Main Menu

editor

 

সিলেটে আবারো বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। বৃষ্টি বাড়তে পারে আরও। এতে সিলেটে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত মাসেই সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহতম বন্যা হয়ে যায় সিলেটে। ১১ মে থেকে সিলেটের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তলিয়ে যায় নগরের বেশিরভাগ এলাকাসহ ১২ টি উপজেলা। এই বন্যার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি সিলেট। বন্যায় বিপর্যস্ত হয় মানুষের জীবন। ভেসে যায় খামারের মাছ, ভেঙে যায় সড়ক, বাঁধ, ঘরবাড়ি। ক্ষতি হয় শত শত কোটি টাকার। এখনও এ দুই জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি রয়েছে। এই পরিস্থিতিতে নতুনRead More


শ্রীমঙ্গলে রানী এলিজাবেথ এর সিংহাসন আরোহণের ৭০ বছরপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক: বৃটিশ রানী এলিজাবেথ এর সিংহাসন আরোহণের ৭০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে ও মশাল প্রজ্জ্বোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে এন্ড গলফে মশাল প্রজ্জ্বলন ও কেক কাটেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এর আগে রানী এলিজাবেথ এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,Read More


বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক: চলতি মাস থেকেই বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, পাঁচ বছরে ৫ লাখ কর্মী নেয়ার কথা বলেছে দেশটি। প্রথম বছরে দুই লাখ কর্মী যাবেন। বৃহস্পতিবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম মালয়েশিয়ার বাজারে কর্মী পাঠাতে পারব না। হয়তো ব্যর্থ হয়েই বাড়ি ফিরব। ‘আজ একটি সমঝোতায় এসেছি। জুন মাসের মধ্যে কর্মী পাঠানো শুরু করব।’ এক বছরে মালয়েশিয়া দুই লাখ কর্মী নিতেRead More


ফজরের জামাত চলার সময় সুন্নত পড়া যাবে কি?

ধর্ম ডেস্ক: অনেক সময় ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে দেখা যায়, জামাত শুরু হয়ে গেছে কিংবা নামাজের ইকামত চলছে। এমন অবস্থায় দ্বিধা-দ্বন্ধে পড়ে যাই, সুন্নত পড়ব কিনা। এ ক্ষেত্রে আমাদের করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো- এমতাবস্থায় দেখতে হবে— সুন্নত পড়ে ইমাম সাহেবকে কমপক্ষে দ্বিতীয় রাকাতে পাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা থাকলে সুন্নত পড়ে জামাতে শরিক হবে। কারণ, একাধিক সাহাবি ও তাবেয়ি থেকে ইকামত শুরু হওয়ার পর জামাত চলাবস্থায় ফজরের সুন্নত আদায় করার কথা প্রমাণিত আছে। এক. আবদুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরী ও হুযায়ফা (রা.) একবার সাঈদ ইবনে আসেরRead More


সৌদি আরবের রেস্তোরাঁয় বোরকা জুব্বা নিষিদ্ধ!

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাগাতেল্লে জেদ্দা। সৌদি আরবে অবস্থিত একটি ফ্রেঞ্চ রেস্তোরাঁ। সম্প্রতি একটি ঘটনার মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। বোরকা-জোব্বা পরে আসা যাবে না এখানে। বুধবার এই নীতি প্রদান করেন রেস্তোরাঁর ফরাসি মালিক। কী এক অদ্ভুত কাণ্ড! সৌদির বুকে চেপে মুসলিম রিতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা? ব্যাপারটা আসলে কী সেটা বোঝার চেষ্টা করছেন সৌদিবাসীরা। ইতোমধ্যেই ঘটনাটির খবর রটে গেছে সারা দেশে। রাগ-ক্ষোভ-অপমানে ফেটে পড়ছেন সৌদিরা। সামাজিক গণমাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনাটি। নাগরিকরা তাদের ক্ষুব্ধ ভাব প্রকাশ করতেও হচ্ছেন না পিছপা। তাদের তর্কমূলক নীতির কারণে করুণ নেতিবাচক প্রভাবের মুখে পড়েছেন। গ্রহকরা ছাড়াও বিভিন্ন মানুষ প্রতিবাদRead More


হঠাৎ পায়ের শিরাতে টান, কী করবেন

বিদেশবার্তা২৪ ডেস্ক: শিরা বা পায়ের পেশিতে টান ধরার সমস্যা খুব সাধারণ মনে হলেও এটি আসলে ততটা সাধারণ নয়। কারণ যতক্ষণ টান ধরে থাকে, ততক্ষণই যন্ত্রণা হতে থাকে। ঘুম থেকে ওঠার সময়, হাঁটার সময়, কখনো কখনো ঘুমের মধ্যে শিরায় টান ধরতে পারে। অনেক সময় হাঁটতে গিয়ে পায়ের আঙুল বেঁকে যেতে পারে। হাতের কিংবা কোমরের পেশীতেও টান ধরে অনেক সময়। এরপর সেই টান জটিল আকার ধারণ করে। হঠাৎই এমন সমস্যা দেখা দিতে পারে যে কারও ক্ষেত্রেই। এই ব্যথা দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারে। এর পেছনের মূল কারণ হলো পানিশূন্যতা। শরীরে পানিরRead More


সিঙ্গাপুরে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

বিদেশবার্তা২৪ ডেস্ক: সিঙ্গাপুরের ওয়েস্ট কোস্ট ক্রিসেন্টের একটি কনডমিনিয়ামের ছাদ থেকে পড়ে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) জানিয়েছে, পশ্চিম উপকূলে একটি কন্ডোমিনিয়ামের ছাদ থেকে ২০ মিটার নিচে পিছলে পড়ে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে একই স্থানে এটি তৃতীয়বার মৃত্যুর ঘটনা। সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ মে সকাল ১০টা ৪৫ মিনিটে ওয়েস্টকোভ কনডোমিনিয়ামের ১৬টি ওয়েস্ট কোস্ট ক্রিসেন্টের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ করছিলেন ওই বাংলাদেশি শ্রমিক, তখন তিনি পিছলে পড়ে যানRead More


ট্রাক-বাস-থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনের সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে প্রাইভেট কার ও থ্রি-হুইলারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে জানা গেছে। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে। চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সেRead More


কাতারে প্রবাসীর কর্মসংস্থানে সফলতা দেখালেন বাংলাদেশি দুই প্রবাসী

বিদেশবার্তা২৪ ডেস্ক: যৌথ ব্যবসার মাধ্যমে পাঁচ বছরে পাঁচ শতাধিক প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কাতারের দুই প্রবাসী বাংলাদেশি। তাদের পরিচালিত লিমুজিন কোম্পানিতে রয়েছে শতাধিক গাড়ি। প্রবাসীদের পাশে থাকতে পেরে খুশি এই দুই সফল ব্যবসায়ী। কাতারে যৌথভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সফলতা দেখিয়েছেন বাংলাদেশের ফেনীর দুই কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হারুন ও মোজাম্মেল হক। ২০১৮ সালে ‘বেস্ট চ্যাম্পিয়ন লিমুজিন’ কোম্পানি প্রতিষ্ঠা করে ব্যবসা শুরু করেন। বর্তমানে আরও দুটি কোম্পানি রয়েছে তাদের। যৌথ ব্যবসার মাধ্যমে পাঁচ বছরে পাঁচশ’র বেশি প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন মোহাম্মদ হারুন ও মোজাম্মেল হক। তাদের পরিচালিত লিমুজিন কোম্পানিতে রয়েছেRead More


২ কিলোমিটার কাঁচা সড়কে বিপন্ন জীবিকা, দুর্ভোগ

নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের অনেক জায়গায় কাদাজল মারিয়েখনো প্রতিদিন হাজারো মানুষকে তাদের গন্তব্যে ফিরতে হয়। আটঘর এলাকার আটঘর পয়েন্ট থেকে পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণাধীন ওয়াবদা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক এখনও সম্পূর্ণ কাঁচা। একাবাসী জানান, সড়কটি ২০১১ সালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে তাঁর সহায়তায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্ন্তভুক্ত করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বরের শেষের দিকে ২০১৪-১৫ অর্থবছরে আটঘর পয়েন্ট থেকে ওয়াবদা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্যRead More