editor
দুই বছর পর পর্যটকদের স্বাগত জানাচ্ছে লাওস
নিউজ ডেস্ক: কোভিড-১৯ সংক্রমণ মোকাবেলার চেষ্টায় দুই বছর লাওসে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। সম্প্রতি পর্যটক ও অন্যান্য দর্শনার্থীদের জন্য ভূমিবেষ্টিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি পুনরায় খুলে দেয়া হয়েছে। খবর এপির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেপিএল জানিয়েছে, সম্প্রতি মহামারী নিয়ন্ত্রণের জন্য গঠিত সরকারি সংস্থার প্রধান থিপফাকন চানথাভংসা সীমান্ত বিধিনিষেধ তুলে দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, লাউসের নাগরিক ও দেশে প্রবেশকারী বিদেশীদের জন্য এখনো কভিড-১৯ টিকার ছাড়পত্র কিংবা ভাইরাস পরীক্ষার প্রয়োজন হবে। ১২ বছর বা তার বেশি বয়সী ভ্রমণকারীরা টিকার ছাড়পত্র ছাড়াও দেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদের যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে কভিড এন্টিজেনRead More
চার্জার ফ্যানে ২ কেজি সোনা, প্রবাসী গ্রেফতার
নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে বিশেষ কায়দায় একটি চার্জার ফ্যানের ভেতরে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি সোনার বার লুকিয়ে দেশে আনার সময় শফিকুল ইসলাম নামে এক প্রবাসী গ্রেফতার হয়েছেন। এসব সোনার বারের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। মঙ্গলবার (১০ মে) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বার চোরাচালানের ঘটনায় এই প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাহজালাল বিমানবন্দরে গালফ এয়ারের জিএফ ২৫০ ফ্লাইট অবতরণ করে। সেই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল ইসলাম। তার সঙ্গে থাকা লাগেজের ভেতরে ছিলRead More
হজের সর্বনিম্ন প্যাকেজ ঘোষণা, খরচ বাড়লো সরকারি ব্যবস্থাপনায়
নিউজ ডেস্ক: চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছে। প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। বুধবার (১১ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। প্রতিমন্ত্রী বলেন, এবছর সরকারিভাবে ২টি প্যাকেজ ঘোষণা করা হলো। প্যাকেজ-১ এ হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এইRead More
জাফলংয়ে টোল আদায় বন্ধ
স্টাফ রিপোর্ট: সিলেট জেলা আইন-শৃংখলা বিষয়ক সভায় গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ পর্যটন স্পট থেকে প্রবেশ ফি নেয়া আপাতত বন্ধ থাকছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেট জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় আপাতত বন্ধ থাকবে। এ সভায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সিদ্ধান্তRead More
সিলেটসহ ৮ বিভাগে ডিজিটাল হচ্ছে মৌজা ম্যাপ শিট
নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের আটবিভাগে ভূমি মন্ত্রণালয়ের মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আওতায় মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করা হবে। এ লক্ষ্যে বিভাগওয়ারি আটটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়নে আটটি প্রস্তাবসহ ১৭টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদন পাওয়া মোট ১৭টি প্রস্তাবে ব্যয় হবে ১ হাজার ৫৩৮ কোটি ৭৪ লাখ টাকা। সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপত্বি করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী একRead More
পর্তুগালে বাংলাদেশির মৃত্যু, স্বজনদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ
বিদেশবার্তা২৪ ডেস্ক: পর্তুগাল প্রবাসী বাংলাদেশি পর্তুগাল শহরের শান্তারেইম (SANTAREM) হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায়। গত ২৫ এপ্রিল তিনি মারা যান। স্থানীয় শান্তারেইম হাসাপাতাল থেকে আজ ১০ মে তার মৃত্যুর খবর বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে। আপনাদের মাঝে কেউ যদি এই প্রবাসী ভাইকে চেনেন কিংবা জানেন তাহলে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়। এদিকে বাংলাদেশির মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
পেটারসনে ফের মেয়র আন্দ্রে সায়েগ, বললেন ‘একতার বিজয়’
বিদেশবার্তা২৪ ডেস্ক: পেটারসনের মেয়র হিসেবে বড় জয় পেয়েছেন আন্দ্রে সায়েগ। এই জয়কে তিনি ‘একতার জয়’ বলে অভিহিত করেছেন। চার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সফলভাবে লড়াই করে মেয়র আন্দ্রে সায়েগ মঙ্গলবার পুনরায় নির্বাচনে জয়ী হন। নির্বাচন কর্মকর্তারা ভোটের ফল প্রকাশ করার আগে ব্রাউনস্টোন ব্যাঙ্কুয়েট হলে উল্লাসিত সমর্থকদের সামনে বিজয়ী ভাষণ দেন সায়েগ। তিনি বলেন, “এটি সততার বিজয়। বিশ্বাসযোগ্যতার একটি বিজয়। এটি প্যাটারসন শহরের বিজয়।” সায়েগের ঘনিষ্ঠ মিত্র, ষষ্ঠ ওয়ার্ড কাউন্সিলম্যান আল আবদেলাজিজ ঘোষণা করেছেন যে, মেয়র তিরিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম ব্যক্তি যিনি প্যাটারসনে মেয়র নির্বাচনে অর্ধেকের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সময় তিনি একটি বুলেটের আঘাতে গুলিবিদ্ধ হন এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জেনিন শহরের কাছে ইসরায়েলি নিরাপত্তা অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় ইহুদি এই দেশটির সেনাদের গুলিতেRead More
ডলার বাঁচাতে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
বিদেশবার্তা২৪ ডেস্ক: ডলার সংকট কাটিয়ে উঠতে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় ও বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি করেছে কেন্দ্রীয় ব্যাংক; এখন থেকে এলসি (ঋণপত্র) খুলতে নগদ মার্জিন হার বাড়িয়ে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার নেওয়া বাংলাদেশ ব্যাংকের সবশেষ এ পদক্ষেপে বিদেশ থেকে গাড়ি, টিভি, ফ্রিজ, এসির মত বিলাস পণ্য আমদানিতে এলসির মার্জিন হার তিন গুন বাড়ানো হয়েছে। জরুরি ও নিত্যপণ্য আমদানিতে মার্জিন ঋণ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে সাকুর্লারে বলা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের বলা হয়েছে। এর আগে গত ১১ এপ্রিলেই জরুরিRead More
এক সপ্তাহে সৌদিতে গ্রেফতার ১১ হাজার বিদেশি
বিদেশবার্তা২৪ ডেস্ক: বসবাস ও কাজের বৈধ কাগজপত্র না থাকা বিদেশি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সৌদি পুলিশ। গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের এ দেশটির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৮৪২ জন অবৈধ অভিবাসী। সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির দৈনিক পত্রিকা আরব নিউজ জানিয়েছে, গ্রেপ্তার এই ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯১৬ জনের সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। এ ছাড়া কাজের অনুমোদনপত্র (ওয়ার্ক পারমিট) নেই ১ হাজার ৮ জনের। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদিতে প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন আরও ২ হাজার ৯১৮ জন। এই অনুপ্রবেশকারীদেরRead More


