editor
ভারত থেকে আসা ১৮ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক
নিউজ ডেস্ক: ভারত থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা নারী ও শিশুকে মৌলভীবাজার থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করে মৌলভীবাজার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তারা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। রোহিঙ্গাদের স্থানীয় কোন দালাল সহযোগিতা করছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ। মৌলভীবাজার সদর মডেল থানার (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়েRead More
শুরু হচ্ছে হজযাত্রী নিবন্ধন, চলবে ৩ দিন
নিউজ ডেস্ক: চাঁদ দেখা গেলে চলতি বছরের ৮ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন শুরু হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন। এজন্য নিবন্ধন করতে হবে। আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রী নিবন্ধন। চলবে ১৮ মে পর্যন্ত। এই তিনদিনের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে। বৃহস্পতিবার (১২ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রী নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করেRead More
প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
নিউজ ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে। এসময় মন্ত্রী ও রাষ্ট্রদূত সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, স্বল্পতম সময়ে ন্যূনতম অভিবাসন ব্যয়ে আরও বেশি সংখ্যক কর্মী পাঠানো, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানো এবং সৌদিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকে অন্যদেরRead More
লন্ডনে যে কারণে লিফটে আটকা ছিলেন মেয়র আরিফ
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রায় দেড় ঘন্টা আটকা পড়েছিলেন লিফটে। জানাযায় মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের এনটিভি অফিসে গেলে সেখানের একটি লিফটে তিনি সহ তার সফরসঙ্গী ৭জন লিফটে আটকা পরেন। হঠাৎ করেই লিফট স্টাক হয়ে পড়ায় প্রথমে সাময়িক মনে হলেও প্রায় দুঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মেয়রসহ সফরসঙ্গীদের উদ্ধার করে। তবে এসময় কেউই আহত কিংবা ভীত হয়ে পরেননি। সফররত সঙ্গীরা জানান দীর্ঘ দুই ঘন্টা মেয়র আরিফুল হক চৌধুরী সফরসঙ্গীদের নানানভাবে কথার মাধ্যমে ভীত না হতে অনুপ্রানিত করতে থাকেন। এদিকে বুধবার বিসিএ আয়োজিত একRead More
চীনে শতাধিক যাত্রীবাহী বিমানে ভয়াবহ আগুন
বিদেশবার্তা২৪ ডেস্ক: চীনে শতাধিক যাত্রীবাহী বিমানে ভয়াবহ আগুনদ্রুত বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ে- সাউথ চায়না মর্নিং পোস্ট উড্ডয়নের ঠিক আগে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে চীনের একটি যাত্রীবাহী বিমানে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাতে থাকা ১২২ জন। তবে এই ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় চীনের চংকুইন এয়ারপোর্টে এই ঘটনা ঘটেছে। এ সময় তিব্বত এয়ারলাইন্সের বিমানটিতে ছিলেন ১১৩ জন যাত্রী এবং ৯ জন কেবিন ক্রু। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, আগুনের ঘটনার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত গতিতে উদ্ধার করাRead More
কানাডায় বাড়ির মূল্য আকাশ ছুঁয়েছে, বিপাকে একক আয়নির্ভর পরিবার
বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডায় বাড়ির মূল্য আকাশ ছুঁয়েছে। এতে মহাবিপাকে পড়েছে একক আয়নির্ভর পরিবারগুলো। প্রথমবারের মতো বাড়ির ক্রেতা ডমিনিক। ভালো একটি চাকরি থাকা সত্ত্বেও তিনি বলেন, তার মতো একক আয়নির্ভর পরিবারের যে সক্ষমতা তাতে বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। বেতন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু দুইয়ের কম শয়নকক্ষের বাড়ি কেনাাটা আমার কাছে ভালো মনে হয় না। ডমিনিক একজন প্রকৌশলী এবং সাডবারির আয়োনিক মেকাট্রনিকসে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি বলেন, অন্টারিওর লাইভলি অথবা কেমসফোর্ডের মতো শহর থেকে দূরবর্তী এলাকায় ছোট একটি বাড়ির কথা ভাবছিলাম। উঠানে তার পোষ্যের দৌড়ানোর মতো যথেষ্ট জায়গাও রয়েছেRead More
কাতারে প্রবাসীদের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক
বিদেশবার্তা২৪ ডেস্ক: কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হলো হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা। পর্যটক ভিসায় কাতারে আসা বাংলাদেশিদেরও মানতে হবে এই আইন। স্বাস্থ্যবিমা থাকলে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন অভিবাসীকর্মীরা। কাতারে কর্মরত অভিবাসীদের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক কাতারে অভিবাসী ও পর্যটক ভিসাধারী ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে হেলথ ইন্সুরেন্স বা স্বাস্থ্যবিমা। এই স্বাস্থ্যবিমা থাকলে চিকিৎসার প্রয়োজনে অভিবাসী ও পর্যটকরা পাবেন বিনামূল্যে চিকিৎসাসেবা। এক বছর আগে আইনটি কার্যকর হওয়ার কথা থাকলেও মঙ্গলবার (১০ মে) এটি কার্যকর করা হয়। প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যবিমা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছেন, কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাসীRead More
ইতালির তুসকানিতে কৃষি শ্রমিকদের শোষণ
নিউজ ডেস্ক: ইতালির কৃষি খামারে দেশি ও বিদেশি শ্রমিকদের শোষণের ঘটনা নতুন নয়। সম্প্রতি এক অনুসন্ধানে আবারো বেরিয়ে এসেছে মধ্য ইতালির তুসকানি অঞ্চলের তিনটি খামারে দেশি-বিদেশি শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করার চিত্র। কৃষি খামারে ফুল বা অন্যান্য শস্য কুড়ানোর জন্য শ্রমিকদের দৈনিক ১৬ ঘণ্টা কাজ করতে হয়। আর ঘণ্টা প্রতি মজুরি মাত্র আড়াই ইউরো। কখনো কখনো সাপ্তাহিক ছুটিও দেওয়া হয় না। অধিকাংশ শ্রমিককেই চাকরির চুক্তিপত্র দেওয়া হয় না। এই চিত্র বেরিয়ে এসেছে ইতালির পুলিশের এক তদন্ত প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়, তুসকানি অঞ্চলের তিনটি খামারে কয়েকশ শ্রমিক এমন বঞ্চনার শিকার হয়েছেন। শ্রমিকরাRead More
শ্রীলংকায় বাংলাদেশীদের জন্য হটলাইন চালু
নিউজ ডেস্ক: শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন। আজ বুধবার হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, যে কোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলংকায় থাকা বাংলাদেশি নাগরিকেরা বাংলাদেশ হাই কমিশনের ০৭৪২১৫৮৭৫০, ০৭১২৪০৬৩১৩ এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারবেন। কূটনৈতিক সূত্র বলছে, দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ শ্রীলংকা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে। বাংলাদেশ এমন সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে। এতে করে সেখানে থাকা বাংলাদেশীরা কোনো বিপদে পড়লে হাই কমিশন দেশটিরRead More
হালনাগাদের সময় প্রবাসীদের এনআইডি সেবা চালু রাখার নির্দেশ
নিউজ ডেস্ক: কয়েকদিন পর থেকেই সারাদেশে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। আর এই অজুহাতে যেন কোনো প্রবাসী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা থেকে বঞ্চিত না হন, তা প্রতিপালনের জন্য উপজেলা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে। এক্ষেত্রে প্রথম ধাপে ৬৪ জেলার ১৪০ উপজেলায় কার্যক্রম চলবে ৯ জুলাই পর্যন্ত। পরবর্তীতে অন্য উপজেলায় তিন ধাপে হালনাগাদ সম্পন্ন করা হবে। ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন বুধবার (১১ মে) নির্দেশনাটি সব উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কাছেRead More


