Main Menu

editor

 

ব্রিটেনে দিনভর ‘নোয়াখালী উৎসব’

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রিটেনে নানা আয়োজনের মাধ্যমে নোয়াখালী উৎসব ২০২২ পালন করেছে নোয়াখালী সমিতি ইউকে। রবিবার (১২ জুন) স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে উদ্বোধন হয় উৎসবের। একটানা চলে রাত ১১টা পর্যন্ত। আর এতে অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীর মানুষেরা। দিনভর আনন্দ-উৎসবে নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্যের ওপর নির্মিত তথ্যবহুল বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়। পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আঞ্জুমান মুন্নি ও মিনহাজ খান। উৎসবে যোগ দেন স্থানীয় রাজনীতিবিদ, বেশ কয়েকজন এমপি, মেয়র, কাউন্সিলরবৃন্দ। যোগ দেন সদ্য নির্বাচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে নির্বাচিত নির্বাহী মেয়র লূতফুর রহমান। যুক্তরাজ্যে সাম্প্রতিক স্থানীয় কাউন্সিল নির্বাচনেRead More


মালয়েশিয়া যেতে নিবন্ধন, যা বললেন বিএমইটি’র মহাপরিচালক

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটি’র ডাটাবেইজে নিবন্ধন আজ সোমবার (১৩ জুন) থেকে শুরু হচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি’) মহাপরিচালক শহীদুল আলম এনডিসি এ তথ্য নিশ্চিত করেছেন। বিএমইটি’র মহাপরিচালক জানান, প্রতারনার ফাঁদে না পড়ে মালয়েশিয়ায় যেতে হলে কর্মীকে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে হবে। এক্ষেত্রে দেশের ৪২ টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সরাসরি গিয়ে কর্মীরা তাদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। শহীদুল আলম আরো বলেন, বিএমইটি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, দেশের যে সকল জেলায় ডিইএমও অফিস নেই এগুলোর মধ্যে নির্ধারিত ১২টি জেলায় (নারায়ণগঞ্জ.Read More


আ.লীগ-বিএনপির সংঘর্ষ

বিদেশবার্তা২৪ ডেস্ক: সিলেটের কানাইঘাটে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে কানাইঘাট বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার দুপুর ১২ টার দিকে কানাইঘাট উপজেলা বিএনপি পূর্ব বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এসময় হঠাৎ ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিএনপির মিছিলে হামলার চেষ্টা করলে বিএনপি নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরেRead More


নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোষ্ট, কমলগঞ্জে তরুণ গ্রেপ্তার

বিদেশবার্তা২৪ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট দেয়ায় অমিত সিং নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাত ১১টায় উপজেলার মাধবপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার রামচন্দ্র সিং এর ছেলে। এর আগে ওই তরুণের পোস্টে সাধারন জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে বিক্ষোদ্ধ জনতা তার বাড়ি ঘেরাও করলে এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ ঘটনার পর থেকে মাধবপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, অমিত সিং রোববার সন্ধ্যায় সোশাল মিডিয়ায় নুপুর শর্মাকেRead More


সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে একজনের মৃত্যু, আহত ৪

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সালদিঘা হাওরে ইট বোঝাই নৌকাডুবিতে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নৌকায় থাকা আরো ৪ জন প্রাণে বাঁচলেও তারা গুরুতর আহত হয়েছেন।   সোমবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সালদিঘা হাওরে এ হতাহতের ঘটনা ঘটে।   নিহত ঝন্টু দাস (৫০) উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী (সৈয়দপুর) গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। অন্যান্য আহতরা হলেন- সিচনী (সৈয়দপুর) গ্রামের আবিদ আলীর ছেলে ইসরাইল (২০), একই গ্রামের তৈইমুছ আলীর ছেলে নুর আলীম (২০), মৃত হরমন দাসের ছেলে হরিধন দাশ (৫৫)Read More


আউশকান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

বিদেশবার্তা২৪ ডেস্ক: আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ২০২২ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ নজিম উল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মুফতি এ কে এম. মনোওয়ার আলী । ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে নসিহত মূলক বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, ৮ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বারRead More


মালদ্বীপের পর্যটন মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাত

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালদ্বীপের পর্যটনমন্ত্রী আব্দুল্লাহ মাসুমের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব সোহেল পারভেজ। এ সময় উভয় দেশের পর্যটন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাতকালে মন্ত্রী মালদ্বীপে বাংলাদেশর পর্যটকদের আগমন বৃদ্ধিকে স্বাগত জানান এবং আগামীতে মালদ্বীপে পর্যটকদের আগমনের সংখ্যায় বাংলাদেশ প্রথম স্থান করে নেওয়ার আশা প্রকাশ করেন।


জাতিসংঘে হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে নিয়োগ পেলেন রাবাব ফাতিমা

নিউজ ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাতিমা স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন। ১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া ফাতিমা জ্যামাইকার কোর্টনি রাতারির স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিউ ইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে কাজ করেছেন। নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও কমনওয়েলথে কাজ করেছেন। নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেওয়ার আগেRead More


ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ঘুরতে পারবে বাংলাদেশিরা

নিউজ ডেস্ক: অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশি হজযাত্রীরাও এখন থেকে ওমরাহ ভিসা নিয়ে পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। এছাড়া, ওমরাহ হজযাত্রীদের ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘোষণা দেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও বলেন, হজযাত্রীরা এখন থেকে সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন। ইসা বিন ইউসুফ আল-দুহাইলান আরও বলেন, “কুয়েতের পর বাংলাদেশই একমাত্র দেশ যাদেরকে অনলাইনে ওমরাহ ভিসার আবেদন করার সুযোগ দেওয়াRead More


স্ত্রীর দেওয়া লিভারে নতুন জীবন পেলেন স্বামী

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফার্মেসি ব্যবসায়ী কাজল রায়ের (৫০) শরীরে বাসা বেঁধেছিল কঠিন ব্যাধি। তিন বছর আগে লিভারের দূরারোগ্য অসুখে আক্রান্ত হয়েছিলেন তিনি। সামর্থ্য ছিল না লিভার প্রতিস্থাপনের মত ব্যয়বহুল চিকিৎসার। কঠিন বাস্তবতার এই সময়টিতে স্বামী-স্ত্রীর ভালোবাসায় ত্যাগের অনন্য উদাহরণ সৃষ্টি করলেন কাজলের অর্ধাঙ্গিনী মনিকা রায়। প্রিয়তমর জীবন বাঁচাতে নিজের লিভারের একটি অংশ স্বামীকে দান করলেন তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় প্রশংসায় ভাসছেন মনিকা। মনিকা রায়ের স্বজন ও মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা আক্তার জানান, তিন বছর আগে মাধবপুর পৌরসভার রায়েরপাড়ার বাসিন্দা বজ্রলাল রায়ের ছেলেRead More