editor
হজ্বের খুতবায় নিযুক্ত হওয়া কে এই মুহাম্মাদ আল-ঈসা?
ইসলাম ডেস্ক: এবছর আরাফাতের ময়দানে হজ্বের খুতবাহ দিবেন শাইখ ড. মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাষ্ট্রীয় ফরমানে এ ঘোষণা দেওয়া হয়। হজ্বের মতো গুরুত্বপূর্ণ খুতবাহ’র নেতৃত্ব দেওয়া কে এই মুহাম্মাদ বিন আবদুল করীম? ইনসাফের পাঠকদের জন্য তার ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় মতাদর্শ ও আন্তর্জাতিক পরিমন্ডলে তার অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো। ড. মুহাম্মাদ বিন আবদুল করীম বিশ্ব মুসলিম লীগের মহাসচিব ও সৌদি আরবের সাবেক বিচার ও আইনমন্ত্রী। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক হালাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট। সৌদি আরবের বর্তমান যুবরাজ মুহাম্মাদ বিন সালমানেরRead More
কুরবানীর পশুর সাথে যে আচরণ করবেন
ফাহাদ মারুফ: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটে ওঠা নানা আকৃতির বড় গরু ভিন্ন নামে নজর কাড়তে শুরু করেছে। আর যারা যারা কুরবানীর জন্য পশু কিনতে যাবেন, তাদের জন্য বিশেষভাবে একটি পরামর্শ থাকবে। তা হল: কুরবানীর পশুর সাথে যে আচরণ করবেন। যারা কুরবানী দিবেনযারা কুরবানী দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শায়েখ মাওলানা আবু তাহের মিছবাহ দাঃবাঃ। নিচে তুলে ধরা হল উনার পরামর্শ: যারা কুরবানী দিবেন তারা শায়েখ মাওলানা আবু তাহের মিছবাহ দাঃবাঃ এর কলামটি পড়তে পারেন। “আব্বাকে কোরবানি করতেRead More
মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার বাংলাদেশ অংশের খরচ ৮০ হাজার টাকার নিচে নির্ধারণ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৬ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে মন্ত্রণালয়। দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদনেরRead More
ব্রিটেনের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগ; চাপে বরিস জনসন
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের প্রভাবশালী ও ঊর্ধ্বতন দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী জনসন বড় ধরনের চাপের মুখে পড়েছেন। ব্রিটিশ সরকারের অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে অল্প কিছু সময়ের ব্যবধানে পদত্যাগের কথা ঘোষণা করেন। তাঁদের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কনজারভেটিভ সরকারের সংকট আরও গভীর হলো। বিবিসি বলছে, বরিস জনসন এর আগে এত বড়ো বিপদের মুখে কখনও পড়েননি। এখন এ সংকট কাটিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যৌন অসদাচরণেরRead More
সুনামগঞ্জে বানভাসিদের মধ্যে নেই ঈদ ভাবনা
নিউজ ডেস্ক: বন্যার প্রভাব পড়েছে সুনামগঞ্জের সর্বত্র। তাদের মধ্যে নেই কোনো ঈদ ভাবনা। কোরবানির পশুর হাটগুলোতে বিক্রি কম। দাম নিয়ে ক্রেতাদের কোনো বাড়তি অভিযোগ নেই। মোটামুটি দামের মধ্যেই রয়েছে কোরবানির গরু। ফলে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। বিপাকে রয়েছেন পশু বিক্রেতারা। এবার জেলার ১২টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুরহাট বসেছে। এসব হাটে স্থানীয় কৃষক ও খামারিদের পালিত গরুই বেশি। বন্যার প্রভাবে খামারি এবং কোরবানি গরু পালনকারীরা রয়েছেন দুশ্চিন্তায়।
বৈধপথে ইউরোপে প্রবেশ করতে যে ভিসা দরকার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউরোপে বৈধপথে প্রবেশের জন্য কোন ভিসার আবেদন করবেন? কোন ভিসা পেতে কী ধরনের কাগজপ্রত্র প্রয়োজন– এমন বহু প্রশ্নের উত্তর দিচ্ছে ইনফোমাইগ্রেন্টস। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও ডেনমার্ক ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য মোট ২৫টি দেশের জন্য নিচের ভিসার (ধরণগুলি) প্রযোজ্য। উচ্চ-যোগ্যতাসম্পন্ন কর্মী বা ‘হাইলি-স্কিলড ওয়ার্কার’-দের জন্য ব্লু-কার্ড ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা উচ্চ শিক্ষিত, দক্ষ কর্মী অথবা গবেষকদের ব্লু কার্ড দেয়া হয়৷ এক্ষেত্রে নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে৷ আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করেছেন৷ আবেদনকারীকে কাজের চুক্তিপত্র অথবা কাজের প্রস্তাব থাকলে তার প্রমাণ দেখাতে হবে৷Read More
বাংলাদেশিসহ অভিবাসীদের নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বিদেশবার্তা২৪ ডেস্ক: ‘অভিবাসী শ্রমিকরা মালয়েশিয়ানদের খাদ্য ভর্তুকি উপভোগ করছেন এমন মন্তব্য করে সমালোচনার মুখে পেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব। শনিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেন বাংলাদেশি অভিবাসী শ্রমিক ও রোহিঙ্গা শরণার্থীরা মালয়েশিয়ার করদাতাদের অর্থায়নে খাদ্য ভর্তুকি থেকে উপকৃত হচ্ছেন। অভিবাসীদের নিয়ে এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কড়া সমালোচনা করেছেন দেশটির বিশিষ্টজনেরা। সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে তারা বলেছেন, অভিবাসী শ্রমিকরা মালয়েশিয়ায় বিনা মূল্যে বসবাস করছে না। বিলিয়ন বিলিয়ন রিঙ্গিত লেভি ও ট্যাক্সে অভিবাসী শ্রমিকরা অবদান রাখছেন। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব সেলাঙ্গরের পারসাতুয়ান সাহাবাত ওয়ানিতার (মহিলা সমিতি) নির্বাহী পরিচালকRead More
গান পরিবেশন করে বন্যার্তদের জন্য লক্ষাধিক টাকা সংগ্রহ
নিউজ ডেস্ক: একদিকে জনে জনে পরিবেশন করে যাচ্ছে একের পর গান। সাথে তাল মিলিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে যাচ্ছেন যন্ত্রশিল্পীরা। অন্যদিকে গানের সাথে ঠোঁট মিলিয়ে – ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের আবেদন’ বাক্স হাতে নিয়ে একজন থেকে আরেকজনের কাছে ছুটে যাচ্ছেন কিছু তরুণ তরুণীরা। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে এভাবেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের আবেদন চেয়ে রাস্তায় নেমেছে শিল্পীরা। চারদিন ধরে তারা এভাবেই শহরের রাস্তায় রাস্তায় গান গেয়ে বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছেন। প্রথম দিন ২৭ জুন (সোমবার) বিকেল ৪ টায় দু’টি গ্রুপে বিভক্ত হয়ে বন্যার্তদের সহায়তায়Read More
তাপপ্রবাহে পুড়ছে সিলেট: কাটছে না মানুষের দুর্ভোগ
স্টাফ রিপোর্ট: গত তিনদিন সিলেটের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল। দীর্ঘ বন্যার পর এখন কাঠফাটা রোদ আর তাপপ্রবাহে পুড়ছে সিলেট। তবুও ধীরগতিতে নামছে পানি। যে কারণে সিলেটের বেশ কয়েক জায়গা এখনও জলাবদ্ধ। হাঁটুজল পেরিয়ে যাতায়াত করছেন মানুষ। যে কারণে বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। সেইসাথে বন্যায় বিভিন্নস্থানে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এমন ভোগান্তি দেখা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায়। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরসমান পানি। এসব এলাকার দেড় শতাধিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপর্যস্ত ব্যবসায়ীরা। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে রয়েছে সহস্রাধিক পরিবার। ১৯ দিন পর সিলেটের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতিRead More
কর্মী নিয়োগে মালয়েশিয়ার আইটি টিম ঢাকায়
নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের কারিগরি বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার জন্য ঢাকায় এসেছেন মালয়েশিয়া সরকারের বিদেশি কর্মী নিয়োগের কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম-এফডব্লিউসিএমএস আইটি বিশেষজ্ঞরা। গতকাল সোমবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সাথে দেখা করেছেন টিমের সদস্যরা। এফডব্লিউসিএমএস পদ্ধতি ঢাকায় কিভাবে কাজ করবে ও মন্ত্রণালয় সেই পদ্ধতির কতটুকু ব্যবহার করতে পারবে সেই বিষয়ে সচিবকে অবহিত করেন এফডব্লিউসিএমএস এর আইটি বিশেষজ্ঞরা। পরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটির কর্মকর্তাদের অনলাইন পদ্ধতি সম্পর্কে ব্রিফ দেন মালয়েশিয়ার আইটি বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার (৫ জুলাই) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-Read More


