editor
সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে গভীর সমবেদনা প্রকাশ করছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার ( ৫ জুন) এক বার্তায় এ সমবেদনা প্রকাশ করা হয়। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ‘ চট্টগ্রাম কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে। ‘ উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ৩৩
বিদেশবার্তা২৪ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারি। ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। কেউ এসেছেন স্বজনের খোঁজে, আবার কেউ মরদেহ শনাক্তে ব্যস্ত। রোববার (৫ জুন) বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে ফায়ার ফাইটারসহ ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে চমেকে ভর্তি রয়েছেন ১৩৫ জন। অন্যান্য হাসপাতালে আরও শতাধিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালকুদার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাঁশখালীর মমিনুল হক (২৪), মো.Read More
বাহরাইনে নবগঠিত প্রবাসী বাংলা ফুটবল ক্লাব জিদহাফস’র অভিষেক
সালেহ আহমদ সাকী, বাহরাইন থেকে: প্রবাসে কাজের পাশাপাশি শরীর চর্চা ও সুস্থ্য বিনোদনের লক্ষে গঠিত বাহরাইনে প্রবাসী বাংলা ফুটবল ক্লাব জিদহাফস এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মো. রায়হান আহমেদ এর সভাপতিত্বে ও ইমরান আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি ‘র সহ সভাপতি মো. সোনাম লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বকুল সুত্রধর, সানফ্লাওয়ার ফুটবল ক্লাবের সভাপতি শাহ আলম আহমেদ, দিদার হোসেন দিলদার, মুজিবুর রহমান, জুয়েল আহমদ সহ বাহরাইনের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও ফুটবল খেলা প্রেমী প্রবাসীগণ। এসময় প্রবাসীRead More
ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এক্ষেত্রে উদাহারণ হিসেবে ভারতকে টেনেছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বৈশ্বিক পরিস্থিতি’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাইডেন প্রশাসনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রাশেদ হুসেইন। এটির প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্লিনকেন নিজ বক্তব্যে বলেন, ‘বিশ্বজুড়েই মানুষের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার আজ হুমকির মুখে। ভারতের কথাই ধরুন; ভারত একদিকে যেমন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তেমনি বিভিন্ন ধর্মের অনুসারীদেরও দেখা মেলে দেশটিতে। ভারত একইRead More
ওমরাহ করতে আর লাগবে না এজেন্সি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ পালন করার জন্য কোনো এজেন্সির সহায়তা লাগবে না। যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে বলেও জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী। বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট। প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বৃহস্পতিবার সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করারRead More
কানাডায় এমপিপি নির্বাচিত হলেন মৌলভীবাজারের ডলি
বিদেশবার্তা২৪ ডেস্ক: টানা দ্বিতীয়বার অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের এমপিপি হলেন ডলি বেগম। বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে ডলি বেগম কানাডার মূল ধারার রাজনীতিতে ইতিহাস তৈরি করলেন। ডলিই প্রথম কোন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিবিদ যিনি টানা দুইবার এমপিপি নির্বাচিত হলেন। ডলি বেগমের প্রাপ্ত ভোট ১৫ হাজার ৯৫৪। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রগ্রেভি কনজারভেটিভ পার্টির ব্রেট স্নিডার পেয়েছেন নয় হাজার ৪৩৬ ভোট। তৃতীয় হয়েছেন লিবারেল পার্টির লিসা প্যাটেল। তার প্রাপ্ত ভোট ছয় হাজার ৩৫৬। প্রায় সাড়ে ছয় হাজার ভোট বেশি পেয়ে ডলি বেগম নির্বাচিত হয়েছেন। ডলি বেগম তার বিজয় সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, ২৩ বছরRead More
বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত হওয়া এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। নিহত শেখ গয়াছ মিয়া উপজেলার দশঘর ইউনিয়ন আ’লীগের সহ প্রচার সম্পাদক ও বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে। শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার সূত্রে জানা যায়- গত ২৮ মে রাতে পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হন গয়াছ। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। এদিকে,Read More
সিলেট থেকে অপহৃত তরুণীকে পটুয়াখালী থেকে উদ্ধার
নিউজ ডেস্ক: গোয়াইনঘাটে ফেইসবুকে সম্পর্কের জেরে এক তরুণীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এসময় অভিযুক্ত যুবক পারভেজ মিয়া (২১) কেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যুবক পারভেজ মিয়া পটুয়াখালী জেলার দুমকী থানার বাজখালী গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে। শুক্রবার পটুয়াখালী জেলার দুমকি থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এর আগে গত ২৫ মে বুধবার দুপুর ২টার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং ছৈলাখেল গ্রামে এসএসসি পরীক্ষার্থী ভিকটিম তরুনীকে অপহরণের ঘটনা ঘটে। পরে গত ১ জুন গোয়াইনঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। পুলিশ সুত্রে জানা যায়,Read More
দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাজনপুর গ্রামের সুন্দর আলীর পুত্র। শুক্রবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিহত আল আমিন রাজনপুর জামে মসজিদ সংলগ্ন সুরমা নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার পথে দোহালিয়া বাজারের পাবলিক টয়লেটের পানির মটরের বৌদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। তাৎক্ষণিক ভাবে নামাজরত মুসল্লি ও স্বজনরা তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টিRead More
ইংল্যান্ড ক্রিকেট দলে অভিষিক্ত হলেন সুনামগঞ্জের রবিন
ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দলে ঠিক কতজন খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ডের? এই তো মাত্র সেদিন ২০১৯ সালে প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ জয় করে আয়ারল্যান্ডের ক্রিকেটার এউইন মরগ্যানের হাত ধরে। সেই দলে আবার জয়ের নায়ক ছিলেন নিউজিল্যান্ড বংশোদ্ভূত বেন স্টোকস এবং ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা জোফরা আর্চার। বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। আবার এই সিরিজে অধিনায়কত্ব করছেন নিউজিল্যান্ড বংশোদ্ভূত বেন স্টোকস। এই ম্যাচেই ঘটেছে দারুণ এক ঘটনা। যে ম্যাচে অন্যরকম এক অভিষেক হয়েছে সুনামগঞ্জের বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের। ম্যাচের ৩৮তম ওভারে হুট করেই ফিল্ডিং করতে নামেন একRead More


