editor
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক: ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) সকালে নিহতের বড়ভাই এনামুল হক মাস্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ওমানের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাজ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ সুজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উজির আলী মেস্তরি বাড়ির তোফাজ্জল হোসেনের (তজু মিয়া) ছোট ছেলে। এনামুল হক মাস্টার বলেন, মোহাম্মদ সুজন ওমানে কৃষি কাজ করতেন। মালিকের কাজ শেষে বাসায় ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। তিনি আরও জানান,Read More
সিলেটে ৩৫টি অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৯ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই ৮৮২টির মধ্যে ৩৫টি সিলেট বিভাগে। জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগে শনিবার (২৮ মে) থেকে অনিবন্ধিত ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তবে জেলায় শুরু হয়েছে রোববার (২৯ মে) থেকে। এর আগে এসবের মালিক বা পরিচালককে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীসহ সিলেটের বিভিন্নRead More
তেল বহনকারী কনটেইনারে ছিদ্র, সয়াবিন তেল নিতে কাড়াকাড়ি
নিউজ ডেস্ক: কুমিল্লায় সয়াবিন তেল বহনকারী একটি কনটেইনারে ছিদ্র দেখা দেয়। তা থেকে গড়িয়ে পড়া তেল সংগ্রহ করেন স্থানীয়রা। এ সময় তাদের মধ্যে হুড়োহুড়ি ও কাড়াকাড়ি দেখা দেয়। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম। জানা গেছে, তেল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় অন্তত সাতজন মোটরসাইকেল আরোহী সড়কে পড়ে যান। তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কনটেইনারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা অংশে এলে তাতে ছিদ্র দেখা যায়। ছিদ্রRead More
সিলেট থেকে ছেড়ে যাওয়া বিমানে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক
নিউজ ডেস্ক: সিলেট থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ফ্লাইটের ৭ যাত্রীকে আটক করেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করেছে তারা। এমন তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল। তবে ওেই ৭ যাত্রীর বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। জানা গেছে, গত ২৫ মে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ওই সরাসরি ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ফ্লাইটের মধ্যে যাত্রীরা হাতাহাতিতে লিপ্ত হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।Read More
মার্কিন প্রেসিডেন্টের ‘স্বেচ্ছাসেবক সেবা’ সম্মাননা পেলেন ১২ বাংলাদেশি
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উদীয়ন ফাউন্ডেশনের আয়োজনে মার্কিন প্রেসিডেন্টের ‘স্বেচ্ছাসেবক সেবা’ সম্মাননা পেলেন ১২ জন বাংলাদেশি। সাম্প্রতি ভার্জিনিয়ার আর্লিংটন সেন্ট্রাল লাইব্রেরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ওয়াশিংটন মেট্রো এলাকার সামাজিক সংগঠন উদীয়ন ফাউন্ডেশনের আয়োজনে প্রেসিডেন্ট’স ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গ্রেটার ওয়াশিংটন মেট্রো এলাকার নিবেদিতপ্রাণ সমাজকর্মীদের এবং জাতীয় পর্যায়ে গণমাধ্যমে অবদান রক্ষাকারী ব্যক্তিত্বদের তাদের অসামান্য অবদানের জন্য সম্মানিত করা। উদীয়নের পক্ষ থেকে এটি ছিল একটি মহতী উদ্যোগ। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিবৃন্দকে স্বাগতম জানিয়ে সবাইকে উদীয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এন্থনি পিউস গোমেজ। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত মূলধারার নেতৃবৃন্দকেRead More
হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুণ নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর ১২ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুণ নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি জানান, বিদুৎ কেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের পর জানা যাবে। তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কেউ তেমন গুরুতর আহত হয়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাRead More
বিশ্বনাথে দুই ডায়াগনেস্টিক সেন্টারকে জরিমানা
নিউজ ডেস্ক: সিলেট জেলায় কাগজপত্রহীন ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত বেসরকারি হসপিটাল এবং ডায়াগনেস্টিক সেন্টারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৯ মে) সিলেটের বিশ্বনাথে দুটি ডায়াগনেস্টিক সেন্টারকে ৩৫ হাজার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিশ্বনাথ উপজেলার মা মনি ডায়াগনেস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং সন্ধানী ডায়াগনেস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ডায়াগনেস্টিক সেন্টারের গবেষণাগারে বিভিন্ন টেস্টের বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদউত্তীর্ণ উপকরণ (রিএজেন্ট) পাওয়া গেছে। রবিবারRead More
২ বছর পর চালু মৈত্রী এক্সপ্রেস, কলকাতা গেলেন ১৬৫ যাত্রী
বিদেশবার্তা২৪ ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুরু হলো বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল। রোববার (২৯ মে) সকাল ৮টা ১৫ মিনিটে ১৬৫ জন যাত্রী নিয়ে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটিতে টিকিট বিক্রি হয়েছে ১৭০টি। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। ইন্দোনেশিয়ান ১ জন। সকালে দীর্ঘ বিরতির পর এই ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। তিনি বলেন, এখন থেকে ট্রেনটি সপ্তাহে পাঁচদিন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬টি। কিন্তু প্রথম দিনেই মৈত্রী এক্সপ্রেসের যাত্রীসংখ্যা ছিল অর্ধেকেরওRead More
২২ আরোহীসহ নেপালের বিমান নিখোঁজ
বিদেশবার্তা২৪ ডেস্ক: নেপালে ২২ যাত্রীসহ ভ্রমণের সময় মাঝ-আকাশ থেকে নিখোঁজ হয়েছে নেপালের একটি প্লেন। নিখোঁজ এই প্লেনটি দেশটির তারা এয়ারলাইন্সের এবং যাত্রীদের মধ্যে রয়েছেন ৪ জন ভারতীয়, ৩ জন জাপানি নাগরিক। রোববার (২৯ মে) সকালে উড্ডয়নের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পর্যটনের জন্য জনপ্রিয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। বিমানটি খুঁজতে অভিযান শুরু হয়েছে। সংবাদমাধ্যম বলছে, তারা এয়ারলাইন্সের এই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ,Read More
সিডনিতে বৈশাখি মেলায় বাংলা মায়ের রূপ দেখল প্রবাসীরা
বিদেশবার্তা২৪ ডেস্ক: সিডনিতে বাঙালিদের প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈশাখি মেলা ব্যাংকটাউন প্যাসওয়েতে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মহামারি করোনা আর সম্ভাব্য বৃষ্টির কারণে কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আয়োজন করা হয় প্রাণের এ মেলা। আর এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পত্রিকার সম্পাদক ও টিভি সাংবাদিক, লেখক, সাহিত্যিক, কবি ও সুশীল সমাজসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় মিনি বাংলাদেশে। যেন প্রবাসের বুকে একটুকরো বাংলাদেশ। গতকাল ২৮ মে (শনিবার) বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত মেলায় সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলাRead More


