Main Menu

editor

 

সিলেটে দুর্গন্ধ দূর করতে পরিচ্ছন্নতা কার্যক্রম ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার

নিউজ ডেস্ক: বন্যার পানি নামার পর সিলেট নগরীর আক্রান্ত এলাকায় দেখা দিয়েছে দুর্গন্ধ। দুর্গন্ধের কারণে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন বাসাবাড়িতে ঠেকা দায় হয়ে দাঁড়িয়েছে। ময়লা-আবর্জনা পচে এই দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে মঙ্গলবার থেকে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। ময়লা আবর্জনা পরিস্কারের পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে এলাকা জীবানু ও দুর্গন্ধমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন করপোরেশনের কর্মীরা। সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা হানিফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে ছিলRead More


হজ ফ্লাইট শুরু ৫ জুন

নিউজ ডেস্ক: হজ পালনে বাংলাদেশের ৫৭ হাজার মুসলমান নাগরিকের সৌদি আরব যাত্রা শুরু হচ্ছে আগামী ৫ জুন। জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে অনুষ্ঠিত হবে হজ। করোনাভাইরাসের কারণে দুই বছর পর এবারে বিদেশিরা হজে যেতে পারছেন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু কথা ছিল ৩১ মে। কিন্তু সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন শুরু হবে হজের ফ্লাইট। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সRead More


সুনামগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি নিম্নআয়ের মানুষের

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার ও শান্তিগঞ্জ উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও কাজে ফিরতে পারছেন না সেখানকার নিম্নআয়ের মানুষ। ঠিকমতো ত্রাণ না পাওয়ায় অনেককে শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে। দোয়ারাবাজারের দক্ষিণ বড়বন এলাকার আলীবুন বেগম বলেন, ‘ঘরে হাঁটু পানি ছিল। এখন কমেছে। ৫ জনের সংসার। ত্রাণ পাচ্ছি না। নিরুপায় হয়ে আছি।’ একই উপজেলার সুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুজনা গ্রামের হোসনা বেগম বলেন, ‘ত্রাণ পাইনি। পানিবন্দি ছিলাম। কেউ খোঁজও নেননি।’ কালিকাপুর গ্রামের সাচনা বেগম বলেন, ‘স্বামী নাই, আয়-উপার্জনের মতো উপযুক্ত সন্তানও নাই। অসহায় অবস্থায় ঘরবন্দি আছি। ত্রাণ পাইনি।’ একইRead More


সিলেটে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক: সিলেটের চৌহাট্টা এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সিলেট বিভাগীয় সভাপতি মঈন উদ্দিন মঞ্জু। তিনি যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান। সোমবার (২৩ মে) বিকেলে চৌহাট্টার সরকারি আলিয়া মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। তখন আলিয়া মাদরাসার ভেতর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সরাসরি সম্প্রচার করছিলেন সাংবাদিক মঞ্জু। তার সরাসরি প্রচারিত ভিডিওতেও দেখা যায় একদল যুবক হাতে লাঠি ও রড নিয়ে আলিয়া মাদরাসার ভেতরে অবস্থান করছিল। এ সময় পাঞ্জাবিRead More


মুখ ঢেকেই ক্যামেরার সামনে আফগান নারী সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের নির্দেশ মোতাবেক মুখ ঢেকেই কাজ শুরু করেছেন আফগানিস্তানের নারী সাংবাদিক ও উপস্থাপকরা। রোববার (২২ মে) মুখ ঢেকে টিভি ক্যামেরার সামনে সংবাদ পাঠ করতে দেখা যায় দেশটির নারী সংবাদ উপস্থাপকদের। গত বুধবার (১৮ মে) নারী সাংবাদিক ও উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছিল দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। শনিবারের মধ্যে (২১ মে) এ সিদ্ধান্ত কার্যকরের কথা থাকলেও বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী সাংবাদিকরা। তারা আশা করেছিলেন, ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখে তালেবান নেতৃত্ব হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কিন্তু তালেবান জানিয়ে দেয়, এই সিদ্ধান্ত চূড়ান্ত। এরপর ব্যর্থ হয়ে মুখ ঢেকেই টিভি ক্যামেরার সামনেRead More


আজ ঢাকায় আসছেন সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী, এমওইউ হবে ২টি

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আজ মঙ্গলবার (২৪ মে) ঢাকায় আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। তার এ সফরে ঢাকা ও বেলগ্রেডের মধ্যে নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবেন সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী। সফরের কর্মসূচী অনুযায়ী, বুধবার (২৫ মে) সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিরRead More


ইমামের তেলাওয়াত অশুদ্ধ হলে আপনার দায়িত্ব কী?

ধর্ম ডেস্ক: কোরআন শুদ্ধ করে পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ শুদ্ধ হওয়ার ভিত্তিই হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। প্রত্যেক নর-নারীর ওপর কোরআন এতটুকু শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। `নামাজের কেরাতে `লাহনি জলি’ বা অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হলে নামাজ ভেঙে যাবে। চাই তা তিন আয়াত পরিমাণের ভেতরে হোক বা পরে। সর্বাবস্থায় একই হুকুম। পক্ষান্তরে সাধারণ ভুল- যার দ্বারা অর্থ একেবারে বিগড়ে যায় না, তাতে নামাজ নষ্ট হবে না।’ (খুলাসাতুল ফতোয়া: ১/১১৮; ফতোয়ায়ে কাজিখান: ১/৬৭) ‘উম্মির পেছনে অর্থাৎ যার কেরাত অশুদ্ধ তার পেছনে ক্বারির বাRead More


মিশিগানে বসছে যুক্তরাষ্ট্র-কানাডা প্রবাসীদের টেবিল টেনিস টুর্নামেন্ট

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকান বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট। আয়োজকরা বলেছেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এই টুর্ণামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী ১২টি টেনিস ক্লাব অংশ নেবে। ক্লাবের বেশির ভাগ খেলোয়াড়ই বাংলাদেশে থাকতে জাতীয় দলে এবং বিভিন্ন ইউনিভার্সি টেনিস ক্লাবে খেলতেন। আগামী ১১ জুন নোভাই সিটির স্পার্ক এরিনায় এই  টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্ট এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিযোগিরা অংশ নেবেন। এ টুর্ণামেন্টকে সামনে রেখে  গতকাল রোববার (২২ মে) বিকালে হ্যামট্টাম্যাক শহরেরRead More


সিলেটে ৫৩৬ কি.মিটার সড়ক এখনও পানির নিচে

নিউজ ডেস্ক: সিলেটে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাসাবাড়ির তালিকা প্রণয়ন এবং নগরীকে বন্যামুক্ত রাখতে করণীয় নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জেলার ৫৩৬ কিলোমিটার সড়ক এখনও পানির নিচে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে উজান থেকে নামা পদ্মার পানিতে তলিয়ে গেছে ফরিদপুরের নিম্নাঞ্চলের শতাধিক একর জমির ফসল। এতে মূলত বাদাম চাষ করা হয়েছিল। সিলেট সিটি করপোরেশন (সিসিক), সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি বন্যায় নগরীর ক্ষয়ক্ষতি নির্ধারণ,Read More


সিলেট ও সুনামগঞ্জের পর হবিগঞ্জে ঢুকছে বন্যার পানি

নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের পর এবার হবিগঞ্জে ঢুকছে বন্যার পানি। প্লাবিত হয়েছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের বেশকিছু বাড়িঘর। কুশিয়ারা নদীতে সিলেট অংশের শেরপুরে বাঁধ না থাকায় ওই গ্রামে পানি প্রবেশ করে। হবিগঞ্জ অংশে আর মাত্র কয়েক ইঞ্চি পানি বাড়লেই লোকালয় প্লাবিত হবে। এ অবস্থায় ঝুঁকির মধ্যে রয়েছে নবীগঞ্জ উপজেলার পাহাড়পুর, পারকুল ও ফাদুল্লাপুরসহ কয়েকটি গ্রাম। এছাড়া জেলার নদীগুলোর পানি বাড়া অব্যাহত রয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, কুশিয়ারা নদীতে পানি বেড়েছে। খোয়াই নদীতেও পানি বাড়ছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহপাড়পুর, পারকুল, ফাদুল্লাপুর এলাকায় নদীর বাঁধRead More