editor
সিলেটে মিল ও আড়তে পচলো কোটি কোটি টাকার ধান-চাল
স্টাফ রিপোর্ট: সিলেটে এক সপ্তাহ দাপট দেখিয়ে বন্যার পানি কমতে শুরু করলেও ব্যাপক লোকসানে ফেলে দিয়েছে অনেককে। এর মধ্যে ধান-চালের ব্যবসায়ীরা পড়েছেন অপূরণীয় ক্ষতিতে। সিলেট নগরের সুরমা নদী তীরবর্তী ধান-চালের মিল ও আড়তে গুদামজাত করে রাখা কোটি টাকার ধান-চাল নষ্ট করেছে বন্যার পানি। সুরমার উত্তরপাড়ের নগরীর কাজিরবাজার ধান-চালের মিল ও আড়তে গিয়ে জানা যায়, গুদামগুলোর কোনো কোনোটায় ছিলো কোমর পানি। গুদামে রাখা সারি সারি ধান-চালের বস্তা ভিজে নষ্ট হয়েছে বন্যার পানিতে। গত বৃহস্পতিবার থেকে বন্যার পানি কমতে শুরু করায় শনিবার (২১ মে) থেকে গুদামগুলো খুলতে শুরু করেন ব্যবসায়ীর। গুদামগুলো থেকেRead More
ঘরে বসে পাওয়া যাবে ভুমি সেবা: বিভাগীয় কমিশনার
নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন বলেছেন, এখন থেকে ভূমি উন্নয়ন কর, নামজারী, পরচা, মৌজার নকশা ইত্যাদির জন্য আর তহশিল অফিসে যেতে হবে না ঘরে বসেই অনলাইনে সব সেবা পাওয়া যাবে। রবিবার (২২ মে) ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের মিলনায়তনে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। ড. মোশারফ আরো বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ‘অনলাইন রেজিস্ট্রেশন’কে ভূমি সেবায় সবারRead More
বন্যার পানি মাড়িয়ে রিকশা চড়ে বরের বাড়ি যাচ্ছেন কনে
ছামির মাহমুদ, অতিথি প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দিয়েছে। সুরমা নদী উপচে সিলেট নগরেও ঢুকছে পানি। নগরের ৬০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অভিজাত এলাকা শাহজালাল উপশহর, গুরুত্বপূর্ণ তালতলা ভিআইপিসড়কসহ বেশিরভাগ রাস্তাঘাটে হাঁটু সমান পানি। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি উঠছে। এ অবস্থায় নগরের প্রায় ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি। তবে বন্যার ভয়াবহ এমন পরিস্থিতিতেও সিলেটে হয়ে গেলো একটি বিয়ে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে সিলেটের শাহজালাল উপশহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। হাঁটু সমান থাকায় রিকশাযোগে কনে আনতে যান বর। তবে বিয়ের স্থান ও বর-কনের নাম জানাRead More
বন্যায় দুর্ভোগে চার লাখের ও বেশি মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট
নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জে সামান্য কমেছে নদ-নদীর পানি। তারপরও দুর্ভোগে আছেন চার লাখের বেশি মানুষ। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র এমনকি খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। এতে খেয়ে না খেয়ে দিন কাটছে অসহায় মানুষদের। শনিবার (২১ মে) সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ১৬ সেন্টিমটার কমে বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও অনেক রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে আছে। খাবার ও বিশুদ্ধ পানি সংকটে আছেন দুর্গতরা। বোরো ধান, বাদামসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছেRead More
আসামি ধরে ফেরার পথে দূর্ঘটনায় এসআই নিহত
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি নিয়ে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সমিরণ চন্দ্র দাস (৪২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন আসামিসহ আট জন। শনিবার (২১ মে) ভোর ৫টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র এলাকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভূইয়া, এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও আজিজ হোসেন। আহত আসামিদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনগর থানার এসআই সমিরণ চন্দ্রসহ ছয় পুলিশ সদস্য রাজনগরের উত্তরভাগ এলাকা থেকে তিন আসামিকে আটকRead More
ছেলেকে বাঁচাতে গিয়ে যেভাবে হারিয়ে গেলেন বাবা
নিউজ ডেস্ক: নৌকায় ধান বোঝাই করে ধান ভাঙাতে ছেলে অনুপ তালুকদারকে (১১) সাথে নিয়ে বাজারে যাচ্ছিলেন কার্তিক রঞ্জন তালুকদার। বাজারে পৌঁছানোর আগেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। কার্তিক তখন তার ছেলে অনুপকে বাঁচাতে তাকে উঁচু করে ধরে রেখে পাড়ের দিকে আসতে আসতে চিৎকার করতে থাকেন। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় লোকজনের নজরে আসলে তারা দ্রুত নৌকা নিয়ে ছুটে যান। তারা ছেলেটিকে উদ্ধার করতে পারলেও বাবা কার্তিক রঞ্জন রঞ্জন তালুকদারকে বাঁচাতে পারেননি। নিখোঁজ হয়ে যান কার্তিক। পরে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ মে) সুনামগঞ্জের দিরাই উপজেলারRead More
সিলেটে বন্যার উন্নতি, সুনামগঞ্জে অবনতি! নতুন নতুন এলাকা প্লাবিত
নিউজ ডেস্ক: সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস মিললেও সুনামগঞ্জের জন্য কোনো সুখবর নেই। এ জেলায় বন্যা পরিস্থিরি আরো অবনিত হওয়ার শঙ্কা রয়েছে। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আভাস দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, শনিবার দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গRead More
গভীর রাতে বিশুদ্ধ পানি নিয়ে দূর্গতদের পাশে অধ্যাপক মোঃ জাকির
স্টাফ রিপোর্ট: একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সকাল থেকে রাত পর্যন্ত বন্যাকবলিত নগরীর কাছে ছুঁটে যাচ্ছেন। অসহায় মানুষদের খবরাখবর নিচ্ছেন । সম্ভব সবধরণের সহায়তা করছেন। সারা দিনের কর্মব্যস্ত এই মানুটি রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না। বিবেকের তাড়নায় ঘুম ছেড়ে তিনি গভরি রাতে দূর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। শুক্রবার (২০মে) গভীর রাতে ২৩ নং ওয়ার্ডের মাছিমপুর প্রাথমিক স্কুল আশ্রয় কেন্দ্রে রেড ক্রিসেন্টের সহায়তায় বিশুদ্ধ খাবার পানি নিয়ে তিনি ছুঁটে যান। আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি আশ্রিত অসহায় মানুষদের সাথে কথা বলেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহRead More
বাংলাদেশি তারিকুল পেলেন মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) এর ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল ওয়াহাব মোহাম্মদের হাত থেকে স্বীকৃতি সনদ ও অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রফের ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি পেয়েছেন অধ্যাপক তারিকুল ইসলাম। বুধবার (১৮ মে) ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) এর ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল ওয়াহাব মোহাম্মদের হাত থেকে স্বীকৃতি সনদ ও অ্যাওয়ার্ড গ্রহণ করেন তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- রিসার্চ ম্যানেজমেন্ট সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. ইসমানিজান ইসমাইল। তারিকুল ইসলাম বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি গবেষকরা সুনামের সঙ্গে কাজ করছেন। এতে ইউকেএম ও মালয়েশিয়াতেও এরRead More
বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় কাতার
নিউজ ডেস্ক: চলতি বছর কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের কাজের জন্য বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এছাড়া দেশটি নিরাপত্তা, হসপিটালিটি ও ট্রান্সপোর্ট খাতেও কর্মী নিতে চায়। বুধবার (১৮ মে) কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি বৈঠক করেন। বৈঠকে ইমরান আহমদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নেওয়ার বিষয়ে অনুরোধ জানালে কর্মী নিয়োগের ব্যাপারে আশ্বাস দেন কাতারের শ্রমমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৈঠকে কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপে বাংলাদেশRead More


