মরদেহ স্বদেশে পাঠানো হতো। কিন্তু টাকার সংকুলান না হলে কিংবা স্থানীয়ভাবে দাফনে সমস্যা হলে নানা জটিলতার সৃষ্টি হতো। এর আগে দুই বাংলাদেশিরRead More


হাল্ট প্রাইজের রিজিওনাল সামিটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিম ‘ফিনিক্স’

নিউজ ডেস্ক: ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে খ্যাত হাল্ট প্রাইজের রিজিওনাল সামিটে জায়গা করে নিয়েছে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিম ‘ফিনিক্স’। এই টিম পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য রিজিওনাল সামিটে অংশ নেবে। তবে সামগ্রিক পরিস্থিতির কারণে এবার অনলাইনেই হবে এই সামিট। মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিম ‘ফিনিক্স’ এর সদস্যরা হলেন- ইইই বিভাগের জি.এম সিফাত ইকবাল, আবির রহমান এবং ব্যবসা প্রশাসন বিভাগের রাভিনা বেগম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা হচ্ছে ‘হাল্ট প্রাইজ’। জাতিসংঘ ও হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এর যৌথ আয়োজক। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতাকেRead More


সিলেটে বন্যার্তদের জন্য প্রস্তুত ২৭৪ আশ্রয়কেন্দ্র

স্টাফ রিপোর্ট: বন্যা কবলিত সিলেট জেলায় বন্যার্তদের জন্য ২৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য প্রায় দেড়শ’ টন চাল বরাদ্দ করা হয়েছে। সাথে শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে। বুধবার বেলা পৌনে ১২টায় সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সিলেট জেলা ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম। সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গেল কয়েকদিন ধরে সিলেটে অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে বন্যা দেখা দিয়েছে। সিলেট সদর, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় লাখো মানুষ এখন পানিবন্দি। চরম দুর্ভোগের মধ্যে এখন দিন পার করছেন এসব মানুষ।Read More


সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য্য করেন আদালত। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে বিচারিক আদালতের দেওয়া জামিনের বিরুদ্ধে রিভিশন চেয়ে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।  Read More


সিলেটে বন্যার্তদের পাশে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: সিলেটে অকাল বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে আজ বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন। তাঁর সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ছুটে যান বন্যা কবলিত সিলেট নগরীর চালিবন্দর এলাকায়। সেখানের আশ্রয়কেন্দ্রে তিনি বন্যার্তদের মাঝে শুকনো ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। আজ দিনভর পররাষ্ট্রমন্ত্রী বন্যার পানিতে প্লাবিত সিলেট মহানগরী ও সদরRead More


‘মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এক সর্বোত্তম মাধ্যম সালাম’

বিদেশবার্তা২৪ ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল ইন্টারন্যাশনাল বিডিনিউজ ডটনেট সম্পাদক আব্দুল হালিম বলেছেন, মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এক উত্তম উপায় পরস্পর সালাম আদান-প্রদান। এর মাধ্যমে যেমন পরস্পর পরস্পরের জন্য দোয়া করেন তেমনি প্রীতিময় সুন্দর সুসম্পর্ক ও মনের মিল তৈরি হয়। সালাম আদান-প্রদানকে বলা হয় মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এক সর্বোত্তম মাধ্যম। তাই সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাপক হারে সালামের প্রচলন করা আমাদের দায়িত্ব। তিনি গতকাল সৌদি আরবের জিদ্দায় পর্তুগাল প্রবাসী রাজু এহসানের বিবাহোত্তর আড্ডা ও দোয়া অনুষ্টানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা ফারুক আহমদের পরিচালনায় শুরুতে কোরআনRead More


খলিফা জায়েদের প্রতি ড. মোমেনের শ্রদ্ধা

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (১৫ মে) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানান। একইসাথে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীRead More


৬০ বছরে দ্বিতীয় বিয়ের পিড়িতে বসছেন হবিগঞ্জের সাবেক এমপি

নিউজ ডেস্ক: বাহুবল নির্বাচনী এলাকার এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেছেন। স্থানীয় আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে রবিবার (১৫ মে) বিকেলে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। নববধূ তানিয়া আক্তার (২২) নবীগঞ্জ সাতাইহাল মুকাম পাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে। স্থানীয় একটি কলেজে পড়াশুনা করেন। ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ওই আসন থেকে এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে কলেজ ছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘ দিনের পরিচয়ের সুবাদে তাদের মধ্যে সৃষ্টি হয় সখ্যতা। এ বিষয়েRead More


‘অপহৃত’ বোনকে ‘উদ্ধারে’ গিয়ে ভাই রক্তাক্ত!

স্টাফ রিপোর্ট: ‘অপহৃত’ স্কুলছাত্রী বোনকে ‘উদ্ধার’ করতে গিয়ে আপন ভাই রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধায় ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামে ঘটে। আহত আলীমরাজ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন বাবন গাঁও গ্রামের রইবুদ্দিনের ছেলে। জানা জায়, স্কুলে যাওয়ার পর বাড়ি না ফেরায় বোনের সন্ধান চেয়ে গেল ১০ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ থানায় জিডি করে স্কুলপড়ুয়া মেয়ের ভাই আলীমরাজ। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি মেয়েটির। এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর গত শনিবার পার্শ্ববর্তী দোয়ারাবাজারের এক সিএনজি অটোরিকশাচালক কর্তৃকRead More


সিলেটের তিন নদীর পানি বিপৎসীমার উপরে: চরম দুর্ভোগ

নিউজ ডেস্ক: সিলেটের প্রধান দুই নদীসহ তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরিবর্তী অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার মানুষ। নদীগুলোর পানিসীমার সর্বশেষ তথ্য আজ সোমবার সকালে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তারা জানায়, সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি তিনটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। কয়েকটি পয়েন্টে গতকালের চেয়ে আজ পানি বেড়েছে। পাউবো জানায়, আজ সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১.২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টার চেয়ে আজ সকালে এ পয়েন্টে পানি বেড়েছে ০.৩ সেন্টিমিটার।Read More