Main Menu

editor

 

বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় যুক্তরাজ্যসহ বহু উপকূলের মানুষ

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাজ্যের উপকূলীয় অঞ্চলে বসবাসরত জনগণের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির পরিবেশ সংস্থা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে সেখানে বলা হয়েছে, এর কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে এবং উপকূলীয় ভূমির বিলোপ সৃষ্টি হবে। এর কারণে এসব অঞ্চলের মানুষকে বসবাসের স্থান পরিবর্তন করতে হতে পারে। সেটা কেবল যুক্তরাজ্যেই নয়, বিশ্বের অন্যান্য দেশের জন্যও প্রযোজ্য। খবর সিএনবিসির পরিবেশ সংস্থার প্রধান নির্বাহী জেমস বেভান সতর্কবার্তায় আরো বলেন, বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি খুব কঠিন হলেও এটাই সত্য। আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশের জন্যই দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের অর্থ হবে এমন যে অনেকRead More


সীমান্ত দেয়াল তোলা হলে জরুরি অবস্থা তুলবে পোল্যান্ড

বিদেশবার্তা২৪ ডেস্ক: আগামী ১ জুলাই থেকে বেলারুশ সীমান্তে জারি খাকা জরুরি অবস্থা তুলে নেবে বলে জানিয়েছে পোলিশ সরকার। অভিবাসীদের অবৈধ পারাপার বন্ধ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি নতুন প্রাচীর নির্মাণের কাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিল পোলিশ কর্তৃপক্ষ। ২০২১ সালে বেলারুশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী পোল্যান্ডে প্রবেশ করা শুরু করলে সীমান্তে একটি বিতর্কিত প্রাচীর তৈরির কাজ শুরু করে পোল্যান্ড। সেসময় ইউরোপীয় ইউনিয়নের দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ায় পৌঁছানোর আশায় বেলারুশের রাজধানী মিনস্কে এসে ভিড় করেছিল আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো অভিবাসী৷ এরপর ২০২১Read More


পুলিশ পরিচয়ে প্রতারণা, ব্রিটেনে ৪ বাংলাদেশির জেল

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রিটেনে অসুস্থ বৃদ্ধার ব্যাংক একাউন্ট থেকে ৫ হাজার পাউন্ড প্রতারণার দায়ে চার বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। গত শুক্রবার ব্রিসটল ক্রাউন কোর্ট প্রতারক চক্রের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে সর্বমোট ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হয়েছে মুহাম্মদ মারজান, মুহাম্মদ রহমান, শরিফুল ইসলাম ও মুহাম্মদ হুসেইন। একই চক্রের ওপর দুই সদস্য কাউসার আহমেদ এবং মুহাম্মদ আহমেদের শাস্তি ঘোষণা করা হবে চলতি মাসের শেষের দিকে। জানা গেছে, গত বছরের এপ্রিল মাসে লন্ডনের কেমডেন এলাকার একটি ফ্ল্যাটে অভিযানে যায় পুলিশ। সেখানে গিয়ে তাঁরা একদল ভুয়া পুলিশের সন্ধান পায়।Read More


এবার পতেঙ্গায় কনটেইনার ডিপোতে আগুন

বিদেশবার্তা২৪ ডেস্ক: এবার চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ভারটেক্স কনটেইনার ডিপোতে রাখা তুলার কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ বলেন, ডিপোতে রাখা একটি তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ডিপোর কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। গত ৫ জুন (রোববার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডেরRead More


ফের বাড়ল ডলারের দাম, আরও মান কমলো টাকার

নিউজ ডেস্ক: আবারও বাড়ল মার্কিন ডলারের দাম। সোমবার (১৩ জুন) কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছ থেকে এক ডলারের বিপরীতে নিয়েছে ৯২ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৯২ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, আজ প্রতি ডলার ৯২ টাকা ৫০ পয়সা দরে ১০৫ মিলিয়ন ডলার (১০ কোটি ৫০ লাখ) বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, আজকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হচ্ছে ৯২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ সরকারি আমদানি বিল মেটাতেRead More


রাষ্ট্রের খরচে হজের সুযোগ পেলেন যারা

ধর্ম ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন পবিত্র হজে যেতে পারবেন। আর এ বছর রাষ্ট্রের খরচে হজের সুযোগ পেয়েছেন ২৫৪ জন। সরকারঘোষিত প্যাকেজ-২–এ মূল্যের সুযোগ–সুবিধা দিয়ে (প্লেন ভাড়া ছাড়া) তাদের হজে পাঠানো হচ্ছে। রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় খরচে হজপালনকারী প্রত্যেককে বিমানের টিকিট বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা পে-অর্ডার করে জমা দিতেRead More


সিলেট-সুনামগঞ্জে ফের বন্যা, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ জেলায় দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই দুই জেলার নদীগুলো ফুঁসে উঠেছে। সুনামগঞ্জে সুরমার পানি বিপত্সীমার ১১ সেন্টিমিটার ওপরে এবং সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপত্সীমার কাছে চলে এসেছে। এদিকে সিলেটের গোয়াইনঘাট-সিলেট জেলা সদর সড়কও ডুবে গেছে। গোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে সালুটিকর-গোয়াইনঘাট, গোয়াইনঘাট-রাধানগর, সারি-গোয়াইনঘাট সড়ক ডুবে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার সকালে জরুরি সভাRead More


দুবাইয়ে শিগগিরই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিদ্যুচ্চালিত উড়ন্ত ট্যাক্সি চালুর ক্ষেত্রে আরো একধাপ এগিয়েছে দুবাই। চলতি সপ্তাহে দ্য পাম জুমেইরাহর আটলান্টিস থেকে একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালিত হয়েছে। ব্রাজিলভিত্তিক উড়োজাহাজ নির্মাতা এমব্রেয়ারের সাবসিডিয়ারি ইভ হোল্ডিংয়ের সঙ্গে ৩৫টি বিদ্যুচ্চালিত বাহন ইভিটল চালু নিয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে আবুধাবিভিত্তিক ফ্যালকন এভিয়েশন সার্ভিসেস। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আরবান এয়ার মবিলিটি (ইউএএম) ইকোসিস্টেম তৈরিতে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ইভ ও ফ্যালকন। ইভের শীর্ষ কর্মকর্তা আন্দ্রে স্টেইন জানান, তারা এমন একটি বাহন তৈরি করছেন, যা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে। তবে শুরুতে একজন পাইলট উড়ন্ত ট্যাক্সিটি পরিচালনা করবেন। আশা করা যাচ্ছে,Read More


কর্মী সংকটে ক্রেতা ফেরাচ্ছে মালয়েশিয়া, বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় পাম তেলের বাগান থেকে শুরু করে কারাখানাগুলোতে বিদেশিকর্মীর ঘাটতি চরম আকার ধারণ করেছে। এতে উৎপাদন ব্যহত হচ্ছে মারাত্মকভাবে। সেমিকন্ডাক্টর কারখানাগুলো তীব্র শ্রমিক সংকটের কারণে নতুন অর্ডার নিতে পারছে না। বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্যের অর্ডার ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে মালয়েশিয়া। করোনাপরবর্তী সময়ে মালয়েশিয়ার বিভিন্নখাতে ১০ লাখের বেশি শ্রমিকের ঘাটতি রয়েছে। বিদেশি কর্মী আনা শুরু হলেও দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি তথ্যে দেখা যাচ্ছে, মহামারীর বিধিনিষেধ উঠে যাওয়ায় পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে, কর্মী সংকট আরও প্রকট হচ্ছে। মালয়েশিয়ার শিল্প মালিক, কোম্পানি ও কূটনীতিকরা জানিয়েছেন, করোনা মহামারীRead More


সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মো. জাহাঙ্গীর কবির। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- A01012228। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সিস্টেমের ওয়েবসাইটে বলা হয়েছে ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির। ১১ জুনই BG3013 ফ্লাইটে জেদ্দা পৌঁছান জাহাঙ্গীর কবির। এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন। ১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন। সৌদিRead More