editor
সিলেটে বন্যার উন্নতি, সুনামগঞ্জে অবনতি! নতুন নতুন এলাকা প্লাবিত
নিউজ ডেস্ক: সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস মিললেও সুনামগঞ্জের জন্য কোনো সুখবর নেই। এ জেলায় বন্যা পরিস্থিরি আরো অবনিত হওয়ার শঙ্কা রয়েছে। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আভাস দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, শনিবার দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গRead More
গভীর রাতে বিশুদ্ধ পানি নিয়ে দূর্গতদের পাশে অধ্যাপক মোঃ জাকির
স্টাফ রিপোর্ট: একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সকাল থেকে রাত পর্যন্ত বন্যাকবলিত নগরীর কাছে ছুঁটে যাচ্ছেন। অসহায় মানুষদের খবরাখবর নিচ্ছেন । সম্ভব সবধরণের সহায়তা করছেন। সারা দিনের কর্মব্যস্ত এই মানুটি রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না। বিবেকের তাড়নায় ঘুম ছেড়ে তিনি গভরি রাতে দূর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। শুক্রবার (২০মে) গভীর রাতে ২৩ নং ওয়ার্ডের মাছিমপুর প্রাথমিক স্কুল আশ্রয় কেন্দ্রে রেড ক্রিসেন্টের সহায়তায় বিশুদ্ধ খাবার পানি নিয়ে তিনি ছুঁটে যান। আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি আশ্রিত অসহায় মানুষদের সাথে কথা বলেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহRead More
বাংলাদেশি তারিকুল পেলেন মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) এর ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল ওয়াহাব মোহাম্মদের হাত থেকে স্বীকৃতি সনদ ও অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রফের ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি পেয়েছেন অধ্যাপক তারিকুল ইসলাম। বুধবার (১৮ মে) ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) এর ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল ওয়াহাব মোহাম্মদের হাত থেকে স্বীকৃতি সনদ ও অ্যাওয়ার্ড গ্রহণ করেন তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- রিসার্চ ম্যানেজমেন্ট সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. ইসমানিজান ইসমাইল। তারিকুল ইসলাম বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি গবেষকরা সুনামের সঙ্গে কাজ করছেন। এতে ইউকেএম ও মালয়েশিয়াতেও এরRead More
বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় কাতার
নিউজ ডেস্ক: চলতি বছর কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের কাজের জন্য বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এছাড়া দেশটি নিরাপত্তা, হসপিটালিটি ও ট্রান্সপোর্ট খাতেও কর্মী নিতে চায়। বুধবার (১৮ মে) কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি বৈঠক করেন। বৈঠকে ইমরান আহমদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নেওয়ার বিষয়ে অনুরোধ জানালে কর্মী নিয়োগের ব্যাপারে আশ্বাস দেন কাতারের শ্রমমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৈঠকে কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপে বাংলাদেশRead More
ঢাকায় ফলের জুস খেয়ে সব খোয়ালেন প্রবাসী
নিউজ ডেস্ক: তিন বছর পর সৌদি আরব থেকে ঢাকায় নেমেই বাসের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম সুমন হোসেন (৩৫)। দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ও জিনিসপত্র হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ মে) দুপুরে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জিয়া জানান, খবর পেয়ে বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তিনি কিছুই বলতে পারছিলেন না। পরে তাকে হাসপাতালে নিয়ে পাকস্থলিRead More
সিলেটে তেলের পর এবার গ্যাসে তেলেসমাতি
নিউজ ডেস্ক: সয়াবিন তেল নিয়ে গত বেশ কিছুদিন ধরে সিলেটে চলছে তেলেসমাতি কাণ্ড। দাম বাড়ায় হাজার হাজার টন সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করে বাড়িতে দামে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন অসাধু ব্যবসায়ীরা। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তৎপর থাকায় একটু বেকায়দায় পড়ে যান সিলেটের অবৈধ মুনাফাখোর ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গুদামজাত করা হাজার হাজার টন সয়াবিন তেল উদ্ধারের পাশাপাশি মজুদকারীদের অর্থদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার। সেই সয়াবিন তেলের তেলেসমাতি কাণ্ডের রেশ শেষ হতে না হতেই এবার এলপিজি (সিলিন্ডার গ্যাস)-এর দাম নিয়ে সিলেটে শুরু হয়েছে কারসাজি। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতিরRead More
সিলেট ভয়াবহ বন্যা : সিসিক কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
স্টাফ রিপোর্ট: সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নগরীর নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে। এ অবস্থায় জরুরি সভা ডেকেছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৩টার দিকে সিসিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনে সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট ফিরেই মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, পানিবন্দী মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে সিসিক বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নগরভবনে জরুরি সভা আহবান করেছে। পরবর্তি ঘোষণার আগ পর্যন্ত বন্যা পরিস্থিতির কারণে সিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সব ধরণের ছুটি বাতিলRead More
মালদ্বীপে প্রবাসী ব্যবসায়ীদের সাথে হাইকমিশনারের মতবিনিময় সভা
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বাণিজ্য বৃদ্ধির জন্য করণীয় নির্ধারণে লক্ষে গতকাল মঙ্গলবার (১৭ মে) দূতাবাসের হলরোমে প্রবাসী ব্যবসায়ীদের সাথে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য পরিবহনে উভয় দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু, আকাশপথে পণ্য পরিবহনে পরিবহন ব্যয় হ্রাস করণ সহ সময় সাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় প্রবাসী ব্যবসায়ী সিআইপি ও গ্লোবাল রিচ প্রা: লি: এর চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা, শিক্ষা অনুরাগী ও ব্যবসায়ী মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের কর্ণধার আহমেদRead More
রোমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন রাষ্ট্রদূত
বিদেশবার্তা২৪ ডেস্ক: রোমের তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের (University of Tor Vergata) ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। মঙ্গলবার ( ১৭ মে) আয়োজিত এক সভায় রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমানের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। রোমের University of Tor Vergata এর Global Conversation শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত “Bangladesh & Bangabandhu in the Evolving Geopolitical Context of South Asia andRead More
দুই বছর পর খুলল স্পেন-মরক্কোর সীমান্ত, অভিবাসীদের উচ্ছ্বাস
নিউজ ডেস্ক: কোভিড -১৯ মহামারি ও অভিবাসন সংকটের কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর উন্মুক্ত করা হয়েছে মরক্কো-স্পেন সীমান্ত। সোমবার (১৬ মে) স্থানীয় সময় রাত আটটার পরপরই মরক্কো ও স্পেন ভূখণ্ডকে পৃথককারী ছিটমহল সেউটা এবং মেলিলার সীমান্ত গেট খুলে দেওয়া হয়। সেউটা এবং মেলিলা আফ্রিকা মহাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমানা। অভিবাসন সংকট নিয়ে দেশদুটির মধ্যে কূটনৈতিক উত্তজনার ফলে বন্ধ ছিল সীমান্ত। খবর এএফপির। এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, সীমান্ত খোলার পর উভয় দিক থেকে অপেক্ষারত কয়েক ডজন গাড়ি এবং পথচারী ছুটে এসেছিলেন। স্প্যানিশ ছিটমহল সেউটার কাছেRead More


