Main Menu

editor

 

জেনে নিন সিলেটে পবিত্র ঈদুল আযহার জামাত কখন, কোথায় হবে

নিউজ ডেস্ক: সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন সিলেটের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা রশিদুর রহমান ফারুকী বর্ণভী। আলীয়া মাদরাসা মাঠ আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এছাড়াও জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। কুদরত উল্লাহ জামে মসজিদ নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিতRead More


কোরিয়ার সরকারি বৃত্তির জন্য কী কী যোগ্যতা লাগে

বিদেশবার্তা২৪ ডেস্ক: তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের প্রিয় গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দক্ষিণ কোরীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এমন কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের কাছে আমরা জানতে চেয়েছিলাম উচ্চশিক্ষাসংক্রান্ত ১০টি প্রশ্নের উত্তর। ১. এইচএসসির পরই কি স্নাতকের জন্য দক্ষিণ কোরিয়ায় পড়তে যাওয়া যায়? উচ্চমাধ্যমিক কিংবা এ লেভেল শেষ করেই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ আছে। দেশটির সৌলে অবস্থিত কুকমিন বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে দক্ষিণ কোরিয়ায় পড়তে আসি। এখানে আসার পর প্রথম একRead More


জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সম্ভবত গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, সাবেক জাপানি প্রধানমন্ত্রী আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। প্রাথমিক খবর বলছে, তিনি সম্ভবত আহত। এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, শুক্রবার নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়েছে। এতে তিনি অজ্ঞান হয়ে যান এবংRead More


যেসব কারণে মার্কিন গ্রিন কার্ডের আবেদন বাতিল হয়

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, কাজ, অধ্যয়ন বা অবসর গ্রহণের স্বাধীনতা উপভোগ করার জন্য গ্রিন কার্ডের প্রয়োজন হবে। একবার গ্রিন কার্ড পাওয়ার পর বাকি জীবনের জন্য স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। তবে গ্রিন কার্ড পাওয়ার পর স্থায়ী বাসের অনুমতি পেতে কিছু সহজ নিয়ম মেনে চলতে হয়। যেমন- ট্যাক্স রিটার্ন দাখিল করা, অপরাধ না করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনার বাড়ি মনে করা। যুক্তরাষ্ট্রে তিন ধরনের গ্রিন কার্ড ভিসা আছে, যা অভিবাসী ভিসা নামেও পরিচিত। সেগুলো হলো পরিবারভিত্তিক, কর্মসংস্থানভিত্তিক, এবং ডিভি লটারি। যাইহোক, পরিবার- এবং কর্মসংস্থানভিত্তিক ভিসা বিনিয়োগ এবং প্রতিভা থেকেRead More


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র হজ আজ

ইসলাম ডেস্ক: ১০ লাখ মুসলমানের মিনায় অবস্থান নেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে হজ পালনের আনুষ্ঠানিকতা। মহান সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে বিভিন্ন দেশ থেকে সউদী আরবে সমবেত মুসলমানরা আজ শুক্রবার জড়ো হবেন আরাফাতের ময়দানে। যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়। সেখানে সূর্যাস্ত পর্যন্ত থেকে হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ পড়বেন তারা। আগামীকাল শনিবার সউদী আরবে ঈদুল আজহার দিন পশু কুরবানি দিয়ে ইহরাম ছেড়ে সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজ পর্ব শেষ হবে। মুসলমানরা গত বুধবার পবিত্র নগরী মক্কায় কাবা শরিফ তাওয়াফ করেন। এরপর রাতে এশারRead More


পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: নিজ দল কনজারভেটিভ পার্টির প্রধান নেতার পদ থেকে পদত্যাগ করেতে বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে পদত্যাগ করতেই বাধ্য হলেন তিনি। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান নেতার পদ থেকে পদত্যাগ করায় এখন প্রধানমন্ত্রিত্বও থাকবে না বরিস জনসনের। তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। নিজ দল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগের পর দেশটির সরকারে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়া জনসন বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণাRead More


ছুটিতে দেশে এসে সড়কে প্রাণ হারালেন কুয়েত প্রবাসী

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পশু খাদ্য বোঝাই পিকআপভ্যানের চাপায় মানিক মিয়া (৪৮) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার ওলিয়ারভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুটি পিকআপভ্যান আড়াআড়িভাবে যাওয়ায় তিনি চাপা পড়েন মানিক। পরে পিকআপভ্যানের চালককে আটক করে পুলিশ। নিহত মানিক মিয়া উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি ছুটিতে দেশে আসেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মানিক মিয়া হবিগঞ্জ-বানিয়াচং সড়ক দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে সুটকি নদীর দিকে যাচ্ছিলেন। ওলিয়ারভাঙ্গা এলাকায় পৌঁছালে পশু খাদ্য নিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতেRead More


আফগানিস্তানে জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক: ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান সি-১৩০ জে মঙ্গলবার ভোর ৬ টায় খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান । আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সহস্রাধিক আফগান নিহত, প্রায় দুই হাজারের বেশীRead More


হজ পালন করতে পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরব

নিউজ ডেস্ক: হজ পালন করতে পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরবে পৌঁছেছেন ব্রিটিশ নাগরিক আদম মুহাম্মদ। চলতি বছরের হজ পালন করতে ব্রিটেন থেকে হেঁটে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন তিনি। ৫২ বছর বয়সী মুহাম্মদের সৌদি পৌঁছাতে সময় লেগেছে ১১ মাস ২৬ দিন। এজন্য তাকে পাড়ি দিতে হয়েছে ছয় হাজার পাঁচশ কিলোমিটার পথ। সৌদি পৌঁছাতে নেদারল্যান্ডস, জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া ও জর্ডান দিয়ে আসতে হয়েছে তাকে। জানা গেছে, তিনি দিনে গড়ে ১৭ দশমিক আট কিলোমিটার হেঁটেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২৬ জুন তিনি মক্কার আয়েশা মসজিদেRead More


সিলেটে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে আশ্রয়হীন!

বিদেশবার্তা২৪ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাতিরপাড়া গ্রামের লিয়াকত আলী। স্ত্রী সন্তান নিয়ে ৯ সদস্যের পরিবার। দিনমজুরের কাজ করে চলতো দিন। টানাপোড়েনের সংসারে মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল কেবল একটা খড়ের তৈরি কাঁচাঘর। ১৫ জুন থেকে পানিবন্দি হয়ে পড়েন লিয়াকত আলী। পরদিন টিকতে না পেরে পরিবার নিয়ে ওঠেন এলাকার একটি আশ্রয়কেন্দ্রে। ৯ দিন পর যখন লিয়াকত আলী বাড়ি ফিরেন তখন দেখতে পান বসতঘরটি মাটিতে মিশে আছে। বানের পানি কেড়ে নিয়েছে তার আশ্রয়স্থল। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে লিয়াকত আলী যেন হয়ে পড়েন আশ্রয়হীন। লিয়াকত আলীর মতো একই অবস্থা গোয়াইনঘাট উপজেলারRead More