Main Menu

editor

 

২৩টি দেশের সাথে অর্থনৈতিক চুক্তির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা ইতোমধ্যেই ২৩টি দেশের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক চুক্তির সম্ভব্যতা যাচাই সম্পন্ন করেছে। বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতি অনুধাবনে দেশ নতুন বাজার উন্মুক্ত করছে। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক চুক্তি জন্য আমরা ইতোমধ্যেই ২৩টি দেশের সম্ভাব্যতা যাচাই করেছি।’ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সপ্তাহ উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ড. মোমেন বলেন, বেশ কয়েকটি দেশের সাথে অগ্রাধিকারভিত্তিক ও মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে সকল বাংলাদেশী মিশন অর্থRead More


সিলেটে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ-মালয়েশিয়া

ক্রীড়া ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও মালয়েশিয়া জাতীয় দল। ‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ’ দুটি চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানায়, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল ও মালয়েশিয়া মহিলা জাতীয় ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৩ জুন ও ২৬ জুন ম্যাচ দুটি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচ দুটিকে ঘিরে করণীয় ঠিক করতে গত পরশু রোববার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবRead More


শ্রীমঙ্গলে চতুর্থ নিলামে ৮ কোটি টাকার চা বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: চলতি মৌসুমে চায়ের চতুর্থ নিলামে প্রায় আট কোটি টাকার চা বিক্রি হয়েছে। চট্টগ্রামের সাতটি ও শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সসহ শতাধিক বায়ার নিলামে অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে ৩০টি বাগানের মোট তিন লাখ ৪৬ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। সবচেয়ে বেশি দামে (প্রতি কেজি ২৬১ টাকা) বিক্রি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাগানের চা। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অডিটোরিয়ামে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭৫ হাজার কেজি চা তোলা হয়েছে। তার মধ্যে প্রায় সব চা বিক্রি হয়ে গেছে।Read More


রিজিক বৃদ্ধির আমল

মো. আবু তালহা তারীফ: হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না।’ তিরমিজি রিজিকের সন্ধানে আমরা দিশেহারা। পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রিজিক তালাশ করি। ইবাদতের সময়কে ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকি। অথচ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর অপর একটি নাম রাজ্জাক, যার অর্থ হলো রিজিকদাতা।Read More


৮৬ ঘণ্টা পর নিভল সীতাকুন্ড ডিপোর আগুন

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। প্রায় ৮৬ ঘণ্টা পর আগুন নিভল। তবে এখনো ধোঁয়া আছে। বুধবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কনটেইনার ডিপোর আগুন নিভেছে। আগুন নেই, ধোঁয়া আছে একটু একটু। এর আগে আজ সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। যদিও কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে বলেও জানানো হয়েছিল। প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুনRead More


মুহাম্মদ (সা.)কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট

নিউজ ডেস্ক: মহানবি হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে সিলেট। আসরের নামাজের পরপরই কোর্ট পয়েন্টে ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সিলেটের আলেম-উলামাসহ শত শত নবিপ্রেমী জনতা অংশগ্রহণ করেন। আসরের নামাজ শেষে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করে। পরে সেটি কোর্ট পয়েন্টে বিশাল বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক সংসদ সদস্য, এ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরেরRead More


যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করুক: রাষ্ট্রদূত

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে- তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান। মার্কিন রাষ্ট্রদূত বলেন, পুরো নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণেরও ভূমিকা রয়েছে। সাংবাদিকরা এ সময়Read More


ফ্লাইট মিস করা হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

বিদেশবার্তা২৪ ডেস্ক: হজের নির্ধারিত দিনের ফ্লাইট মিস করা যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। যারা হজ ফ্লাইট মিস করছেন, তাদের সাধারণ ফ্লাইটে (সর্বসাধারণের সঙ্গে) হজে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে এক জরুরি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশের কপি মন্ত্রিপরিষদ বিভাগ, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), হজ অফিসসহ সংশ্লিষ্ট হজ এজেন্সিদের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতিদিন গড়ে ১০ জন হজযাত্রী বিভিন্ন কারণে তাদের জন্য নির্ধারিত ফ্লাইটেRead More


সিলেট বিভাগের চার উপজেলায় ভোট ২৭ জুলাই

বিদেশবার্তা২৪ ডেস্ক: দেশের চারটি উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগ্ননাথপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং মেহেরপুর সদর। সোমবার (৬ জুন) এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তফসিল ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল ও মেহেরপুর উপজেলা সদরের শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এতে আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, মনোনয়নপত্র বাছাইRead More


সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর, বন্যার আশঙ্কা

নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীর পানি বেড়ে কানাইঘাটে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইতোমধ্যে কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার (৮ জুন) পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। এ অবস্থায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, সুরমার পানি গত সোমবার বিপৎসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার (৭ জুন) বিকেলের প্রতিবেদন অনুযায়ী কানাইঘাটে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে একই দিন ভোর ৬টায় পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে সিলেট পয়েন্টে সুরমা নদীরRead More