editor
আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ এরশাদ হোসেন (২১) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাত্র ছয় দিন আগেই এরশাদ আমিরাতে আসেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ায়। গত রোববার (৫ জুন) বিকেলে আমিরাতের সারজাহ এলাকায় দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুবাই আল কাসমিয়া হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ও নিহতের বোন পপি আক্তার জানান, দীর্ঘদিন ধরে দেশে চাকরি খুঁজছিলেন এরশাদ। চাকরি না পেয়ে হতাশ হয়ে একপর্যায়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে কিস্তিতে টাকা ধার করে গত (৩০ মে) আমিরাতে পাড়ি জমান।Read More
সিঙ্গাপুরে ডরমেটরিতে থাকা প্রবাসীদের চার স্থানে যেতে লাগবে ভিজিট পাস
প্রবাস ডেস্ক: সিঙ্গাপুরে রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে ডরমেটরিতে থাকা প্রবাসীরা চারটি স্থানে যেতে চাইলে ভিজিট পাসের প্রয়োজন হবে। ২৪ জুন থেকে এই নিয়ম চালু হবে। তবে কমিউনিটি এলাকা পরিদর্শনের জন্য আর একটি এক্সিট পাসের প্রয়োজন হবে না। বর্তমানে ডরমেটরিতে থাকা প্রবাসীদের কমিউনিটি এলাকা পরিদর্শনে যেতে হলে বহির্গমন পাসের আবেদন করতে হয়। শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, জনপ্রিয় স্থানে জনসমাগম পরিচালনা করতে, আমরা চারটি স্থানে – চায়নাটাউন, গেইলাং সেরাই, জুরং ইস্ট এবং লিটল ইন্ডিয়া-তে উচ্চ পদযাত্রা পরিচালনা করার জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করব। যদি কোনও প্রবাসী কর্মীRead More
অবশেষে সীমান্তের বেড়া সরাচ্ছে স্লোভেনিয়া
নিউজ ডেস্ক: চলতি বছরের মধ্যে ক্রোয়েশিয়া সীমান্তে স্থাপিত বেড়া তুলে দেওয়ার কথা জানিয়েছে স্লোভেনিয়ায় ক্ষমতায় আসা নতুন সরকার৷ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে সরকারের এই পরিকল্পনারর কথা জানায়৷ ২০১৫ সালে ক্রোয়েশিয়া সীমান্তে দুইশ কিলোমিটার দীর্ঘ বেড়া স্থাপন করে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া৷ তখন বিশেষ করে সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীরা বলকান রুটের এই পথ ধরে স্লোভেনিয়া হয়ে ক্রোয়েশিয়া পাড়ি দিয়ে পশ্চিম ইউরোপের দেশ জার্মানি, ইটালি ও ফ্রান্সে প্রবেশ করার চেষ্টা করছিলেন৷ কিন্তু বেড়া থাকায় অভিবাসনপ্রত্যাশীরা সেসময় তা ডিঙিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন৷ ধারালো কাঁটাতারের বেড়া ডিঙাতে গিয়ে অনেক অভিবাসনপ্রত্যাশী আহতRead More
শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া
বিদেশবার্তা২৪ ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)তে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছিলেন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৩টা ১২ মিনিটে হাসপাতালে পৌছেছেন খালেদা জিয়া। তার সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। ২০২১ সালেRead More
বেড়েই চলছে নিত্যপণ্যের দাম
নিউজ ডেস্ক: নিত্যপণ্যের লাগামহীন দরের মধ্যেই বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর ওই দিন সন্ধ্যায়ই লিটারে ৭ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। শুধু সয়াবিন-ই নয়, অন্যান্য পণ্যের দামও বাড়ছে সমান তালে। বাজেটের প্রভাব বাজারে পড়েনি এখনো। নগরীর বাজারে বোতলজাত এক লিটার সয়াবিনের দাম রাখা হয়েছে ২০৫ টাকা। আগের সপ্তাহে এই সয়াবিন ২০০ টাকার কমে পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজেট ঘোষণাকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম বাড়েনি, আগের ধারাবাহিকতায় বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। তারা বলছেন, গত সপ্তাহের তুলনায়Read More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন
প্রবাস ডেস্ক: বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর আহবায়ক কমিটি গঠনকল্পে গত ৩০শে মে রোজ সোমবার ইতালীর রাজধানী রোমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ইতাল বাংলা উন্নয়ন সমিতি ইতালীর সভাপতি শাহ্ তাইফুর রহমান ছোঠন ও অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব এর সিনিয়র সহসভাপতি লাবন্য অঞ্জন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ মতামত প্রকাশ করেন। গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড, এ কে আব্দুল মোমেন এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ বহির্বিশ্বের সাথে সেন্ট্রাল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ্ মুনিম গতকাল ০৮,০৬,২০২২ বাংলাদেশRead More
মহানবী বিতর্ক: দিল্লি-উত্তর প্রদেশে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী(সা:)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশটির রাজধানী দিল্লি এবং উত্তর প্রদেশের শাহারানপুর, প্রয়াগরাজ ও মোরাদাবাদে বড় আকারে বিক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ শুরু হয়। যদিও বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি দলটির মুখপাত্র নূপুর শর্মা ও তার সহকর্মী নভিন কুমার জিন্দালকে দলকে বরখাস্ত করেছে। খবরে বলা হয়েছে, জুমার নামাজের পর দিল্লির জামে মসজিদের বাইরে মুসল্লিরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা নূপুর শর্মার গ্রেফতার দাবি করে। জামে মসজিদের শাহী ইমাম বলেন, কর্তৃপক্ষ এই বিক্ষোভের ডাক দেয়নি।Read More
ভ্রমণ একটি আনন্দময় ইবাদত
তরিকুল ইসলাম মুক্তার: ভ্রমণ মানুষকে প্রফুল্ল করে তোলে। জীবনধারা থেকে একটু আনন্দ উপভোগ করতে হলে ছুটে যেতে হয় বিভিন্ন পর্যটনকেন্দ্রে। আল্লাহ তাআলা নিদর্শনস্বরূপ দুনিয়ায় অনেক নিয়ামত দান করেছেন তার বান্দাদের জন্য। স্রষ্টার সৃষ্টির রহস্য জানার জন্য ভ্রমণের বিকল্প নেই। আল্লাহ তাআলা এই পৃথিবীকে এবং পৃথিবীর সব প্রাণীকে সৃষ্টি করেছেন। সবকিছুই কৃত্রিম আর প্রকৃতিই হলো একমাত্র আল্লাহর তৈরি নিজস্ব শিল্প। পৃথিবী এবং আকাশ, বন, সমভূমি, হ্রদ ও নদীনালা, পর্বত—এই সমস্তই হলো সর্বোত্কৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয়, যেটি কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না। সম্প্রতি গোপালগঞ্জে গেলাম সূর্যনগর মসজিদ দেখতে। অতুলনীয়Read More
লন্ডনে লীডস গ্রুপের নতুন কমিটি গঠিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত লিডস এ্যালায়েন্স বিডি লিমিটেড গ্রুপের এজিএম এবং ডিরেক্টরদের মূলধন ফেরত সম্পন্ন হয়েছে। সোমবার লন্ডনে অবস্থিত লিডস গ্রুপের নিজস্ব রেঁস্তোরায় আনোয়ারুল আম্বিয়া ও সাজিদুর রহমানের সভাপতিত্বে নতুন কমিটি গঠনের লক্ষে কর্মসূচির সূচনা ঘটে। কর্মসূচির শুরুতেই কোরান থেকে তেলাওয়াত করেন ওয়াহিদুর রহমান । ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া লীডস এ্যালায়েন্স গ্রপের লন্ডনে অবস্থানরত পরিচালকগণদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেয়া হয়। পাশাপাশি মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম ও মুহিবুল আলম কে নতুন পরিচালক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। এ সময় পরিচালকগণের নেতৃত্বে আগামী ৩ বছরের নতুন কমিটিতে সভাপতি পদেRead More
মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে উত্তাল গোলাপগঞ্জ
স্টাফ রিপোর্ট: সিলেটের গোলাপগঞ্জে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশাকে (রা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়।মানববন্ধনে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর শহরের চৌমুহণীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপান গোলাপগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দারুল উলুম দাড়িপান গোলাপগঞ্জ এর মুহতামিম মাওলানা ইকবাল হোসেইন। বক্তব্য রাখেন মাও. শেখ ওয়ারিছ উদ্দিন, কাউন্সিল রুহিন আহমদ খান, আব্দুল লতিফ সরকার, সিরাজুল ইসলাম, বদর উদ্দিন আহমদRead More


