গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৭
নিউজ ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। এছাড়াও আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা যায়।
শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আমরা এ পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করেছি। গাড়ির নিচে আরও একজনের লাশ থাকতে পারে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ৩০ জনের মতো আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


