editor
সিঙ্গাপুরে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত
বিদেশবার্তা২৪ ডেস্ক: সিঙ্গাপুরের ওয়েস্ট কোস্ট ক্রিসেন্টের একটি কনডমিনিয়ামের ছাদ থেকে পড়ে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) জানিয়েছে, পশ্চিম উপকূলে একটি কন্ডোমিনিয়ামের ছাদ থেকে ২০ মিটার নিচে পিছলে পড়ে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে একই স্থানে এটি তৃতীয়বার মৃত্যুর ঘটনা। সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ মে সকাল ১০টা ৪৫ মিনিটে ওয়েস্টকোভ কনডোমিনিয়ামের ১৬টি ওয়েস্ট কোস্ট ক্রিসেন্টের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ করছিলেন ওই বাংলাদেশি শ্রমিক, তখন তিনি পিছলে পড়ে যানRead More
ট্রাক-বাস-থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬
বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনের সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে প্রাইভেট কার ও থ্রি-হুইলারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে জানা গেছে। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে। চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সেRead More
কাতারে প্রবাসীর কর্মসংস্থানে সফলতা দেখালেন বাংলাদেশি দুই প্রবাসী
বিদেশবার্তা২৪ ডেস্ক: যৌথ ব্যবসার মাধ্যমে পাঁচ বছরে পাঁচ শতাধিক প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কাতারের দুই প্রবাসী বাংলাদেশি। তাদের পরিচালিত লিমুজিন কোম্পানিতে রয়েছে শতাধিক গাড়ি। প্রবাসীদের পাশে থাকতে পেরে খুশি এই দুই সফল ব্যবসায়ী। কাতারে যৌথভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সফলতা দেখিয়েছেন বাংলাদেশের ফেনীর দুই কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হারুন ও মোজাম্মেল হক। ২০১৮ সালে ‘বেস্ট চ্যাম্পিয়ন লিমুজিন’ কোম্পানি প্রতিষ্ঠা করে ব্যবসা শুরু করেন। বর্তমানে আরও দুটি কোম্পানি রয়েছে তাদের। যৌথ ব্যবসার মাধ্যমে পাঁচ বছরে পাঁচশ’র বেশি প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন মোহাম্মদ হারুন ও মোজাম্মেল হক। তাদের পরিচালিত লিমুজিন কোম্পানিতে রয়েছেRead More
২ কিলোমিটার কাঁচা সড়কে বিপন্ন জীবিকা, দুর্ভোগ
নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের অনেক জায়গায় কাদাজল মারিয়েখনো প্রতিদিন হাজারো মানুষকে তাদের গন্তব্যে ফিরতে হয়। আটঘর এলাকার আটঘর পয়েন্ট থেকে পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণাধীন ওয়াবদা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক এখনও সম্পূর্ণ কাঁচা। একাবাসী জানান, সড়কটি ২০১১ সালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে তাঁর সহায়তায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্ন্তভুক্ত করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বরের শেষের দিকে ২০১৪-১৫ অর্থবছরে আটঘর পয়েন্ট থেকে ওয়াবদা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্যRead More
হবিগঞ্জে পথশিশুদের মধ্যে বাড়ছে ‘ড্যান্ডি’ আসক্তি
বিদেশবার্তা২৪ ডেস্ক: মাত্র সাড়ে ৯ বর্গকিলোমিটারের ছোট্ট শহর হবিগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে মরণনেশা ‘ড্যান্ডি’ আসক্ত পথশিশুর সংখ্যা। ৬ থেকে ১৫ বছর বয়সি এসব পথশিশু ভিক্ষাবৃত্তির পাশাপাশি প্রকাশ্যেই করছে নেশা গ্রহণ। নিয়ন্ত্রনের কার্যকরি কোনো ব্যবস্থা না থাকায় এর প্রভাব পড়তে পারে অন্য শিশুদের ওপরও। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও হতে পারে বিপথগামী। এমন আশঙ্কাই করছেন সচেতনমহল। তাদের দাবি দ্রুত এসব পথশিশুদের পুনর্বাসন করা উচিত। সরেজমিনে দেখা যায়- শহরের আদালত পাড়া, কোর্ট মসজিদ এলাকা, দূর্জয় হবিগঞ্জ প্রাঙ্গণ, হাসপাতাল এলাকা, টাউন হল রোড, বেবি স্ট্যান্ড এলাকা, বৃন্দাবন কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে দলবেঁধে ঘুরে বেড়ায়Read More
(সা.), (রা.), (রহ.) ও (আ.) এর পূর্ণরূপ ও অর্থ কী?
ধর্ম ডেস্ক: আমরা জানি যে, নবী-রাসুল, সাহাবায়ে কেরামের নামের পরে (সা.), (রা.), (রহ.) ও (আ.) ইত্যাদি লাগানো হয়। কিন্তু এগুলোর পূর্ণরূপ ও অর্থ অনেকেই জানেন না। এগুলোর অর্থ ও পূর্ণরূপ কী? জানানোর অনুরোধ। এই প্রশ্নের উত্তর হলো- স./ সা. = সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অর্থ : আল্লাহ তার প্রতি রহমত (দয়া) ও শান্তি বর্ষণ করুন। র./রা.= রাদিআল্লাহু আনহু। অর্থ: আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোন। রহ./রাহ.= রাহিমাহুল্লাহ/রহমাতুল্লাহি আলাইহি। অর্থ: আল্লাহ তার প্রতি রহম করুন অথবা তার উপর রহমত (দয়া) বর্ষিত হোক। সাধারণত বাংলা ভাষায় উপরোক্ত শব্দ-সংক্ষেপগুলো ব্যবহৃত হয়। কিন্তু আরবিতে পুরোRead More
শাহজালালে চালু হচ্ছে ই-গেট, ইমিগ্রেশন হবে পুলিশ ছাড়াই
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হতে যাচ্ছে ই-গেট (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা)। এর ফলে যাত্রীরা ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হওয়া ছাড়া নিজেই ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। বিমানবন্দরে স্থাপিত ২৭টি ই-গেটে যাত্রীরা তাদের ই-পাসপোর্ট ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হলেও চালু করা হয়নি। তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেট চালুর তাগিদ দিলে জোরেশোরে কাজ শুরু করে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশ। এজন্য আগামী ৭ জুলাই ই-গেট চালুRead More
অভিবাসী ঠেকাতে এভ্রোস সীমান্ত বন্ধ করছে গ্রিস
বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্ক থেকে অধিকাংশ অভিবাসী গ্রিসে প্রবেশের টেষ্টা করছে এমন অভিযোগ এনে এভ্রোস সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে এভ্রোস সীমান্তে স্টিলের বেড়া দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। সম্প্রতিক সময়ে এথেন্সে প্রায় ১০ হাজার অভিবাসীকে সীমান্ত অতিক্রম বাধা দেওয়া হয়েছে। গ্রীক অভিবাসন মন্ত্রী নটিস মিটারাকিস বলেন, অবৈধ অভিবাসন থামাতে গ্রিস এবং তুর্কি সীমান্ত জুড়ে ৪০ থেকে ১২০ কিলোমিটার জুড়ে এ স্টিলের বেড়া দেওয়া হবে। উল্লেখ্য, আঙ্কারা এবং এথেন্স থেকে প্রাকৃতিক গ্যাস এবং অবৈধ অভিবাসী নিয়ে উত্তেজনা বাড়ছিল। তারই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিল গ্রিক সরকার। গ্রিসের নাগরিক প্রতিরক্ষাRead More
আফ্রিকার বাজার ধরতে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা
বিদেশবার্তা২৪ ডেস্ক: আফ্রিকার বাজার ধরতে সরকারের কাছে নীতি সহায়তার দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৩১ মে) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ট্রেড বডিস, ডেভেলপমেন্ট পার্টনারস অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ দাবি তুলে ধরেন তারা। ব্যবসায়ীরা বলেন, আফ্রিকার কৃষি ও খাদ্যপণ্যের বাজারে চীনের অবস্থান দৃঢ়। পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরেও যথাযথ সুযোগ ও নীতি সহায়তার অভাবে সেই বাজার ধরা যাচ্ছে না। এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একযোগ কাজ করছে এফবিসিসিআই। তিনি আরও বলেন, দেশের জিডিপিতে ৮৫ ভাগ যেহেতু বেসরকারিRead More
ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় নিখোঁজ হবিগঞ্জের ৮ যুবক
নিউজ ডেস্ক: স্বপ্নের দেশ ইতালি যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে রওনা দেওয়া আট যুবক গত ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ প্রত্যেকে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করা পর্যন্ত লিবিয়ার ত্রিপোলিতে অবস্থান করছিলেন। আট যুবকের মধ্যে ছয় যুবকের বাড়ি বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে। নিখোঁজদের বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছে। পরিবারের লোকজন একটা ফোনের অপেক্ষায় রয়েছেন। সবার চোখেমুখে এক অজানা আতঙ্ক। নিখোঁজরা হলেন- বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের আব্দুল মমিনের ছেলে মাসুম মিয়া (২৫), আব্দুস শহিদের ছেলে রজব আলী (২২), ধলাই মিয়ার ছেলে রুহুল আমিন (২১), অমৃত মিয়ার ছেলে সিদ্দিক আলীRead More


