Main Menu

editor

 

বিয়ানীবাজারে নারী ভোটারদের উপস্থিতি ও ভোটেই জয়-পরাজয়ের সমীকরণ

বিয়ানীবাজার প্রতিনিধি: জমে উঠেছে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। জমজমাট প্রচারণার পাশাপাশি এবার পৌরপিতা কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সকলের মনে একটাই প্রশ্ন-কে হবেন বিয়ানীবাজার পৌরসভার কর্তা? এ প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই মিলাচ্ছেন নানা সমীকরণ, কষছেন নানা হিসেব। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টদের অভিমত-এবারের নির্বাচনে নারী ভোটারদের হাতেই জয়-পরাজয়ের সমীকরণ নির্ভর করবে। নারী ভোটারদের উপস্থিতি এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার উপর নির্ভর করছে মেয়রের ভাগ্য। তারা বলছেন, নারী ভোটাররা পাল্টে দিতে পারেন এবারের জয়-পরাজয়ের হিসাব।   এছাড়া স্থানীয়ভাবে প্রথমবারের মত ইভিএমে ভোট হচ্ছে। এই প্রক্রিয়ার সাথেও পরিচিত ননRead More


দাম বাড়তে পারে যেসব পণ্যের

নিউজ ডেস্ক: আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। যেসবের পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে: আমদানি করা পনির ও দই ক্ষেত্রে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে বিদেশি পনির ও দইয়ের দাম বাড়তে পারে। সিগারেটের নিম্নস্তরের দশ শলাকার দাম ৩৯ টাকা থেকে বৃদ্ধি করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে ও সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। ফলে নিম্নস্তরের সিগারেটেরRead More


রেমিটেন্সে প্রণোদনা আগের মতই থাকছে

নিউজ ডেস্ক: আগামী ২০২২-২০২৩ অর্থবছরে প্রবাসী আয়ে (রেমিটেন্সে) প্রণোদনা আগের মতোই রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ্যাৎ প্রবাসী আয়ের প্রণোদনা আড়াই শতাংশই থাকছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য তুলে ধরেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২০-২০২১ অর্থবছরে দেশের প্রবাস আয়ে রেকর্ড ৩৬.১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। তবে ২০২১-২০২২ অর্থবছরের শুরু থেকেই প্রবাস আয় কিছুটা হ্রাস পেতে শুরু করায় বৈধ পথে প্রবাস আয় প্রেরণকে অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যেRead More


৮ লাখের বেশি বাংলাদেশিকে বিদেশে চাকরি দেয়ার পরিকল্পনা

নিউজ ডেস্ক: আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে ৮ লাখ ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করাসহ আরও ৫ লাখ ২০ হাজার মানুষের বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাবকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেটের মূল স্লোগান কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। যেখানে মূল লক্ষ্য সক্ষমতার উন্নয়ন। অভিবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার প্রবাসী ও প্রবাস হতে প্রত্যাগত কর্মীদের কল্যাণেRead More


দাম কমতে পারে যেসব পণ্যের

নিউজ ডেস্ক: ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এর আগে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেটের মূল স্লোগান ‘কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন।’ যেখানে মূল লক্ষ্য সক্ষমতার উন্নয়ন এবং বৈশ্বিক ঝুঁকি কাটিয়েRead More


বাংলাদেশ-ভারত বাস সার্ভিস আবার চালু

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। আখাউড়া-আগরতলা ও বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ আন্তঃসীমান্ত বাস সার্ভিস ফের চালু হয়েছে। করোনা মহামারির কারণে দুই বছরেরও বেশি সময় এ দুটি রুটে বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১০ জুন) এই বাস সার্ভিস চালু হয়। সড়কপথে যোগাযোগ চালু হওয়ায় আবার পর্যটন বৃদ্ধি পাবে এবং মানুষে মানুষে সম্পর্ক জোরালো হবে বলে আশা করা হচ্ছে। ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে। বাংলাদেশ সড়ক পরিবহন করপেরেশনেরRead More


২৩টি দেশের সাথে অর্থনৈতিক চুক্তির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা ইতোমধ্যেই ২৩টি দেশের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক চুক্তির সম্ভব্যতা যাচাই সম্পন্ন করেছে। বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতি অনুধাবনে দেশ নতুন বাজার উন্মুক্ত করছে। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক চুক্তি জন্য আমরা ইতোমধ্যেই ২৩টি দেশের সম্ভাব্যতা যাচাই করেছি।’ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে প্রথম অর্থনৈতিক কূটনৈতিক সপ্তাহ উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ড. মোমেন বলেন, বেশ কয়েকটি দেশের সাথে অগ্রাধিকারভিত্তিক ও মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে সকল বাংলাদেশী মিশন অর্থRead More


সিলেটে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ-মালয়েশিয়া

ক্রীড়া ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও মালয়েশিয়া জাতীয় দল। ‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ’ দুটি চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানায়, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল ও মালয়েশিয়া মহিলা জাতীয় ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৩ জুন ও ২৬ জুন ম্যাচ দুটি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচ দুটিকে ঘিরে করণীয় ঠিক করতে গত পরশু রোববার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবRead More


শ্রীমঙ্গলে চতুর্থ নিলামে ৮ কোটি টাকার চা বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: চলতি মৌসুমে চায়ের চতুর্থ নিলামে প্রায় আট কোটি টাকার চা বিক্রি হয়েছে। চট্টগ্রামের সাতটি ও শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সসহ শতাধিক বায়ার নিলামে অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে ৩০টি বাগানের মোট তিন লাখ ৪৬ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। সবচেয়ে বেশি দামে (প্রতি কেজি ২৬১ টাকা) বিক্রি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাগানের চা। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অডিটোরিয়ামে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭৫ হাজার কেজি চা তোলা হয়েছে। তার মধ্যে প্রায় সব চা বিক্রি হয়ে গেছে।Read More


রিজিক বৃদ্ধির আমল

মো. আবু তালহা তারীফ: হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না।’ তিরমিজি রিজিকের সন্ধানে আমরা দিশেহারা। পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রিজিক তালাশ করি। ইবাদতের সময়কে ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকি। অথচ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর অপর একটি নাম রাজ্জাক, যার অর্থ হলো রিজিকদাতা।Read More