editor
সিলেট ওসমানী হাসপাতালে এম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে এম্বুলেন্স চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিকের বাড়ি মৌলভীবাজারে। ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সমন্বয়ক ডা কায়সার খোকন বলেন, আমাদের এখানে আসার আগেই আব্দুল মালিক মারা যান। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এদিকে, হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, হাসপাতালRead More
জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ
নিউজ ডেস্ক: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেই ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তুলে রীতিমত চালকের আসনে বসিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন দুজনেই। এই দু’জনের জোড়া সেঞ্চুরি এবং রেকর্ড গড়া জুটিতে চড়ে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে ওই ৫ উইকেটেই ২৭৭ রান জড়ো করেছে বাংলাদেশ। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক হাঁকানো লিটন দাস ক্যারিয়ার সেরা ১৩৫ রানে এবং টানা দ্বিতীয় শতক হাঁকানো মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১১৫ রানে। চট্টগ্রামে অনুষ্ঠিতRead More
বিনা অনুমতিতে ওয়াই-ফাই ব্যবহার করা যাবে কি?
ধর্ম ডেস্ক: আমার বন্ধু তার একজন পরিচিতের ওয়াই-ফাই (Wi-Fi)-এর সঙ্গে আমার ফোন যুক্ত করে দিয়েছে। কিন্তু তার পরিচিত মানুষটি এই ব্যাপারে জানে না। এখন আমি কি সেই ওয়াই-ফাই (Wi-Fi) ব্যবহার করতে পারব? সেটা দিয়ে ইসলামিক ভিডিও বা অন্য যেকোনো ধরনের কিছু ডাউনলোড করতে পারব? মানে আমার প্রশ্ন হচ্ছে- এতে কি আমি তার হক নষ্ট করছি? এছাড়াও ওয়াই-ফাই কানেকশন দিয়ে কেউ মন্দ কোনো কাজ করলে— ওই কাজের পাপ কী যার নামে ওয়াই-ফাই লাইন রয়েছে, তার ওপর বর্তাবে? সেও কি গুনাহগার হবে? একটু জানালে ভালো হয়। অনুমতি ছাড়া ওয়াই-ফাই ব্যবহার জায়েজ আছেRead More
১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি
বিদেশবার্তা২৪ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। ওই ১৬টি দেশ হচ্ছে— লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এ তথ্য জানিয়েছেন বলে সৌদি গেজেটের খবরে বলা হয়। জাওয়াজাত জানিয়েছে, যেসব সৌদি নাগরিক অনারব দেশগুলো ভ্রমণ করতে চায় তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসেরRead More
মিলছে না মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা
বিদেশবার্তা২৪ ডেস্ক: মোহাম্মদ নূর উদ্দিন, বুয়েটের সাবেক শিক্ষার্থী। গত দুই বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টার সুফলও মেলে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। কিন্তু ভিসার জন্য আটকে গেছে তার উচ্চ শিক্ষার স্বপ্ন। কারণ, দেশটির দূতাবাস থেকে ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তিনি। নূর উদ্দিন বলেন, বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছি। লক্ষ্য ছিল উচ্চ শিক্ষাটা দেশের বাইরে গিয়ে করব। সেজন্য পড়াশোনা শেষ হলেও চাকরির চেষ্টা করিনি। গত দুই বছরের চেষ্টায় যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেয়েছি। কিন্তু ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। খুব দুশ্চিন্তা হচ্ছে স্কলারশিপটাRead More
সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু, মরদেহ ফেরাতে ছেলের আকুতি
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৫০) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তিনি রাস্তা পার হওয়ার সময় দ্রুত গ্রামী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বলে তার স্বজনদের জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন নিহত আবুল কাশেমের ছেলে মো. সাগর। নিহত আবুল কাশেম ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর গ্রামের ঢলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের রিয়াদে চাকরি করেন। নিহত আবুল কাশেমের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সৌদি আরবে অবস্থানরত সহকর্মীরা তার পরিবারে জানান, আবুল কাশেম সৌদি আরবের রিয়াদের একটিRead More
১৯ দিনে রেমিট্যান্স এল ১৩১ কোটি ডলার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ডলারের বাজারে যখন অস্থির অবস্থা চলছে, তখন স্বস্তির বার্তা দিল রেমিট্যান্স বা প্রবাসী আয়। চলতি মে মাসের প্রথম ১৯ দিনে ১৩১ কোটি ২২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৭ টাকা ৫০ পয়সা ধরে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ৪৮১ কোটি ৫৮ লাখ টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২১০ কোটি ডলার বা ১৮ হাজার কোটি টাকা ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, মে মাসের ১৯ দিনে আসা ১৩১ কোটি ২২ লাখRead More
আফগানিস্তানকে এক কোটি টাকার অনুদান দিচ্ছে বাংলাদেশ
নিউজ ডেস্ক: আফগানিস্তানে তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে দেশটিকে নগদ এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের মানবিক সহায়তা ও সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচএ-এর তহবিলে এ অর্থ দেবে সরকার। রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অর্থ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউ ইয়র্ক, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএনওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এ অর্থ জাতিসংঘ,Read More
গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?
ধর্ম ডেস্ক: গোসল করলে আবার নতুন করে অজু করতে হয়? আমি একজনের কাছে শুনেছি- গোসল করলে আবার নতুন করে অজু করতে হয় না। কিন্তু দীর্ঘদিন ধরে আমার বাবাকে দেখি— গোসলের পর নতুন করে অজু করেন। আমার জানার বিষয় হলো- গোসলের পর নতুন করে ওযু করার ব্যাপারে শরিয়তের বিধান কী? এই প্রশ্নের উত্তর হলো- গোসলের শুরুতে অজু করা সুন্নত। গোসলের মাধ্যমে যেহেতু অজু হয়ে যায় , তাই গোসলের পর ওযু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে ওযু করতে হবে না। উম্মুল মুমিনি আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আছে যে,Read More
সিলেটে ত্রাণ নিয়ে আসার পথে দূর্ঘটনার কবলে গণস্বাস্থ্য কেন্দ্রের গাড়ি
নিউজ ডেস্ক: নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় চালক ও তার সহকারী আহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও তার সহকারী নজরুল ইসলাম। তবে চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। চালকের সহকারী নজরুল ইসলাম বলেন, আমরা সিলেটে বন্যার্তদের জন্য শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে নরসিংদীর মাধবদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এRead More


