Main Menu

editor

 

সৌদি পৌঁছেছেন ৬ হাজার হজযাত্রী

নিউজ ডেস্ক: হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শনিবার (১১ জুন) পর্যন্ত ৬ হাজার ১১ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ১৫২ জন। এ ছাড়া, শনিবার পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৯টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকেRead More


মহানবিকে কটূক্তির পর ভয়ে দিল্লি ছাড়ল জিন্দালের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক: মহানবিকে কটূক্তি করা মোদি সরকারের জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দালের পরিবার ভয়ে দিল্লি ছেড়ে চলে গেছে। মূলত হত্যার হুমকি পাওয়া আতঙ্কে দিল্লি ছেড়েছেন তারা। তবে জিন্দাল দিল্লিতেই রয়েছেন। শনিবার (১১ মে) ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানায়। জানা গেছে, জিন্দালের বিরুদ্ধে ভারতের পুনেতে মামলা হয়েছে। তাকে দল থেকেও বহিষ্কার করা হয়। জিন্দালের অভিযোগ, তাকে লাগাতার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাকে কিছু মানুষ অনুসরণ করছে। আর এ কারণেই তার পরিবার দিল্লি ছেড়ে চলে গেছে। এদিকে জিন্দালের অভিযোগের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে নিয়েছে বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।Read More


সোমবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারনা

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে শেষ মুহূর্তে চলছে প্রতিদ্বন্ধি মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের ব্যাপক প্রচার-প্রচারণা। সরগরম হাট-বাজার থেকে শুরু করে পৌর এলাকার অলিগলি। সোমবার (১৩মে) দিনগত মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ১৫ জুন বুধবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেবে বিয়ানীবাজার পৌরসভাবাসী। এ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে পৌরএলাকাসহ উপজেলার অন্যত্র। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি ভোটকেন্দ্রের ৮০টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রথমবারের মতো বিয়ানীবাজার পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ২৭ হাজার ৭শ’Read More


বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার পরিচিতি সভা

সালেহ আহমদ সাকী: বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯জুন) সন্ধ্যায় রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে বাংলাদেশ আওয়ামিলীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামিলীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও পি কে আবদুল্লাহ এবং সারওয়ার হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার আবির চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ বাহরাইনের সভাপতি মুজিবুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামিলীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইন এর সভাপতিRead More


‘‌বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের’

নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয় বরং বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ বেশি লাভবান হচ্ছে। কেউ কেউ বাংলাদেশ-ভারতের এই সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দুই দেশের মধ্যে আন্তঃ সড়ক যোগাযোগসহ বানিজ্যিক লেনদেনে খুলছে নতুন নতুন সম্ভাবনার দ্বার। ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়নের ভারতের অংশগ্রহণ অব্যাহত থাকবে। শনিবার (১১ জুন) দুপুরে সিলেটে ধোপাদিঘীর পাড় ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনকালে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দ্বেরাইস্বামী। ভারতীয় সরকারের অর্থায়নে সিলেটRead More


পারাবতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন তদন্ত কমিটি

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে জেলা প্রশাসকের তদন্ত কমিটির পর আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। প্রতিটি কমিটির চারজন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের প্রতিবেদন দিতে বলা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারাবত ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান করে এবং অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ ম্যাকানিক্যাল প্রকৌশলীকে প্রধান করা হয়।Read More


নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমালো সৌদি

প্রবাস ডেস্ক: নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে অবস্থানরত সকলের জন্য পবিত্র হজের তিনটি প্যাকেজ চালু করেছে দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এই তিনটির মধ্যে প্রথম প্যাকেজ অর্থাৎ ‘হসপিটালিটি অর্ডিনারি ক্যাম্প’-এর আগের খরচ ধরা হয়েছিল ১০ হাজার ২৩৮ রিয়াল। তা কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৮ রিয়াল। দ্বিতীয় হজ প্যাকেজ অর্থাৎ ‘হসপিটালিটি আপগ্রেডেড ক্যাম্প’-এর মূল্য ছিল ১৩ হাজার ৪৩ রিয়াল, যা কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৭০ রিয়াল। আর তৃতীয় অর্থাৎ ‘হসপিটালিটি মিনা টাওয়ারস’Read More


খুতবা দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম (ভিডিও)

নিউজ ডেস্ক: মসজিদে খুতবা দিতে দিতে অকস্মাৎ মৃত্যুমুখে ঢলে পড়লেন ইমাম। গত ৭ জুন উত্তর আফ্রিকার দেশ মরক্কোর একটি মসজিদে ঘটেছে এ ঘটনা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের মিম্বরে (ইমামের খুতবা দেওয়ার স্থান) দাঁড়িয়ে খুতবা পড়ছেন ইমাম। কিছুক্ষণ খুতবা দেওয়ার পরই তিনি হঠাৎ থেমে যান এবং কয়েক সেকেন্ড পরই ধীর স্বরে কলেমা শাহাদাৎ পড়তে থাকেন। এ সময় তার শরীর টলতে থাকায় সম্মুখসারিতে বসা কয়েকজন মুসল্লি তাৎক্ষণিকভাবে মিম্বরের কাছে গিয়ে ইমামকে ধরাধরি করে বসান। সেখানে বসার পরই মারা যান তিনি। মরক্কোরRead More


বাংলাদেশে আটকা পড়া ১৬১ প্রবাসী ফিরতে পারবেন বাহরাইনে

বাহরাইন প্রতিনিধি: করোনাকালে ছুটি কাটাতে দেশে গিয়ে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মধ্যে ১৬১ জন বাহরাইন ফিরতে পারবেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম বলেন, যারা ২০২১ সালের নভেম্বরে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং যাদের মালিক তাদের কর্মীদের আনতে আগ্রহী, শুধু এমন ১৬১ কর্মী আবার এ দেশে আসতে পারবেন। দূতাবাস সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত এই ১৬১ প্রবাসী কর্মীকে প্রথমে ভ্রমণ ভিসায় বাহরাইনে আসতে হবে। তবে এই ভ্রমণ ভিসার জন্য সংশ্লিষ্ট মালিককে আবেদন করতে হবে। আবেদনের পর স্পনসর/মালিক বাহরাইন সরকার থেকে পাওয়া ই-ভিসার রেফারেন্স নম্বর বাংলাদেশিRead More


রাজমিস্ত্রি যুবককের প্রেমের টানে বাংলাদেশে মরিশাসের তরুণী

নিউজ ডেস্ক: ভাষা-সংস্কৃতি, অর্থনৈতিক ভেদাভেদ ভুলে প্রেমের টানে সুদূর মরিশাস থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। তার নাম বিবি সোহেলা (২৬)। গত তিন বছর পূর্বে মরিশাসে পরিচয় হয় বাংলাদেশি ছেলে মুস্তাকিন ফকিরের (২৭) সঙ্গে। মুস্তাকিন কৃষক পরিবারের সন্তান। তিনি প্রবাসে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ করতেন। বিবি সোহেলা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের দুই বছরের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের দেড় বছর পর গত ৪ জুন স্বামীর বাড়ি বাংলাদেশের ফরিদপুরে বেড়াতে আসেন সোহেলা।Read More