Main Menu

editor

 

যে যে শর্তে জামিন পেলেন সম্রাট

বিদেশবার্তা২৪ ডেস্ক: অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলার পর এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার (১১ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী মাহবুবুল আলম দুলাল গণমাধ্যমকে জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন তিনি। কারাগারে ছিলেন দুদকের মামলায়। এ মামলায় জামিনRead More


পরিবারের কাছে মাদ্রাসা ছাত্রকে ফিরিয়ে দিলো পুলিশ

নিউজ ডেস্ক: মা-বাবার সঙ্গে রাগ করে ১৩ বছর বয়েসি মো. আশরাফুল ইসলাম বিজয় চলে এসেছিলো সিলেটে। কিন্তু অচেনা এই শহরে এসে মধ্যরাতে রাস্তায় বসে কাঁদতে থাকে সে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে তাকে একা একা কাঁদতে দেখে টহলরত পুলিশ। পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আশরাফুল জানায়, সে হবিগঞ্জ জেলার সদর থানার রতনপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে বলে পুলিশকে জানায় আশরাফুল। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশরাফুলকে মঙ্গলবার (১০ মে) দুপুরে তার চাচা মো. শফিকুলRead More


বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অ্যাওয়ার্ড পাচ্ছে হবিগঞ্জ এগ্রো

নিউজ ডেস্ক: বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২৬টি প্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কারের জন্য নির্বাচিত করেছে সরকার। ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ নামে এ পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। এ ছাড়া একটি ব্যবসায়ী সংগঠনকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়েছে। মোট পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন খাতে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্যশিল্প খাতে প্রথম পুরস্কার পাচ্ছে কোকাকোলার বাজারজাতকারী কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস। দ্বিতীয় হয়েছে প্রাণ গ্রুপের হবিগঞ্জ এগ্রো। একই ক্যাটাগরিতে ইস্পাত ওRead More


ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে : মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানের সদ্য মালিকানা পাওয়া ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে বক্তৃতা করার সময় ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা। মূলত ২০২১ সালের শুরু থেকেই টুইটারে নিষিদ্ধ রয়েছেন ট্রাম্প। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধেRead More


আল ফয়েজ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: সিলেটের জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী বলেছেন, বাংলাদেশী হাফেজরা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করছেন। তিনি বলেন, কোরআন তিলাওয়াতে মানুষের আত্মশুদ্ধি ঘটে, কুরআন মানুষকে উচ্চতর মর্যাদায় আসীন করে। তাই যুব সমাজকে কুরআন তিলাওয়াত ও অধ্যয়নে মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, কুরআনে কারীম মানব জাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। কোরআন তিলাওয়াতে মানুষের আত্মশুদ্ধি ঘটে, কুরআন মানুষকে উচ্চতর মর্যাদায় আসীন করে। তাই বিশ্বের তরুণ ও যুব সমাজকে বেশি বেশি কুরআন তিলাওয়াত ওRead More


বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে চান মার্কিন ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক: বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। সোমবার (৯ মে) ইউএস–বাংলাদেশ বিজনেস সামিটে এ আগ্রহের কথা জানান তারা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এ সামিটের আয়োজন করে। ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা এ সম্মেলনে অংশ নেন। বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সময় চলছে। এ সুযোগকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেন, সমুদ্র অর্থনীতি,Read More


বিনিয়োগ করলেই মিলবে পর্তুগালের গোল্ডেন ভিসা ও নাগরিকত্ব

শুভ প্রতিদিন ডেস্ক: ২০২২ সালে গোল্ডেন ভিসা স্ট্যাটাসের জন্য নতুন নিয়ম চালু করেছে পর্তুগিজ সরকার। এটি পহেলা জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়েছে। আপনি যদি ২০২১ সালে আবেদন করে থাকেন তাহলে এই নতুন নিয়মগুলো আপনার জন্য প্রযোজ্য নয়। যাইহোক, যারা ২০২২ সালে আবেদন করেছেন বা করার কথা ভাবছেন তাদের নতুন নিয়মের মুখোমুখি হতে হবে। গোল্ডেন ভিসা ২০১২ সালে প্রথম গোল্ডেন ভিসা চালু করে পর্তুগাল। এর আগে দেশটি গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস (GFC) এর মুখোমুখি হয়েছিল, যার ফলে অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল। ২০০৩ সাল থেকে অর্থনৈতিক মন্দায় থাকা দেশটি জিএফসির কবলেRead More


সৌদিতে রাস্তার পাশে বাংলাদেশির রক্তাক্ত মরদেহ

নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় রাস্তার পাশ থেকে এক বাংলাদেশি কুমিল্লার এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেখানকার এক হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন তার খালাশ্বশুর। সোমবার ‍(৯ মে) সন্ধ্যায় হাসিবুলের মা নাসিমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাংলাদেশির নাম হাসিবুল হাসান মুন্সী (২৭)। তিনি ওই হাসপাতালে কাজ করতেন। হাসিবুলের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে। তিনি আবদুল হান্নান মুন্সীর জ্যেষ্ঠ ছেলে। দেশে হাসিবুলের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। নাসিমা বেগম জানান, গত বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে তিনি মোবাইল ফোনে কথা বলেন। পরেরদিন শুক্রবারRead More


ইতালিতে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশি জাহাঙ্গীর

প্রবাস ডেস্ক: ইতালির ঐতিহ্যবাহী বন্দর শহর গরিঝিয়া মনফালকোন পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছেন বাংলাদেশি জাহাঙ্গীর সরকার। আগামী ১২জুন অনুষ্ঠিত এই নির্বাচনে শহরটিতে বসবাসরত বিদেশিদের মধ্য থেকে তিনি একমাত্র বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। জাহাঙ্গীর সরকারের বাড়ি বাংলাদেশের ভৈরব জেলায়। তিনি ১৯৯৭ সালে ইতালিতে পাড়ি জমান।২০০৯ সাল থেকে তিনি মনফালকোন শহরে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ইতালির গরিঝিয়া শাখার সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। জাহাঙ্গীর সরকার বলেন,স্থানীয় ও প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বিদেশিদের জন্যRead More


সিলেট বিদ্যুৎ চালু রেখেই কাজ, লাইনম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়ায় বিদ্যুতের লাইনে সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন। ওই লাইনম্যান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। তার নাম সুজন (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মে) সকাল দশটার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। শাটডাউন ছাড়াই (বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে) ওই লাইন সংস্কারের কাজ শুরু হয়। ফলে কাজ শুরুর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ। তিনি বলেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনে মেরামত কাজRead More