Main Menu

editor

 

মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য: বিজেপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চার এক নেতাকে গ্রেফতার করেছে দেশটির উত্তর প্রদেশের কানপুর পুলিশ। বিজেপির যুব শাখার এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের মাধ্যমে পরিবেশ নষ্টের চেষ্টা করায় তাকে গ্রফতার করে পুলিশ। খবর এনডিটিভি। ইসলাম ধর্মের নবীকে (সা.) নিয়ে বিজেপির দুই নেতা বিতর্কিত মন্তব্য করায় ভারতের বিভিন্ন প্রদেশের সংখ্যালঘু মুসলিমরা বিক্ষোভ-প্রতিবাদ করছেন। চার দিন আগে উত্তর প্রদেশের কানপুরে মুসলিমদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বুধবার বিজেপির যুব শাখার নেতা হর্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেছেRead More


সিলেট গ্যাস ফিল্ডসের টার্গেট ৩০০ মিলিয়ন!

নিউজ ডেস্ক: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) পেট্রোবাংলার অধিনস্থ একটি কোম্পানি। সিলেট বিভাগের গ্যাসক্ষেত্রগুলো দেখভাল করে এসজিএফএল। বর্তমানে এটি একশ মিলিয়নেরও কম ঘনফুট গ্যাস উৎপাদন করছে। তবে ২০২৫ সালের মধ্যে এটি গ্যাসের উৎপাদন ৩শ মিলিয়ন ঘনফুটে উন্নীত করতে চায়। এমনটাই জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. মিজানুর রহমান। তিনি জানান, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ২০২৫ সালের মধ্যে প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ১৫শ ব্যারেল কনডেনসেড উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে পরিত্যক্ত (সাসপেন্ডেড) ১০-১২টি কূপ ওয়ার্কওভারের পাশাপাশি নতুন করে কিছু কূপ খনন করা হবে। এসব থেকেRead More


ইইউ পুলিশের অভিযানে ৮ মানব পাচারকারী আটক

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউরোপীয় পুলিশের একটি অভিযানে ‘কিংপিন্স’ নামে পরিচিত আট শীর্ষ মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইউরোপ মহাদেশে প্রায় দশ হাজার অভিবাসীকে পাচারে জড়িত গোপন নেটওয়ার্কটিকে ভেঙে দেয়া হয়েছে বলে দাবি পুলিশের৷ ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা হিসেবে পরিচিত (ইউরোপোল) শুক্রবার ৩ জুন জানিয়েছে, ‘ইউরোপোলের জার্মান নেতৃত্বাধীন টাস্কফোর্স আটজন ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে অভিযুক্ত শীর্ষ মানব পাচারকারীকে আটক করেছে৷ পাশাপাশি অস্ট্রিয়া থেকে তাদের আরও ১২৬ জন সহযোগীকেও গ্রেপ্তার করেছে সংস্থাটি৷’ নেদারল্যান্ডসের হেগভিত্তিক ইইউ’র এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইউরোপোলের সর্বোচ্চ নজরদারিতে থাকা অভিযানের একটি৷ অভিযুক্ত পাচারচক্রের কাছে সিরীয় নাগরিকদের পাচারেরRead More


গ্রিসে এক মানবপাচারকারী ও অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক: পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরে শনিবার সড়ক দুর্ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী ও একজন মানবপাচারকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ৷ এ ঘটনায় আরো ১২ জন অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছেন৷ নিহত দু’জন পাকিস্তানের নাগরিক৷ বার্তা সংস্থা এপি জানায়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি গাড়িটি গ্রিসের পশ্চিমাঞ্চল থেকে যাত্রা করে দেশটির থেসালোনিকি শহরের দিকে আসছিল৷ এসময় থেসালোনিকি শহরের একটি চেকপয়েন্টে কর্তব্যরত পুলিশ সন্দেহবশত গাড়িটিকে থামার নির্দেশ দেয়৷ কিন্তু পুলিশের নির্দেশের তোয়াক্কা না করে গাড়িটি গতি বাড়িয়ে দিলে পুলিশ গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করে৷ এসময় প্রায় ৫০ কিলোমিটার পথ গাড়িটিকে ধাওয়াRead More


হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি, বিদেশবার্তাটোয়েন্টিফোর এর সম্পাদক চৌধুরী হাফিজ আহমদের নিন্দা

বিদেশবার্তা২৪ রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল বিদেশবার্তা২৪ এর সম্পাদক চৌধুরী হাফিজ আহমদ। তিনি মঙ্গলবার বিশেষ এক বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দলRead More


ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, দাবি ১৫ দেশের

নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। ইতোমধ্যে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশRead More


পতনের মুখে ইসরাইল, বেকায়দায় প্রধানমন্ত্রী নাফতালি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল বর্তমানে নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে। এখন পরীক্ষার মধ্যে রয়েছে এবং একে রক্ষা করা যাবে কি না সেটাই এখন ভাবনার বিষয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। দেশটির ৮০ বছর পূর্তির আগে সামাজিক মাধ্যমে এই বক্তব্য তুলে ধরেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ইহুদিদের ঐক্যবদ্ধ রাষ্ট্র’ যে অতীতে দুইবার ভেঙেছে সে কথা উল্লেখ করে নাফতালি বলেন, ‘প্রথমবার এটি ঘটে রাষ্ট্র গঠনের ৮০ বছর পর এবং দ্বিতীয়বার ঘটে আরো ৭৭ বছর পর। এখন আমরা আছি তৃতীয় যুগে। আর সামনেই আমাদের ৮০ বছর পূর্তি হবে। আসল সময় এখনই। দেখি ইসরাইলকেRead More


চট্টগ্রামে বিস্ফোরণে নিহতের প্রতি রুশনারা আলীর শোক

বিদেশবার্তা২৪ ডেস্ক: চট্টগ্রামের সিতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশত মানুষের। আহত হয়েছেন কয়েকশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ ও ইয়ং ফাউন্ডেশনের সহকারী পরিচালক এবং বেথনাল গ্রিন এ্যান্ড বাউয়ের জন্য সংসদ সদস্য রুশনারা আলী। বাংলাদেশি-ব্রিটিশ এই রাজনীতিবীদ সামাজিক মাধ্যমে বিবিসির নিউজ শেয়ার করে লিখেছেন, বাংলাদেশে এই ভয়াবহ বিস্ফোরণের খবরে খুবই মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে আমিও ব্যথিত। বাংলাদেশ অগ্নিকাণ্ড: ডিপো বিস্ফোরণে ৪০ জনের বেশি নিহত, শতাধিক আহত। শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতেরRead More


‌দুবাই কষ্টের প্রবাস জীবন, রাত কাটে পার্কে বা জনবহুল কক্ষে

বিদেশবার্তা২৪ ডেস্ক: চারপাশে আকাশছোঁয়া ভবন, দূরে চোখে পড়ে বুর্জ আল খলিফার ঝাঁ চকচকে চূড়া। রাত হলেই ঝলমলিয়ে ওঠে সব। আর সেই আলোর ঝলকানির নিচেই মাথাচাড়া দিয়ে উঠছে নতুন অন্ধকার। দুবাইয়ের পার্ক ও স্টেশনে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে দেখা গেলো শত শত মানুষকে। যাদের মধ্যে বাংলাদেশিই বেশি। ভিজিট ভিসায় কাজের সন্ধানে এসে পড়েছেন বিপদে। আধপেটা খেয়েই শুয়ে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। এভাবে অবাধে বাংলাদেশিরা আমিরাতে এসে ক্ষুণ্ন করছেন দেশের ভাবমূর্তি। বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন প্রবাসীদেরও। এছাড়া যারা বৈধভাবে আছেন তাদেরও বেশিরভাগ বসবাসের জায়গা জনাকীর্ণ এবং অস্বাস্থ্যকর। একসময় কাজের জন্য বিদেশযাত্রাRead More


সোহেল রানা হত্যা: প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

বিদেশবার্তা২৪ ডেস্ক: ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি সোহেল রানাকে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ২১মে ভোর রাতে কাজ থেকে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। চার দিন মৃত্যুর সাথে লড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫শে মে না ফেরার দেশে পাড়ি জমান সোহেল। মৃত্যুর খবর ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির ছড়িয়ে পড়লে হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠেন প্রবাসী বাংলাদেশীরা। প্রথমদিকে প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশ ট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানান। তারা ফেসবুকে ফ্রান্স পুলিশ প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে #JusticePourSohelRana এবং #PréfecturedePolice লিখে প্রতিবাদ জানান। ফ্রান্সের সাধারণRead More